Jamalpur Science & Technology University

Jamalpur Science & Technology University Official page of Jamalpur Science & Technology University
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এর অফিসিয়াল ফেসবুক পেজ

Asia Pacific University ADB Scholarship 2027 in Japan | Fully FundedVisit: https://tinyurl.com/apu-adbscholarshipApply f...
29/08/2026

Asia Pacific University ADB Scholarship 2027 in Japan | Fully Funded
Visit: https://tinyurl.com/apu-adbscholarship

Apply for the APU ADB Scholarship 2027 and have an opportunity to pursue full-time graduate studies in Japan with full financial support.
Coverage: covering admission and tuition fees, a living allowance, medical insurance, return airfare, and more.

বিজ্ঞান মেলা
28/08/2026

বিজ্ঞান মেলা

জাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিতজামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আ...
27/08/2026

জাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ক্যাম্পাসে দিনব্যাপী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

তিনি বলেন,
প্রোগ্রামিং বর্তমান বিশ্বের প্রযুক্তিনির্ভর উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

'আমি আশা করি, আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখবে।

এ সময় আয়োজকদের ধন্যবাদ এবং সকল প্রতিযোগীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

বিকেলে 'কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং ফর ক্যারিয়ার এক্সিলেন্স' শীর্ষক সেমিনারে কী নোট স্পিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সাবেক অধ্যাপক স্বনামধন্য কম্পিউটার বিজ্ঞানী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বক্তৃতা প্রদান করেন। তিনি তরুণ প্রোগ্রামারদের দক্ষতা উন্নয়ন, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে প্রোগ্রামিং চর্চার গুরুত্ব তুলে ধরেন।

সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর একেএম জাওয়াদুল হক বক্তব্য দেন। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)-এর বিভিন্ন দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাবিপ্রবির JSTU_Descending দল। দলের সদস্যরা হলেন মো. তানভীর আহমেদ, ঋত্বিক চন্দ্র বর্মন ও মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ।

রানারআপ হয়েছে UFTB_Resynced দল। দলের সদস্য আহসান হারিস আহমেদ, মো. শাকিব পাটোয়ারী ও সুকান্ত দেবনাথ। দ্বিতীয় রানারআপ হয়েছে Submit_dibonaR দল। এ দলের সদস্য মেহেদী হাসান আলভী, সৌরভ সাহা ও মো. আল-মামুনুর রশিদ।

এ ছাড়া টপ জুনিয়র নির্বাচিত হয়েছে জাবিপ্রবির jstu_blitz দল। দলের সদস্য জাফরি তাহিয়াত, রাশমিন প্রতীক দেব ও অনিক দত্ত।

টপ গার্লস ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে CoffeeWithCode দল। দলের সদস্য সুগন্ধা রানী বর্মন মৌরি, মোসা. সাদিয়া ইসলাম সাফা ও আরনিকা তাবাসসুম।

টপ ফ্রেশার হয়েছে Binary legends দল। দলের সদস্য মো. আতিক হাসান, শিশির সরকার ও কর্ণ বিশ্বাস।

অন্যদিকে, জাবিপ্রবির অন্যান্য বিভাগ থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে টপ টিম হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের Electrocoder দল। এ দলের সদস্য নাদিমুর রহমান সায়েম, মো. রবিন খান ও মো. আবু বকর।

FRIAS Fellowship Programmes 2027/28 in Germany (Fully Funded)Duration: 3–10 Months (depending on the fellowship programm...
27/08/2026

FRIAS Fellowship Programmes 2027/28 in Germany (Fully Funded)

Duration: 3–10 Months (depending on the fellowship programme)

🔗 Link: https://scholarshipscorner.website/frias-fellowship-programmes-germany/

Benefits

• Monthly living allowance
• Accommodation allowance
• Mobility allowance
• Office space at FRIAS
• Access to University of Freiburg facilities
• International research environment

📅 Deadline: 18 September 2026

Credit: Freiburg Institute for Advanced Studies (FRIAS), University of Freiburg
Disclaimer:This post is for informational purposes only. Scholarships Corner is not affiliated with or endorsed by FRIAS. Please verify the latest eligibility criteria, funding details, and application requirements on the official website before applying.

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাবিপ্রবিতে  মিলাদ ও দোয়াপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাবিপ্রবিতে মিলাদ ও দোয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহিদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগজামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্র...
25/08/2026

শহিদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত ‘শহিদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। রানার্সআপ হয়েছে সমাজকর্ম বিভাগ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গণিত বিভাগ ২-১ গোলে সমাজকর্ম বিভাগকে পরাজিত করে শিরোপা অর্জন করে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গণিত বিভাগ।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিএনপি মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শহিদ আবু সাঈদ ও শহিদ ওয়াসিমের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

পরে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ও রানার্সআপ সমাজকর্ম বিভাগের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডিসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উদ্যোগে এ গত ১৬ আগস্ট হতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ব্রিজ এক্স প্রোগ্রাম স্কলারশিপের বিজ্ঞপ্তি
25/08/2026

ব্রিজ এক্স প্রোগ্রাম স্কলারশিপের বিজ্ঞপ্তি

মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের ...
20/08/2026

মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে ভাইস চ্যান্সেলর-এর শুভেচ্ছা ও অভিনন্দন

📢 জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬ (৫ম ব্যাচ) জাগো ফাউন্ডেশন (JAAGO Foundation)-এর ‘জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রাম ২০...
16/08/2026

📢 জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬ (৫ম ব্যাচ)
জাগো ফাউন্ডেশন (JAAGO Foundation)-এর ‘জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬’-এর আবেদন শুরু হয়েছে! বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিক সুবিধা-বঞ্চিত নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার মেন্টরশিপ প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

🎓 স্কলারশিপের সুবিধাসমূহ:
মাসিক উপবৃত্তি: প্রতি মাসে ৪,০০০ টাকা।
দীর্ঘমেয়াদী সহায়তা: গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত (সর্বোচ্চ ৪৮ মাস) আর্থিক সহায়তা প্রদান।
দক্ষতা ও নেতৃত্ব বিকাশ: নেতৃত্ব উন্নয়ন কর্মশালা, স্কিল-বিল্ডিং সেশন এবং ক্যারিয়ার গাইডলাইন বা মেন্টরশিপ সুবিধা।

👩 আবেদনের যোগ্যতা
বাংলাদেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থী হতে হবে।
অ্যাকাডেমিক মেধা এবং আর্থিক অসচ্ছলতার প্রমাণ থাকতে হবে।
জাগো ফাউন্ডেশন নির্ধারিত অন্যান্য শর্তাবলী পূরণ করতে হবে।

শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬।
👉 এখানে আবেদন করুন:

U-Go Sponsored JAAGO Women Scholarship 2024 is here. Apply for the scholarship now.

Address

Jamalpur Chak
2012

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Science & Technology University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jamalpur Science & Technology University:

Shortcuts

Share