Jamalpur Creative Home Tutor.Provider.com

Jamalpur Creative Home Tutor.Provider.com

Share

গৃ্হশিক্ষক দেওয়া-নেওয়ার এক নির্ভরযোগ্য মাধ্যম মাত্র

13/09/2025

টিউটরদের জন্য কিছু পরামর্শ:
১ . সামর্থ্যবান ফ্যামিলিতে কখনো ন্যায্য রেটের চাইতে কম বেতনে পড়াবেন না। কম বেতনে পড়ালে মার্কেট নষ্ট হয়ে যায়। তবে যদি ফ্যামিলি যদি গরীব হয় তাহলে কিছু কম রাখবেন।

২. কখনো নির্ধারিত সময়ের চেয়ে বেশি পড়াবেন না। মনে করুন, আপনার নির্ধারিত সময় ১ ঘন্টা। কিন্তু আপনি টানা তিনদিন ১ ঘন্টা ১০ মিনিট পড়ালেন,এরপর চতুর্থ দিন ১ ঘন্টা পড়ালেন। এতেই দেখবেন অভিভাবক মাইন্ড করে বসবে। কারন তখন সে ১ ঘন্টা ১০ মিনিটকেই নির্ধারিত সময় ধরে নিবে।

৩. বছর শেষে বেতন বাড়ানোর কথা বলতে সংকোচ করবেন না।

৪. অভিভবকের সাথে দিনের চুক্তি করবেন না। সিলেবাস কমপ্লিটের চুক্তি করবেন। বলবেন, "ক্লাস,পরীক্ষা,অসুস্থতা ইত্যাদি কারনে আমার মাঝেমধ্যে বন্ধ যেতে পারে। তবে আমি সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দিবো"।

৫. কখনো টানা দুই মাস বেতন ঝুলিয়ে রাখবেন না। প্রতি মাসের বেতন প্রতি মাসের শেষে দ্রুত বুঝে নিবেন। নাহলে আপনি তাদের কাছে আটকা থাকবেন। এছাড়া, অনেক সময় অভিভাবক অস্বীকার করতে বসতে পারে।

৬. কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে টিউশনি করবেন না। যথাযথ সম্মান না পেলে সেই স্থান ত্যাগ করুন।

৭. আপনি যেই সাবজেক্ট পড়ান সেই সাবজেক্ট যদি অন্য টিচার দিয়েও পড়ায় তাহলে সেই টিউশনি করাবেন না। কারন, এক্ষেত্রে আপনার একার পরিশ্রমে শিক্ষার্থী ভালো রেজাল্ট করলে সেটার ক্রেডিট অন্য শিক্ষকও পাবে।

৮. পড়াতে গিয়ে নাশতার প্রত্যাশা করবেন না। কারন তারা নাস্তা খাওয়াতে বাধ্য নয়। তাই নাস্তা না দিলে মাইন্ড করবেন না।

৯. যদি কোনো ফ্যামিলি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আপনাকে সস্তা/অল্প পরিমানে নাস্তা দেয় তাহলে এটা এক ধরনের অপমান। এই ক্ষেত্রে তাদেরকে নাস্তা দিতে নিষেধ করে দিবেন।

১০. অবশ্যই নিজে প্রস্তুতি নিয়ে তারপর পড়াতে যাবেন। নাহলে পড়াতে গিয়ে আটকে গেলে লজ্জিত হতে পারেন।

১১. শিক্ষার্থীর ব্রেইন ভালোনা তবুও তাকে ক্লাসে টপ করাতেই হবে, অভিভাবকদের এমন মানসিকতা থাকলে সেই টিউশনি বর্জন করুন।

১২. অতিরিক্ত টিউশনি করে নিজের ক্যারিয়ারের বারোটা বাজাবেন না। প্রয়োজনীয় সংখ্যক টিউশনির পাশাপাশি নিজের একাডেমিক রেজাল্ট ঠিক রাখুন, বিভিন্ন স্কিল শিখুন, জব প্রিপারেশন নিন।

