Fulkocha High School

Fulkocha High School Welcome to OFFICIAL page of ফুলকোচা উচ্চ বিদ্যালয় |
EIIN: 110096
School Code: 9005
Upazilla:MELANDAHA
District: JAMALPUR

ব্যাচ ২০১৩ 🌸"এসো বন্ধু মিলি প্রণের বন্ধনে" 💕📝  .,
04/04/2026

ব্যাচ ২০১৩ 🌸
"এসো বন্ধু মিলি প্রণের বন্ধনে" 💕

📝 .

,

ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে গতকাল ০৬ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০৩.০০ঘটিকায় ব্যাচ ...
08/03/2026

ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে গতকাল ০৬ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০৩.০০ঘটিকায় ব্যাচ ভিত্তিক কমিটি সাথে অনলাইন সভা অনুষ্ঠিত হয়। আবার রাত ১০.০০টায় WhatsApp-এ Executive Council নামে গ্রুপে অনলাইন সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় আলোচনা সাপেক্ষে নিম্নলিখিত প্রস্তাবনা/সিদ্ধন্তসমূহ গৃহীত হয়:

*১. রেজিষ্ট্রেশন সংক্রান্ত:* বিভিন্ন জনের দাবীর প্রেক্ষিতে আজ ০৭ মার্চ ২০২৬ তারিখ থেকে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া পুনরায় উন্মুক্ত করা হচ্ছে এবং ১০ মার্চ ২০২৬ তারিখ রাত ১২.০০টা পর্যন্ত চলমান থাকবে।

*২. ব্যাচ ভিত্তিক চাঁদা:* ০৫/০৩/২০২৬ তারিখের মধ্যে সকল ব্যাচের চাঁদার টাকা জমা হয়নি। এমতাবস্থায় ব্যাচ ভিত্তিক চাঁদার টাকা ১১/০৩/২০২৬ তারিখের মধ্যে প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

*৩. অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত:* সরকারি ছুটি ঘোষিত হওয়ার প্রেক্ষিতে ইতিপূর্বে ঘোষিত অনুষ্ঠানের তারিখ ২৩ ও ২৪ মার্চ ২০২৬-এর পরিবর্তে ২২ ও ২৩ মার্চ ২০২৬ তারিখ ঘোষণা করা হচ্ছে। তবে অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে।

*৪. অনুষ্ঠানের প্রধান অতিথি:* নির্বাচন হয়ে যাওয়ার প্রেক্ষিতে জামালপুর-৩ আসনের নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমান বাবুল-কে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।

*৫. স্টেজ সংক্রান্ত:* অনুষ্ঠানের স্টেজ সংক্রান্ত কাজের সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল ০৭ মার্চ ২০২৬ তারিখে সকাল ১০.০০টায় আহ্বায়ক মহোদয়, মুখ্য সমন্বয়ক মহোদয় ও সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ ফুলকোচাতে উপস্থিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

*৬. সাংস্কৃতিক অনুষ্ঠান:* স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির জন্য আগামীকাল ০৭ মার্চ ২০২৬ তারিখ থেকে রিহার্সেল শুরু হচ্ছে।
৭. ডকুমেন্টারী: ডকুমেন্টারী নির্মাণের কাজ চলমান রয়েছে এবং যথাসময়ে শেষ করা হবে।

*৮. স্মরণিকা* : স্মরণিকা মুদ্রণের কাজ চলমান রয়েছে এবং প্রাথমিক কাজগুলো ১২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে।

সভায় আর কোনো আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ধন্যবাদান্তে,

মুহাম্মদ এনামুল হক (কাজল)
সদস্য সচিব
৭৫ বছর পূর্তি উদযাপন পরিষদ,ফুলকোচা উচ্চ বিদ্যালয়।

আসসালামু আলাইকুম। আসছে আগামী ২৩-২৪ শে মার্চ ২০২৬ ইং  রোজঃ সোমবার ও মঙ্গলবার। ফুলকোচা উচ্চ বিদ্যালয়ে *প্লাটিনাম জয়ন্তী* ...
31/12/2025

আসসালামু আলাইকুম।
আসছে আগামী ২৩-২৪ শে মার্চ ২০২৬ ইং রোজঃ সোমবার ও মঙ্গলবার।
ফুলকোচা উচ্চ বিদ্যালয়ে *প্লাটিনাম জয়ন্তী* ৭৫ বছর পূর্তি উপলক্ষে সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।
রেজিষ্ট্রেশনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৬ ইং।
১/প্রতি ছাত্র/ছাত্রী -১০০০ টাকা।
২/ প্রতি গেষ্ট ৫০০ টাকা (বাচ্চা ০৪ বছরের উপরে রেজিষ্ট্রেশন করতে হবে।
ধন্যবাদান্তে-
মোঃ ফরহাদ হোসেন
সদস্য প্রচার ও গণ মাধ্যম কেন্দ্রীয় কমিটি ব্যাচ২০০৪

