03/04/2022
জীবনের কোনো এক পর্যায়ে এসে দেখবেন;আপনি পুরোপুরি একা হয়ে গেছেন,একদম একা!
প্রচন্ড মন খারাপেও ফ্যামিলি,বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ-কাউকেই পাশে পাবেন না,কাউকেই না!
অনেক বন্ধু-বান্ধব আসবে জীবনে,কিন্তু কেউ চিরস্থায়ী ভাবে পাশে থাকবে না।
বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে;তাকে কিংবা তার কাছে নিজের সবকিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়বেন।
আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে আপনাকে।
একটা সময় আপনি নিজের অজান্তেই বড্ড একা হয়ে যাবেন!কোনো কিছু আর তখন ভালো লাগবে না।নিজেকে নিজের কাছেই অসহায় মনে হবে।নিজেকে অপরাধী মনে হবে।
মনে মনে ভাববেন; হয়তো আপনিই ভুল- আর তারাই ঠিক। আপনার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছেন।
এমন একটা সময় আপনি পার করবেন,যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যকুল হয়ে থাকবেন,মানসিক সাপোর্টের জন্য অস্থির হয়ে থাকবেন।
কিন্তু কারো কাছ থেকেই পাবেন না!
পরিবার পরিজন আপনাকে ভুল বুঝতে শুরু করবে,আত্মীয় স্বজনরা আপনাকে দাম দিবে না।
আগের বন্ধু-বান্ধুবগুলোও আর তেমন খোঁজ খবর নিবে না আপনার।
এই সময়টাই হচ্ছে খারাপ সময়! যে সময়ে সবকিছু প্রতিকূল অবস্থায় থাকে।
জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়,নিজেকে নিজেরই ভালোবাসতে হয়,সময় দিতে হয় নিজেকে,প্রার্থনা করতে হয়,মনে বিশ্বাস রাখতে হয়।
মনে রাখতে হবে,
জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হয়,জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হয়।
বসন্তের কোকিল হয়ে জীবনে অনেকেই আসবে যাবে,তবে আপনার অবস্থান থেকে আপনাকে একাই সব পরিস্থিতির মোকাবিলা করতে হবে।