05/05/2025
ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট
***হেলকুন্ডা স্কুল প্রিমিয়ার লিগ-২০২৫ ***
(সিজন-১)
আসন্ন ঈদুল আজহারে ৩ দিন ব্যাপী স্কুল এস এস সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। যে সকল ব্যাচ অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করে নিবন্ধন এর মাধ্যমে নিজেদের ব্যাচের জন্য দল নিশ্চিত করুন।
> খেলার সময়: ঈদের দিন বিকাল ঈদের ২য় ও ৩য় দিন।
> খেলার মাঠ: হেলকুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
> নিবন্ধন করার শেষ সময়: ১০ মে ২০২৫
নিবন্ধন করার নিয়মঃ-
* প্রতি ব্যাচের এক জন লিডার নিযুক্ত করে ব্যাচ বিবরণ দিতে হবে।
* প্রত্যেক ব্যাচের অংশগ্রহণকারী
জন প্রতি ফি ৫০০ টাকা পেমেন্ট করতে হবে।
* প্রত্যেক টিম লিডার টিমের টাকা পরিশোধ করে টিম নিশ্চিত করতে হবে।
* প্রত্যেক ব্যাচের অংশগ্রহণকারীদের চাঁদা টিম লিডার এর কাছে দিবে, টিম লিডার কমিটির কাছে হস্তান্তর করবে।
** টুর্নামেন্ট ঘিরে যা থাকছে
* টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং বন্ধুত্বের ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য একসাথে বসে খাবারের ব্যবস্থা ও আগামীতে ঈদ পুনর্মিলনের আলোচনা করা।।
* প্রত্যেক ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার থাকবে।
* টুর্নামেন্ট সেরা প্লেয়ার, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান পুরস্কার থাকবে।
* কোন দলকে মাঠ ফি দিতে হবে না।
* খেলায় স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের আমন্ত্রন করা হবে।
টুর্নামেন্ট খেলার নিয়মাবলীঃ
* হেলকুন্ডা স্কুলের এস এস সি ব্যাচ এই টুর্নামেন্টে খেলায় অংশগ্রহণ করতে পারবে।
* ১টি ব্যাচের ছাত্রদের নিয়ে শুধুমাত্র একটি দল গঠন করতে পারবে। শুধুমাত্র ১৯৯৬ ব্যাচ থেকে ২০১২ ব্যাচ এবং ২০১৫ ও ২০১৬ ব্যাচ কম্বাইন টিম গঠন করতে পারবে। ( এই ব্যাচ গুলোর ১১ জনের কম ছাত্র থাকার কারণে)
* এক দলের প্লেয়ার অন্য দলে খেলতে পারবে না।
* টুর্নামেন্টের খেলা গুলো লটারির মাধ্যমে ফিক্সার সাজানো হবে।
* খেলা মারুতি ফাইভ স্টার বল দ্বারা পরিচালনা হবে ।
* আন্তর্জাতিক নিয়মে খেলা অনুষ্ঠিত হবে। (এলবিডব্লিউ আউট থাকবে না।)
* আম্পিয়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।।
* খেলায় সকল ব্যাচকে নিজেদের ব্যাট আনতে হবে এবং নিজেদের দলের জার্সিসেট পরে আসতে হবে। জার্সিতে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো ব্যবহার করতে হবে।
* খেলা শুরুর নির্দিষ্ট টাইমের ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে।
* খেলার মধ্যে সবাইকে সকল নিয়ম কানুন ও কমিটির সিদ্ধান্ত মেনে সুন্দরভাবে খেলতে হবে। খেলায় কোন বিশৃঙ্খলা করা যাবেনা।
> খেলাটি "হেলকুন্ডা পরিবার" ফেসবুক পেজ থেকে লাইভে সম্প্রচার করা হবে। এবং খেলাটি অনলাইন স্কোরিং এর মাধ্যমে দেশ বিদেশ থেকে খেলা অনলাইনে স্কোর আপডেট দেখতে পাবে।
> আয়োজনে: হেলকুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা।
যোগাযোগঃ
সাকিব: 01766220774 (ব্যাচ ২০১৭)
তন্ময়: 01719534701 (ব্যাচ ২০০৮)