আজ বিদ্যালয় প্রাঙ্গণে ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ...
25/12/2025

আজ বিদ্যালয় প্রাঙ্গণে ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ট্রাস্ট কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ফুলকোচা উচ্চ বিদ্যালয় এর অংশগ্রহণ। তত্ত্বাবধানেমাজাহারুল ইসলাম বাদ...
05/11/2025

ইউনাইটেড ট্রাস্ট কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ফুলকোচা উচ্চ বিদ্যালয় এর অংশগ্রহণ।
তত্ত্বাবধানে
মাজাহারুল ইসলাম বাদল
সাহিদা আক্তার
মজনু মিয়া

আজকের সমাবেশ.....ফুলকোচা উচ্চ বিদ্যালয় মেলান্দহ, জামালপুর।
28/10/2025

আজকের সমাবেশ.....
ফুলকোচা উচ্চ বিদ্যালয়
মেলান্দহ, জামালপুর।

ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন বিষয়কপ্রিয় সতীর্থ সুহৃদ,আসসালামু আলাইকুম।আমাদের প্রিয় ফুলকোচা উচ্চ বিদ্যালয়...
20/10/2025

ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন বিষয়ক
প্রিয় সতীর্থ সুহৃদ,
আসসালামু আলাইকুম।
আমাদের প্রিয় ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি সাড়ম্বরে উদযাপনের জন্য ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ ও ব্যবস্থাপনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় গত ২ অক্টোবর, ২০২৫ তারিখে বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সূত্রে এবং প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আলোচনা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আগামী ২৫ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর, ২০২৫ রোজ শুক্রবার সকাল ৯:৩০ টায় ফুলকোচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত সভায় এলাকায় বসবাসরত বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ইতোমধ্যে গঠিত বিভিন্ন ব্যাচ কমিটির ও অন্যান্য কমিটির পক্ষ থেকে কমপক্ষে তিনজন করে প্রতিনিধি উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে সভাসমূহের ব্যয় নির্বাহ করার জন্য ঢাকাস্থ কমিটির অর্থ-সম্পাদকের নিকট নগদ/বিকাশ এর মাধ্যমে (০১৭০৯০৬৪৪৭২) আগামী ২১ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে প্রত্যেক ব্যাচের পক্ষ থেকে ২০০০.০০ (দুই হাজার) টাকা হারে প্রদান করার জন্য অনুরোধ করছি।
উক্ত সভায় আপনার উপস্থিতি ও মতামত প্রদান প্রিয় বিদ্যাপীঠের ৭৫ বছর পূর্তি উৎসবকে সাফল্যমণ্ডিত করবে।
সভায় আলোচ্য বিষয়সমূহ ও সময়সূচি
১। কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত সকাল- ৯.৩০ টা
২। সভার সভাপতি নির্বাচন ও সভাপতি মহোদয় কর্তৃক স্বাগত বক্তব্য প্রদান- সকাল ৯.৪৫ টা
৩। প্রধান শিক্ষক মহোদয় কর্তৃক শুভেচ্ছা বক্তব্য প্রদান- ১০.০০ টা
৪। ঢাকাস্থ কমিটির আহ্বায়ক কর্তৃক বক্তব্য প্রদান- ১০.১৫ টা
চা বিরতি- ১০.৩০
৫। কমিটি গঠন বিষয়ক আলোচনা- ১১.০০ টা
জুম্মা নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি- দুপুর ১২.৪৫-২.০০ টা
৬। পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আলোচনা- ২.০০ টা
৭। বিবিধ-৪,০০ টা
৮। সভার সমাপ্তি ঘোষণা- ৪.৩০ টা
ধন্যবাদান্তে,
মুহাম্মদ এনামুল হক (কাজল)
এসএসসি ব্যাচ ১৯৮০
আহ্বায়ক
ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন বিষয়ক ঢাকাস্থ কমিটি

🌺💐🌺ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষেব্যাচ–২০১২ (টেকনিক্যাল) এর উদ্যোগে ভার্চুয়াল ম...
20/10/2025

🌺💐🌺
ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে
ব্যাচ–২০১২ (টেকনিক্যাল) এর উদ্যোগে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে
নির্বাচিত প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
💐💫

Address

Institute: FULKOCHA HIGH SCHOOL EIIN: 110096 School Code: 9005 Post Office: FULKOCHA Post Code: Upazilla:MELANDAHA District: JAMALPUR Https://www. Facebook. Com/mahfuzfhs2012
Jamalpur Chak
2012

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

1765844362

Alerts

Be the first to know and let us send you an email when Fulkocha High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category