১৩. যারা ছেলে টিচার আছেন তারা কখনোই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করবেন না। আপনাদের কারনে অন্যান্য ছেলে টিচারদের বদনাম হয়, তাদের টিউশনি পাওয়া কঠিন হয়ে যায়।

16/08/2025

Tutor: Experienced Female Tutor...
আশেক মাহমুদ ইংলিশ ডিপার্টমেন্ট গ্রহণযোগ্যতা বেশি
[ অনার্স অধ্যায়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন ]

Students Details :

Class : 5

Subject :English

W.T. day :6 days

Teaching time: 1 hrs

Location : জিলা স্কুল বরাবর,জামালপুর।

💵 Salary : আলোচনা সাপেক্ষে

joint date : August/2025

আগ্রহী ম্যাডামকে হাতের লেখা পেইজের ইনবক্সে ছবি তুলে দিতে হবে

16/08/2025

Tutor: Experienced Female Tutor...

[ অনার্স অধ্যায়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন ]

Students Details :

Class : 5

Subject :all (হাতের লেখায় জোর)

W.T. day :6 days

Teaching time: 1 hrs

Location : ইকবালপুর স্কুল বরাবর,জামালপুর।

💵 Salary : আলোচনা সাপেক্ষে

joint date : August/2025

আগ্রহী ম্যাডামকে হাতের লেখা পেইজের ইনবক্সে ছবি তুলে দিতে হবে

01/05/2024

ফিজিক্স,ক্যামিস্ট্রি ব্যাচে পড়ান এমন কোনো ম্যাডিক্যাল স্টুডেন্ট যোগাযোগ করুন

29/12/2023

নিউ ইয়ার এ আতশবাজি ও ফানুসকে না বলি। ❤️

কাউকে বিপদে না ফেলি
পশুপাখিদের ক্ষতি না করি। ❤️

30/07/2023

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার ভেতর একটা

বাঘের পোষাক পরে বাঘের মত তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে ৮হাজার টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন- গর্জন ও আরো নানা

কায়দা-কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন....... হঠাৎ একদিন হলো বিপত্তি...!!! বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেঁড়া। একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে নেচে- কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেঁড়া ভেঙ্গে

সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কী হবে? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল...! ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে বসে থেকে ধিরে ধিরে উঠে

দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট এটাক হবার যোগার। এদিকে সিংহটা এক্কেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো.... ঠিক তখন সিংহটা বলে উঠলো . . . . ...
ভাই, এতো ভয় পাবেন না, আমিও অনার্স পাশ বেকার।

22/06/2023

📢Tuition no: 22
👉Tutor: Experienced 👉female👈 Tutor...
Students Details :
Class : HSC(girl)
Subject :অর্থনীতি, পৌরনীতি, গার্হস্থ্য
W.T. day :4 days /5 days
Teaching time: 1 hrs
Location : চার রাস্তা(মনির চেয়ারম্যান মোড় এর সামনে),জামালপুর।
💵 Salary : (3000+)
[ বি.দ্র.গ্রুপের টিউশন অফার গুলো অগ্রাধিকার প্রাপ্ত/ পুরাতন মেম্বাররা অগ্রাধিকার দেওয়া হয় এবং নতুন মেম্বারদের মধ্যে যারা বেশি মেম্বার invite করে তাদেরকে পরবর্তী অগ্রাধিকার টিউটর তালিকায় রাখা হয়]

21/06/2023

যে দেশে শিক্ষার্থীদের এখনও 'Your Aim in Life' মুখস্থ করানো হয়,
সে দেশে সৃজনশীলতার বিকাশ হবে কিভাবে !

Want your school to be the top-listed School/college in Jamalpur Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Jamalpur
Jamalpur Sadar Upazila

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00