Jamalpur Zilla School Batch-2023

Jamalpur Zilla School Batch-2023 জামালপুর জিলা স্কুল
ব্যাচ -২৩

19/12/2025

জামালপুর জিলা স্কুল, জামালপুরের সম্মানিত শিক্ষক জনাব উজ্জ্বল চন্দ্র ঘোষের পিতা আজ বিকালে নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ পূর্বক তাঁর পবিত্র আত্মার চির প্রশান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা**রক্তের স্রোতে অর্জিতআমাদের প্রিয় স্বাধীনতাচির অম্লান হোকমহান মুক্তিযুদ্ধেবীর শহীদদের প্রতিগ...
15/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা**

রক্তের স্রোতে অর্জিত
আমাদের প্রিয় স্বাধীনতা
চির অম্লান হোক

মহান মুক্তিযুদ্ধে
বীর শহীদদের প্রতি
গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

— জামালপুর জিলা স্কুল
ব্যাচ ’২৩ এর পক্ষ থেকে

22/07/2025

জামালপুর জিলা স্কুলের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অনুরোধ

আমাদের অতি প্রিয় আতিক মামা, যিনি আমাদের শৈশবের অনেক মধুর স্মৃতির অংশ, বর্তমানে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক কষ্টও তাকে ঘিরে আছে। লোকলজ্জার কারণে কারো কাছে কিছু চাইতে পারছেন না।

অনেকক্ষণ কথা বলার পর, তিনি শুধু একটা কথাই বললেন—
"জামালপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যদি সাহায্য করে, সেটাই আমি কৃতজ্ঞচিত্তে গ্রহণ করবো। অন্য কোনো করুণা চাই না। শুধু সবার দোয়া চাই।"

আতিক মামা আমাদের আপন মানুষ। আমাদের স্কুলজীবনের নিরব সেবক, পথপ্রদর্শক। এখন তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

আপনার সামান্য সাহায্যও আতিক মামার জন্য হতে পারে অনেক বড় আশীর্বাদ।
সাহায্য পাঠাতে পারেন নিচের নম্বরে:
📲 01600377272 (বিকাশ মার্চেন্ট)

আমরা একসাথে আছি, ছিলাম, থাকবো।
জামালপুর জিলা স্কুল পরিবার কখনো কাউকে একা ফেলে দেয় না।

29/05/2025

Much awaited XI and squad of JZS Batch 23 for the upcoming JZS Alumni Cricket Carnival 1.0 are here. They want to fight at their best and bring the best to their team. They are ready to roar this time.

Sponsored By ASF fashion
And The South View Hospital, Jamalpur

Since 1881
08/04/2025

Since 1881

রমাদান মোবারক! বন্ধুরা প্রতিবারের মতো এবারো জামালপুর জিলা স্কুল ব্যাচ-২০২৩(প্রভাতী) এর উদ্যোগে আগামী ২৮ মার্চ,শুক্রবার,স...
16/03/2025

রমাদান মোবারক!

বন্ধুরা প্রতিবারের মতো এবারো জামালপুর জিলা স্কুল ব্যাচ-২০২৩(প্রভাতী) এর উদ্যোগে আগামী ২৮ মার্চ,শুক্রবার,স্কুল প্রাঙ্গণে ইফতারের আয়োজন করা হয়েছে।২০২৩ ব্যাচ(প্রভাতী) শাখার সকল সহপাঠী বন্ধুদের বলতে চাই,আগামীতে আমাদের HSC এবং Admission পরীক্ষা। আগামী বছর থেকে কে কই থাকবা, কেউই জানে না।হয়তো ইফতার হবে, তবে এমন আয়োজনে সম্ভব হবে কিনা, জানি না।তাই এবছরের উক্ত আয়োজনে শামিল হতে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি।বন্ধুত্বের টানে এবার এক হওয়া। আমরা একটা পরিবারের মতো অনেকগুলো বছর একসাথে খাইছি,খেলছি,মারামারি করছি, পড়ছি।এ বন্ধন থেকে আজকের এ আয়োজন। আশা করবি একজনও বাদ থাকবি না 🙂
সকালের সুস্থতা ও উপস্থিতি কামনা করছি।🤲

উক্ত আয়োজনে নির্ধারিত চাঁদার পরিমান-- ২৩০ টাকা।
নির্ধারিত চাঁদা আগামী ২৬ তারিখ,বুধবার সন্ধ্যা ৭ টার আগে নিম্নে উল্লেখ করা প্রতিনিধিদের নিকট মোবাইল ব্যাংকিং বা নগদ জমা দিতে বলা হচ্ছে।
১.ফারহান আলাভী---01718255536 (bKash)
২.সাকিফ আদিত্য ---01877809121 (nagad)
৩.হাসিবুল হিসাব---01966033078
(offline)
৪.আফিফ আহমেদ সুপ্ত-- 01978336326 (offline)

বি. দ্র: যারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দিতে চাস তারা অতিরিক্ত ৫ টাকা ক্যাশ আউট এর জন্য দিতে বলা হচ্ছে। আর রেফারেন্স এ তোমাদের নাম লেখে দিতে বলা হচ্ছে বা দোকান থেকে দিলে Transaction ID টা দিতে বলা হচ্ছে।

সম্মানিত সকল সহপাঠী বন্ধুদের উপস্তিতি কামনা প্রসঙ্গে ২৮ তারিখ বিকাল ৪ টার মধ্যে স্কুল প্রাঙ্গণে থাকতে অনুরোধ করা হচ্ছে।

ধন্যবাদান্তে
ব্যাচ-২০২৩(প্রভাতী)
জামালপুর জিলা স্কুল।

08/03/2025

Dear sisters
Stay home, stay safe.
Check comment -

সাবধান জামালপুর ⚠️ জামালপুর শহরে যদি কোনো নারীর মান সম্মানে আঘাত আসে। জামালপুর জিলা স্কুল ব্যাচ-২৩ আইন নিজের হাতে তুলে ন...
25/02/2025

সাবধান জামালপুর ⚠️
জামালপুর শহরে যদি কোনো নারীর মান সম্মানে আঘাত আসে। জামালপুর জিলা স্কুল ব্যাচ-২৩ আইন নিজের হাতে তুলে নিতে সময় নিবে না। মান সম্মানে আঘাত আনবেন তো জীবনে নিয়ে টানাটানি শুরু হবে।
সাবধান ⚠️
আমরাই ব্যাচ -২৩ ' ছিলাম - আছি - থাকবো ' ইনশাআল্লাহ ।💥🫂

শোকবার্তাজামালপুর জিলা স্কুল, জামালপুরের প্রভাতি শিফটের   ১০ম শ্রেণির  শিক্ষার্থী ( এস.এস.সি পরীক্ষার্থী/২০২৫)  সৈয়দ তাম...
13/10/2024

শোকবার্তা
জামালপুর জিলা স্কুল, জামালপুরের প্রভাতি শিফটের ১০ম শ্রেণির শিক্ষার্থী ( এস.এস.সি পরীক্ষার্থী/২০২৫) সৈয়দ তামিম অর রশীদ গত ১২/১০/২০২৪ খ্রি. শনিবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছে।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
স্নেহের শিক্ষার্থী সৈয়দ তামিমের অকাল মৃত্যুতে জামালপুর জিলা স্কুল পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ পূর্বক তার পবিত্র রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- আমিন।

🖤🙂
22/09/2024

🖤🙂

ক্লাস থ্রি
ক্লাসের প্রথম দিন,
কেউ কাউকে চিনি না ক্লাসে,
টিচার সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছেন,
কয়েকদিন প্রায় পর সবার সাথেই ফ্রেন্ডশিপ হয়ে যায়,
তারপর ধীরে ধীরে ক্লাসে হয়ে ওঠে কয়েকটা গ্রুপ,
গ্রুপে একেকজন একেক কোয়ালিটির,
এসেম্বলির সময় জাতীয় সংগীত না গেয়ে অন্য গান গাওয়া,
ক্লাসে পিছনের বেঞ্চে বসে দুষ্টামি করা,
টিচার পড়া জিজ্ঞাসা করলে মুখ লুকিয়ে রাখা,
দেওয়ালে বন্ধুদের নামে বিভিন্ন উল্টাপাল্টা কথা লেখা,
টিচারদের সুন্দর সুন্দর নাম রাখা,
ক্লাস বাঙ্ক দেওয়া,
টিফিন পিরিয়ডের সময় ক্লাসে গান গাওয়া,
ক্লাসের পিছনে বেঞ্চে বসে ঘুমানো,
তারপর সেই মধুময় ছুটির ঘন্টা,
বন্ধুদের সাথে বাড়ি যাওয়া,
যাওয়ার সময় হয়তো অন্যজনদের বিরক্ত করা, না হয়, নিজের কোনো ফ্রেন্ডকেই সবাই মিলে পঁচানো,
পরীক্ষার হলে খাতা এক্সচেইঞ্জ
শীতেরছুটি, ঈদের ছুটি
রেজাল্টের টেনশন,
তারপর!!!!
৮ বছর শেষ!!!
Rag Day!!
টেস্ট পরীক্ষা!!
এস.এস.সি.!!
রেজাল্ট!!
মনে একটা ছোট্ট আশা থাকে সবাই আবার একই কলেজে পড়ার।
তা আর হয় না।
সবাই আলাদা।
এইভাবেই থেকে যায় কিছু অসমাপ্ত বন্ধুত্বের গল্প.... 😢

02/08/2024

#ব্যাচ_২৩

প্রস্তুত ✊

দেশের প্রয়োজনে রাজপথে নামার জন্য।

সকলকে যুক্ত হওয়ার জন্য বলা হলো।❤️

Address

Amlapara, Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Zilla School Batch-2023 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category