Panchbibi Lal Bihari Pilot Government High School.

Panchbibi Lal Bihari Pilot Government High School. Panchbibi Lal Bihari Pilot Govt. High School is one of the most famous Schools in Joypurhat District.

পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত।সকল শিক্ষক-শিক্ষিকা, কর্ম...
05/08/2026

পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত।
সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রদের উপস্থিতিতে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে । সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য এবং বাস্তবজীবনে এর শিক্ষা সম্পর্কে ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখে মুহতাদি রাইয়ান আতিক, সুলতান মুহাম্মাদ আলিফ ও আল রাফিউল ইসলাম রিফাত। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মেহেনাজে তাবাসসুম সিলভী, বিশ্বজিত কুমার সরকার ও মোঃ আব্দুল ওয়াহেদ। উক্ত দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা...
03/08/2026

পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের খণ্ডচিত্র।

30/07/2026
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনকরণ।
23/07/2026

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনকরণ।

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অংশ হি...
29/06/2026

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অংশ হিসেবে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণের খণ্ডচিত্র।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাঁচবিবি, জয়পুরহাট কর্তৃক আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক’ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ প...
25/06/2026

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাঁচবিবি, জয়পুরহাট কর্তৃক আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক’ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ধন্যবাদান্তে-
মোঃ আতাউর রহমান
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

অর্ধবার্ষিক/প্রাকনির্বাচনী পরীক্ষা ২০২৬-এর সময়সূচি (সংশোধিত)।২৮/০৬/২০২৬ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪/০৭/২০২৬ তারিখে।২...
24/06/2026

অর্ধবার্ষিক/প্রাকনির্বাচনী পরীক্ষা ২০২৬-এর সময়সূচি (সংশোধিত)।
২৮/০৬/২০২৬ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪/০৭/২০২৬ তারিখে।
২৯/০৬/২০২৬ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫/০৭/২০২৬ তারিখে।
৩০/০৬/২০২৬ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬/০৭/২০২৬ তারিখে।
ইতঃপূর্বে প্রদত্ত সময়সূচি মোতবেক ০১/০৭/২০২৬ থেকে ১৩/০৭/২০২৬ তারিখ পর্যন্ত সকল পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে।

Startup, Science Project and Innovation Idea Showcasing শীর্ষক প্রোগামে (উদ্ভাবনী বিজ্ঞান মেলা) জেলা পর্যায়েও পাঁচবিবি ল...
14/06/2026

Startup, Science Project and Innovation Idea Showcasing শীর্ষক প্রোগামে (উদ্ভাবনী বিজ্ঞান মেলা) জেলা পর্যায়েও পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১ম স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণকারী ২জন সম্মানিত শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন ও জনাব মোঃ জাহিদ হোসেন এবং ৩জন ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থী জাফর মুয়াব্বিজ মুয়াজ, ইশফাক আহমদ ও আতিকুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা।

Startup, Science Project and Innovation Idea Showcasing শীর্ষক প্রোগামে (উদ্ভাবনী বিজ্ঞান মেলা) উপজেলা পর্যায়ে পাঁচবিবি ...
12/06/2026

Startup, Science Project and Innovation Idea Showcasing শীর্ষক প্রোগামে (উদ্ভাবনী বিজ্ঞান মেলা) উপজেলা পর্যায়ে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১ম স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণকারী ২জন সম্মানিত শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন ও জনাব মোঃ জাহিদ হোসেন এবং ৩জন ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থী জাফর মুয়াব্বিজ মুয়াজ, ইশফাক আহমদ ও আতিকুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা।

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণের একজন পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ...
06/06/2026

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণের একজন পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তৌফিক এলাহী (প্লাবন)। তিনি পাঁচবিবি উপজেলার খাস বাগুড়ী (শিমুলতলী) গ্রামের মৃত মাসুদ করিম (সাবেক পুলিশ সদস্য) ও শামিমা আক্তারের ৩য় পুত্র। তাঁর নানা মৃত তনছের আলী মণ্ডল ছিলেন এ বিদ্যালয়ের স্টাফ। তিনি এ বিদ্যালয় হতে ২০১২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সকলে তাঁর জন্য দোয়া করবেন।
https://channels.com.bd/news/national/bfc3-20260606
https://dailyinqilab.com/national/news/902055

Address

Panchbibi, Joypurhat
Jaipur Hat
5910

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801309121983

Alerts

Be the first to know and let us send you an email when Panchbibi Lal Bihari Pilot Government High School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Panchbibi Lal Bihari Pilot Government High School.:

Shortcuts

Share

Category