Alpha Physics with Engr. Ratan Mustofa

Alpha Physics with Engr. Ratan Mustofa Feel physics & Love physics.

09/03/2024

যা কাজ পাও তাই করো
চাকরি, ব্যবসা, অফিসিয়াল, নন অফিসিয়াল,সেলস ম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার, ফ্লোর ইনচার্জ, সার্বেয়ার, স্টোর কীপার, ফিল্ড অফিসার, কালেকশান অফিসার, গার্মেন্টসের কিউসি,টীম মেম্বার থেকে শুরু করে সব কাজ। চাকরি দরকার, চেয়ার না।
কাজ করলে গা ভেঙ্গে যায়না। ইজ্জত ও যায়না। যাদের লজ্জার ভয়ে তুমি এসব কাজ ছোট করে দেখছো, তারা তুমি দুপুরে উপুস করে আছো এটা জানবেও না। তারা তোমারে খাওয়ায় না পড়ায়?
খালি পরামর্শ আর উপদেশ। এইটা কইরো না, হেইটা কইরো না। কিরে ভাই, আমি পানের দোকান করলে আপনার কি? পরামর্শ প্রবণ গোটা জাতি..
কাজে কোন 'না' নেই। যাই পাও তাই করো। কর্মই ধর্ম। আর কর্মই ধর্ম করতে গেলে তোমার চর্ম হতে হবে পুরো। একেবারে মোটা চামড়া। পাতলা চামড়ার জন্য এই দুনিয়া না৷ এখানে কথা শুনতে হবে, গালি শুনতে প্রস্তুত থাকা লাগবে।
পানের দোকান দাও, যদিও এতে তোমার গুস্টির জাত চলে যাবে। ইজ্জত ধুলোয় মিশে যাবে। CNG চালাও। মাত্র ১০০০ টাকা দৈনিক জমা। মাসে আয় প্রায় ২০০০০/-। ভাবা যায়? অবশ্য এতে তোমার পরিবারের সম্মান হানি হবে৷ তোমার গোস্টিতে কেউ বউও দিবে না!
আরে আজব। বিয়ে করতে চাইলে সমস্যা, অবৈধ প্রেমে বাঁধা নেই! না খেয়ে মরলে খোঁজ নেই। CNG চালালে অচ্যুত! অলরেডি পাঠাও উবার তাদের কাজ শুরু করে দিয়েছে। পোলাপান এখন আয়ের বহু পথ খুঁজে নিয়েছে৷ তারা ফুড পান্ডায় পিৎজা সাপ্লাই দিয়ে কমিশন নেয়। তাতে তদের বেজ্জতি হয়নি।
অত ভাবনার কিছু নেই। যা খুশি করো। শরবত বিক্রি করো, এখন দারুণ সিজন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরে রুহ আফজা ফ্লেভরের শরবত বিক্রি করতেন। ভারতের নরেন্দ্র মোদি রেল স্টেসানে চা বিক্রি করতেন। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বিক্রি করতেন বাদাম।

যাদের তুমি শরম পাচ্ছ, আর দশ বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবা। তারা তোমার কোন উপকারেই আসেনি। লোহার জাহাজ পানিতে ভাসানো হবে জেনে এলাকার লোকজন (সম্ভবত যে সি পেরিয়ারকে) ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। অথচ, সেটাই হয়ে গেল সভ্যতার বিশাল আবিস্কার।

যারা হাসে, তারা নেংটি ইঁদুরের মত আজীবনই হাসবে। তাদের ধারণা একটাই, ধুর পোলাটারে দিয়ে কিচ্ছু হবে না।

নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও। স্বপ্ন টাকে জিইয়ে রাখো। অনেকে পাগল ডাকবে। আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হলেই ভালো। সারা জীবন ফার্স্ট হয়ে যাওয়া ছেলেটাকে বোর্ড পরীক্ষায় ফেল করতে দেখেছি। ব্যাক বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের এমডি হতে দেখেছি। মোটর গ্যারাজে আজই কাজ শুরু করে দাও, শরম পাওয়া ছেলেটার চাইতে দশ বছর এগিয়ে থাকবে তুমি। পড়ালেখা করতে করতে আতেঁল হয়ে যাবার পক্ষে আমি না। এক্সট্রা অর্ডিনারী ব্রেন থাকলে এই পোস্ট তোমার জন্যে না।
এভারেজ মেধার তরুণদের নিয়ে কথা হচ্ছে৷ এভারেজ মেধাবীরা কেডিএস, কে এস আর এম, ওয়েল গ্রুপের মালিক হতে পেরেছে। টপার মেধাবীরা সেখানে চাকরি করছে।

এসো তারুণ্যে জাগি, লজ্জাটাকে শিঁকেই তুলে বাঁচি
আগামীর পৃথিবীটা তোমার জন্যে অপেক্ষা করছে।

©মারজুক রাসেল

09/02/2024

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪

১. একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয়
- তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ।
২. শব্দ তরঙ্গ কে বায়ুতে সমাবর্তন করা যায় না কারণ।
- অনুদৈর্ঘ্য তরঙ্গ।
৩. কোন কণার পারস্পরিক বিনিময়ে তাড়িত চৌম্বক বল কার্যকর হয়?
- ফোটন।
৪. কোনটির রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক?
- সিলিকন।
৫. নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দন্ড ব্যবহার করা হয়-
- নিউট্রন শোষণের জন্য।
৬. ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুন হয়?
- ৪ গুন
৭. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই মান দেয়?
- (–৪০°)
৮. মানুষের কান সর্বনিম্ন যে তীব্রতার শব্দ শুনতে পায়?
- 10^-12
৯. কোন প্রক্রিয়ায় বায়ুতে শব্দ সঞ্চালন হয়?
-রুদ্ধতাপীয়
১০. কোন মৌলিক বলের কারনে নিউট্রিনো ও বিটা কণার নির্গমন ঘটে?
- দুর্বল নিউক্লিয় বল
১১. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করলে রোধ কত গুন হয়?
- অর্ধেক
১২. স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন শক্তি সঞ্চিত হয়?
- বিভবশক্তি
১৩. হলোগ্রাফি সৃষ্টিতে কোন রাশি ব্যবহৃত হয়?
- লেজার রশ্মি।/Xray
১৪. শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের ঘরবাড়ি ভেঙ্গে যায়?
- পরবশ কম্পন
১৫. দুটি আহিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে আধানের প্রবাহের দিক নির্ধারিত হয় কি দ্বারা?
- বিভব
১৬. কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক?
- লাল ও নীল
১৭. নিচের কোনটি অন্তরক?
- সিরামিক
১৮. সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়?
- হিলিয়াম।
১৯. ট্রানজিস্টার নিচের কোন কাজটি করে?
- দুর্বল সংকেতকে বিবর্ধিত করে
২০. কোন সূত্রের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর ও তাপীয় ইঞ্জিন তৈরি করা হয়?
- তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র

@ Alpha Physics Academy

Address

পশ্চিম নয়াপাড়া
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alpha Physics with Engr. Ratan Mustofa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share