08/05/2025
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যোগ্যতা, বয়সসীমা ও নিয়মাবলি
অনেক শিক্ষার্থী ও অভিভাবক প্রায়ই জানতে চান—
কোন ক্লাসে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হয়?”,
“ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সর্বোচ্চ বয়সসীমা কত?”,
“একজন শিক্ষার্থী কয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে?”
এসব সাধারণ প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই লেখা।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা শুধুমাত্র সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য নেওয়া হয়।
এজন্য শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি পাস করতে হবে বা ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী হতে হবে।
অর্থাৎ, যেসব শিক্ষার্থী এখন (২০২৫ সালে) ষষ্ঠ শ্রেণিতে পড়ছে, তারা বছরের শেষে স্কুলের বার্ষিক পরীক্ষা দিয়ে ২০২৬ সালের জানুয়ারিতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
কখন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়?
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সাধারণত প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থীর বয়সসীমা
সর্বোচ্চ বয়স:
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বছর জানুয়ারির ১ তারিখে শিক্ষার্থীর বয়স ১৩ বছর ৬ মাসের বেশি হলে সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। অর্থাৎ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সর্বোচ্চ বয়সসীমা ১৩ বছর ৬ মাস।
সর্বনিম্ন বয়স:
যদিও নির্দিষ্টভাবে উল্লেখ নেই, তবে যেহেতু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়, তাই সাধারণভাবে বয়স সাড়ে ১১ থেকে ১২ বছরের মধ্যে হলে উপযুক্ত ধরা হয়।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী কি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে?
হ্যাঁ, কেউ যদি ষষ্ঠ শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে সপ্তম শ্রেণিতে উঠে যায়,
এবং তার বয়স ১৩ বছর ৬ মাসের নিচে থাকে, তাহলে সে পরীক্ষায় অংশ নিতে পারবে।
তবে মনে রাখতে হবে, ক্যাডেট কলেজে শুধুমাত্র সপ্তম শ্রেণিতে ভর্তি করানো হয়, তাই উত্তীর্ণ হলে তাকে পুনরায় সপ্তম শ্রেণিতেই ভর্তি হতে হবে।
একজন শিক্ষার্থী কয়বার অংশ নিতে পারে?
একজন শিক্ষার্থীর শুধুমাত্র একবারই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে।
কেউ যদি ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ না হয়, তাহলে সপ্তম শ্রেণিতে উঠে গেলেও সে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে না,
এমনকি বয়স যোগ্যতার মধ্যে থাকলেও।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা