Jamalpur Zilla School Debating Club

Jamalpur Zilla School Debating Club The Official Page of Jamalpur Zilla School Debating Club - JZSDC
আপন যুক্তিতে জেগে উঠুক সকল বিতার্কিক?

Debate Notice 📍19 August,  2026Special Asian Parliamentary Practice  Debate Jamalpur Zilla School Debating Club  VS Kush...
19/08/2026

Debate Notice 📍
19 August, 2026

Special Asian Parliamentary Practice Debate

Jamalpur Zilla School Debating Club VS Kushtia Zilla School Debating Club

Date : 19-08-2026
Time :
Motion Release : 8.00 PM
Debate Start : 9.00 PM
Place : Discord Server

রুপালি মৎস্যে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ - প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ...
18/08/2026

রুপালি মৎস্যে গড়বো দেশ
সবার আগে বাংলাদেশ -
প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন জামালপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের চীফ কো-অর্ডিনেটর জনাব Mustain Billah 🤍 তার এ অর্জনে Jamalpur Zilla School Debating Club পরিবার অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করছে। 🎉
— Jamalpur Zilla School Debating Club 💙

১৭ আগস্ট,  ২০২৬ বিশেষ অনলাইন সংসদীয় প্র্যাকটিস ডিবেট প্রস্তাব :  একটি বড় অর্থনৈতিক ধসের পর, এই সংসদ গুরুত্বপূর্ণ শিল্পগ...
17/08/2026

১৭ আগস্ট, ২০২৬
বিশেষ অনলাইন সংসদীয় প্র্যাকটিস ডিবেট

প্রস্তাব : একটি বড় অর্থনৈতিক ধসের পর, এই সংসদ গুরুত্বপূর্ণ শিল্পগুলোকে যেমন ব্যাংকিং, জ্বালানি, স্বাস্থ্যসেবা বেইল-আউট (আর্থিক সহায়তা) না করে রাষ্ট্রীয়করণ করবে।

সরকারদল : টিম নেক্সট জেন
প্রধানমন্ত্রী: মোঃ রাশেদুজ্জামান রিফাত
উপপ্রধানমন্ত্রী: মুহাম্মদ ইসলাম সায়িব
হুইপ(সরকার) : জারিফ আরিয়ান

বিরোধী দল : টিম গোট
বিরোধী দলনেতা: আইয়ান খন্দকার
বিরোধী দলীয় উপনেতা: জাহিন মোস্তফা
হুইপ (বিরোধীদল) : ইন্দ্রনীল দে

সময় : রাত : ১০.৩০
স্থান : গুগল মিট

অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন : Ahnaf Rahman Abid
বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়

17/08/2026

বিশেষ সংসদীয় প্র্যাকটিস ডিবেট

প্রস্তাব : একটি বড় অর্থনৈতিক ধসের পর, এই সংসদ গুরুত্বপূর্ণ শিল্পগুলোকে যেমন ব্যাংকিং, জ্বালানি, স্বাস্থ্যসেবা বেইল-আউট (আর্থিক সহায়তা) না করে রাষ্ট্রীয়করণ করবে।

সরকারদল : টিম নেক্সট জেন
প্রধানমন্ত্রী: মোঃ রাশেদুজ্জামান রিফাত
উপপ্রধানমন্ত্রী: মুহাম্মদ ইসলাম সায়িব
হুইপ(সরকার) : জারিফ আরিয়ান

বিরোধী দল : টিম গোট
বিরোধী দলনেতা: আইয়ান খন্দকার
বিরোধী দলীয় উপনেতা: জাহিন মোস্তফা
হুইপ (বিরোধীদল) : ইন্দ্রনীল দে

সময় : রাত : ১০.৩০
স্থান : গুগল মিট

অতিথি বিচারক: Ahnaf Rahman Abid
বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৩ আগষ্ট,  ২০২৬ সাপ্তাহিক পিডি ও কমিটি মিটিং এর স্থিরচিত্র 💙— Jamalpur Zilla School Debating Club
14/08/2026

১৩ আগষ্ট, ২০২৬
সাপ্তাহিক পিডি ও কমিটি মিটিং এর স্থিরচিত্র 💙
— Jamalpur Zilla School Debating Club

আজ অনুষ্ঠিত হলো জামালপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রথম “বিতর্ক আড্ডা” সবার প্রাণবন্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন...
10/08/2026

আজ অনুষ্ঠিত হলো জামালপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রথম “বিতর্ক আড্ডা”

সবার প্রাণবন্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে আজকের আয়োজন, সম্মানিত সভাপতি রাশেদুজ্জামান রিফাত এর নির্দেশনায়।

"জেগে ওঠো আপন যুক্তিতে"

এসএসসি ২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য মিনহাজ স্যারের খোলা চিঠি…প্রিয় এসএসসি-২৬ ব্যাচ,তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্য...
10/08/2026

এসএসসি ২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য মিনহাজ স্যারের খোলা চিঠি…

