জামালপুর মডেল আলিম মাদ্রাসা

জামালপুর মডেল আলিম মাদ্রাসা ﷽
সরকারি স্বীকৃতিপ্রাপ্ত
ঠিকানা:সরদারপাড়া,জামালপুর-২০০০
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ দাখিল ও আলিম মাদ্রাসা
☎️:01716012957

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের মাদ্রাসার ৩য় শ্রেণির মেধাবী ছাত্র আব্দুল্লাহ পানিতে পড়ে ইন্তেকাল করেছে। তা...
29/05/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমাদের মাদ্রাসার ৩য় শ্রেণির মেধাবী ছাত্র আব্দুল্লাহ পানিতে পড়ে ইন্তেকাল করেছে। তার মৃত্যুতে মডেল মাদ্রাসা পরিবার গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি— তিনি যেন ছোট্ট আব্দুল্লাহকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোকসন্তপ্ত বাবা-মাকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।
— জামালপুর মডেল মাদ্রাসা পরিবার

Eid Mubarak🌙🐃🐂
27/05/2026

Eid Mubarak🌙🐃🐂

আসসালামুয়ালাইকুম একটি শোক সংবাদ জামালপুর মডেল আলিম মাদ্রাসা, মুন্সীপাড়া শাখা নার্সারি শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ্ আল আহয...
09/05/2026

আসসালামুয়ালাইকুম
একটি শোক সংবাদ
জামালপুর মডেল আলিম মাদ্রাসা, মুন্সীপাড়া শাখা নার্সারি শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ্ আল আহযাবের মা এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ 🏆 উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছিল উদ্বোধনী অনুষ্ঠান। 🌟 অনু...
02/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ 🏆

উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছিল উদ্বোধনী অনুষ্ঠান। 🌟

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত । মুখ্য আলোচক হিসেবে ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর জেলার সম্মানিত এমপিবৃন্দ ও জেলা প্রশাসক।

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার ইউএনও। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা

⚽🏃‍♂️ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ, অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিই ছিল এ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ।

জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীরাও গর্বের সাথে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

📅 আগামী ৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতার মূল পর্ব।

সবাইকে সাথে নিয়ে একটি সফল ও আনন্দমুখর আয়োজনের প্রত্যাশা। 🎉

১ম মাসিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী...
02/05/2026

১ম মাসিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসেন মিলন স্যার এবং সংশ্লিষ্ট শ্রেণির ক্লাস টিচার।

সুপ্রিয় জামালপুর বাসী ,আসসালামুয়ালাইকুম জামালপুর মডেল আলিম মাদ্রাসা, ফুলবাড়ীয়া মুন্সিপাড়া শাখার গত ১ম মাসিক পরীক্ষা...
02/05/2026

সুপ্রিয় জামালপুর বাসী ,
আসসালামুয়ালাইকুম
জামালপুর মডেল আলিম মাদ্রাসা, ফুলবাড়ীয়া মুন্সিপাড়া শাখার গত ১ম মাসিক পরীক্ষায় ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ হুমায়ুন কবির।

২০২৫ সালের বার্ষিক পরীক্ষা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ...
27/04/2026

২০২৫ সালের বার্ষিক পরীক্ষা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের
✨ বিশেষ অতিথি:
জনাব নাজনীন আখতার
উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর

উক্ত অনুষ্ঠানের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ শাহাদৎ হোসেন মিলন স্যার।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ 🏆 আলহামদুলিল্লাহ, ২০২৫ সালের মাদ্রাসা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষায় জামালপুর মডেল আলিম মাদ্র...
25/04/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ 🏆

আলহামদুলিল্লাহ, ২০২৫ সালের মাদ্রাসা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষায় জামালপুর মডেল আলিম মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে—যা আমাদের জন্য অত্যন্ত গর্বের অর্জন।

আজ উপজেলা পরিষদের উদ্যোগে JDC ও JSC পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

✨ গর্বের আরেকটি অর্জন ✨ জামালপুর মডেল আলিম মাদ্রাসা জামালপুর উপজেলায় শ্রেষ্ঠ (সেরা) মাদ্রাসা হিসেবে পুরস্কার অর্জন করেছে। উক্ত পুরস্কার গ্রহণ করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ শাহাদৎ হোসেন মিলন স্যার।

জামালপুর সদর উপজেলায় ৪টি বিদ্যালয় সেরা পুরস্কার পেয়েছে, আর মাদ্রাসা পর্যায়ে একমাত্র সেরা পুরস্কার অর্জন করেছে জামালপুর মডেল আলিম মাদ্রাসা।

এই কৃতি শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন—

প্রধান অতিথি:
জনাব এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন
মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ আসন

সভাপতি: জনাব নাজনীন আখতার
উপজেলা নির্বাহী অফিসার,জামালপুর সদর,জামালপুর

বিশেষ অতিথি: জনাব শামসুল হক
জেলা শিক্ষা অফিসার

🎙️অনুষ্ঠান সঞ্চালনায়:
জনাব মোঃ ছানোয়ার হোসেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জামালপুর সদর

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ভূমি অফিসের সহকারী কমিশনার মহোদয়।

✨ এই অর্জন আমাদের মাদ্রাসার জন্য গৌরবের ✨ আমরা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

🏆 ২০২৫ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ী ও JDC বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের গৌরবময় সাফল্য 🏆আলহামদুল...
23/04/2026

🏆 ২০২৫ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ী ও JDC বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের গৌরবময় সাফল্য 🏆
আলহামদুলিল্লাহ!
২০২৫ সালের মাদ্রাসা বোর্ডের ইবতেদায়ী ও JDC বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করেছে। এই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদের পরিশ্রম, মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়েছে।
📊 ফলাফল সংক্ষেপে:
📚 ৫ম শ্রেণি (ইবতেদায়ী)
🏅 ট্যালেন্টপুল: ৪ জন
🏅 সাধারণ গ্রেড: ৭ জন
➡️ মোট বৃত্তিপ্রাপ্ত: ১১ জন
📚 অষ্টম শ্রেণি (JDC) — ১০০% বৃত্তিপ্রাপ্ত
🏅 ট্যালেন্টপুল: ৮ জন
🏅 সাধারণ গ্রেড: ১৫ জন
➡️ মোট বৃত্তিপ্রাপ্ত: ২৩ জন
🏅 বিশেষ অর্জন:
✨ এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ✨
শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের দোয়া এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
💐 সকল কৃতী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Address

সরদারপাড়া, নিউ কলেজ রোড়
Jamalpur Sadar Upazila
2000

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুর মডেল আলিম মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category