24/10/2025
২৩/১০/২০২৫ইং, বৃহস্পতিবার,
জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয়েছিলো ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীনদের বরণ অনুষ্ঠান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ সফিকুল ইসলাম (সজীব খান)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ, জনাব রশীদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এ. এম. রাকিবুজ্জামান রিফাত।
নবীনদের বরণ ও সংবর্ধনার পর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।