প্রিয় এসএসসি-২৬ ব্যাচ,
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আজ এই চিঠি লিখছি গভীর আনন্দ, ভালোবাসা ও অগাধ বিশ্বাস নিয়ে। দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, অধ্যবসায়, ত্যাগ আর স্বপ্নকে সঙ্গী করে তোমরা যে পথ পাড়ি দিয়েছ, আজ তারই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তোমাদের প্রতিটি চেষ্টা, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি অশ্রুসিক্ত রাত একদিন তোমাদের সাফল্যের গল্প হয়ে ফিরে আসবে—এই বিশ্বাস আমার অটুট।
আজকের ফলাফল তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হতে পারে, কিন্তু এটি কখনোই তোমাদের পুরো জীবনের পরিচয় নয়। একটি ফলাফল তোমাদের মেধা, মনন, সম্ভাবনা কিংবা ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করতে পারে না। ফলাফল যেমনই হোক, এটিকে জীবনের শেষ কথা মনে করবে না; বরং এখান থেকেই শুরু হবে নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য এবং নিজেকে নতুনভাবে প্রমাণ করার এক নতুন অধ্যায়।
মনে রেখো, সাফল্য মানেই শুধু ভালো ফলাফল নয়; সাফল্য হলো প্রতিকূলতার মাঝেও নিজেকে এগিয়ে নেওয়ার সাহস। যারা কাঙ্ক্ষিত ফলাফল পাবে, তারা বিনয়ী হবে, কৃতজ্ঞ থাকবে এবং আরও বড় স্বপ্ন দেখবে। আর যারা প্রত্যাশামতো ফলাফল পাবে না, তারা একটুও ভেঙে পড়বে না। কারণ জীবনের অনেক বড় সাফল্য কখনো কখনো একটি অপ্রত্যাশিত ফলাফলের পর থেকেই শুরু হয়।
আজকের ফলাফলকে পেছনে রেখে নতুন প্রত্যয়, নতুন সাহস এবং নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাও। তোমাদের পথ অনেক দীর্ঘ। সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা, আরও বড় সুযোগ, আরও বিস্তৃত পৃথিবী এবং তোমাদের নিজেদের হাতে গড়ে নেওয়া অসংখ্য সাফল্যের গল্প।
তোমাদের জন্য আমার আন্তরিক দোয়া—তোমরা ভালো মানুষ হও, সৎ মানুষ হও, মানুষের মতো মানুষ হও। জ্ঞানকে জীবনের আলো হিসেবে গ্রহণ করো, মানবিকতাকে হৃদয়ে ধারণ করো এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস রাখো। মনে রেখো, একজন মানুষের প্রকৃত পরিচয় তার ফলাফলে নয়; তার চরিত্র, মূল্যবোধ, আচরণ, সততা ও কর্মে।
মহান আল্লাহ তোমাদের পরিশ্রম কবুল করুন, তোমাদের ভবিষ্যৎকে আলোকিত করুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ বেছে নেওয়ার তাওফিক দান করুন। তোমাদের প্রত্যেকের জীবন হোক সুন্দর, সফল ও অর্থবহ।
আজকের এই ফলাফল তোমাদের নতুন যাত্রার সূচনা হোক—আত্মবিশ্বাস হোক তোমাদের সঙ্গী, জ্ঞান হোক পথপ্রদর্শক, আর লক্ষ্য হোক তোমাদের প্রেরণার উৎস।
নিজের ওপর বিশ্বাস রাখো। কখনো হাল ছেড়ো না। কারণ অধ্যবসায়ী মানুষই একদিন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।
ভালো থেকো, সুস্থ থেকো, আলোর পথে থেকো—এই কামনাই রইল।

মোঃ মিনহাজুল আবেদীন মিনহাজ
সহকারী শিক্ষক
জামালপুর জিলা স্কুল
মডারেটর, জামালপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাব

Happy Birthday to Rashik Labib 🩵- Former Assistant Organizing Secretary, Jamalpur Zilla School Debating Club.আজ আমাদের ড...
07/08/2026

Happy Birthday to Rashik Labib 🩵

- Former Assistant Organizing Secretary, Jamalpur Zilla School Debating Club.

আজ আমাদের ডিবেটিং পরিবারের এক নিবেদিতপ্রাণ সদস্য রাশিক লাবিব – এর জন্মদিন।
তার নিঃশব্দ পরিশ্রম, দায়িত্ববোধ আর ক্লাবের প্রতি আন্তরিকতা JZSDC-র যাত্রায় সবসময়ই বিশেষ জায়গা করে নিয়েছে।

তোমার নতুন বছর হোক শান্তি, সাফল্য আর স্বপ্নপূরণের আলোয় ভরা।
Best wishes from the entire JZSDC family.

— Jamalpur Zilla School Debating Club 💙

বিপ্লবী জুলাই ঐক্য সংসদ ও জেলা প্রশাসন,  জামালপুরের সহযোগিতায় আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে রানারআপ...
04/08/2026

বিপ্লবী জুলাই ঐক্য সংসদ ও জেলা প্রশাসন, জামালপুরের সহযোগিতায় আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে রানারআপ জামালপুর জিলা স্কুল।

গতকাল ৩ আগস্ট, সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে এ বিতর্ক উৎসব বাস্তবায়ন করে জামালপুর ডিবেটিং সোসাইটি। যেখানে কোয়ার্টার ফাইনালে সিংহজানী বালিকা উচ্চবিদ্যালয়কে পরাজিত করে জামালপুর জিলা স্কুল। কোয়ার্টার ফাইনালে জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে হারিয়ে আসা শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে জামালপুর জিলা স্কুল। ফাইনালে মুখোমুখি হয় জামালপুর জিলা স্কুল ও জামালপুর কালেক্টর স্কুল। সেখানে তুমুল যুক্তিতর্কের শেষে রানারআপ হয় জামালপুর জিলা স্কুল ও শ্রেষ্ঠ বক্তা হয় দলনেতা মোঃ রাশেদুজ্জামান রিফাত।

Best wishes for this great programme 💙
02/08/2026

Best wishes for this great programme 💙

বিপ্লবী জুলাই ঐক্য সংসদ জামালপুর এর উদ্যোগে রক্তিম উল্লাস বিতর্ক উৎসব ২০২৬ সফল হোক।

Address

Amlapara, Jamalpur
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Zilla School Debating Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jamalpur Zilla School Debating Club:

Shortcuts

Share

Category