20/05/2024
✅নার্সিং - এ চান্স পেতে মেইন বই পড়ার কোনো বিকল্প নেই!!
অনেকেই মেইন বই বলতে মূলত কোন কোন বইকে বুঝায় সেটি বুঝতে পারছেন না, তাদের জন্য…🆒
0️⃣1️⃣ বাংলা: ৯ম-১০ম শ্রেণীর পুরাতন বাংলা ২য় বইটি পড়তে হবে এবং নতুন ভার্সনের বাংলা ২য় থেকে শুধু আপডেট তথ্যগুলো দেখে নিলেই হবে। সাহিত্যের জন্য বাংলা ১ম পুরো পড়তে গিয়ে ভুল করবেন না!
বাংলা ১ম থেকে ৩/৪ টা টপিক পড়লেই হবে।
0️⃣2️⃣ ইংরেজি: নার্সিং - এ ইংরেজি ১ম পত্র থেকে প্রশ্ন হয় না। তাই গ্রামার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বেন। এক্ষেত্রে মেইন বই বলতে কিছু নেই!
পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনার পছন্দের বই পড়ুন।
0️⃣3️⃣ সাধারণ জ্ঞান: জ্বি সাধারণ জ্ঞানের কোনো নির্দিষ্ট বই এবং মেইন বই হয় না। অবশ্যই প্রশ্নব্যাংক সলভ করলেই বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো সুন্দর করে পড়ে নিবেন।
0️⃣4️⃣ সাধারণ গণিত: ইয়েস মেইন বই ছাড়া কোনো গতি নেই! ৮ম থেকে ১০ম শ্রেণির গণিত বই থেকে প্রশ্ন করা হয় এবং খুব ভালো করে এগুলোই সলভ করবেন।
ইনশাআল্লাহ কমপক্ষে ১০ এর মধ্যে ৭/৮ পাবেন।
0️⃣5️⃣ ডিপ্লোমা সাধারণ বিজ্ঞান: বাবা মেইন বই এর কোনো বিকল্প নেই! এসএসসি লেভেলের আর্টস/ মানবিক শাখার বিজ্ঞান বইটি থেকে গুরুত্বপূর্ণ লাইন ও তথ্যগুলো মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ ও আত্মস্থ করতে হবে। এইচএসসি লেভেলের প্রশ্ন আসবে না। তবে এসএসসি'র বায়োলজি থেকে কিছু টপিক পড়া উচিত। তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে বলে আশা করছি। সময় পেলে পদার্থ ও রসায়ন থেকে ব্যাসিক কিছু প্রশ্ন দেখে নিবেন।
0️⃣6️⃣ বিএসসি পদার্থ+ রসায়ন+ জীববিজ্ঞান: এখানে কিন্তু বিএসসিদের ৩০ মার্কস রয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর জন্য অবশ্যই অবশ্যই এইচএসসি পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সুন্দর করে পড়তে হবে।।
তবে পদার্থের গাণিতিক টার্ম এবং রসায়নের রাসায়নিক বিক্রিয়া এসব থেকে প্রশ্ন খুব কম হয়। সুতরাং, এত কঠিনে যেতে হবে বলে আমার মনে হচ্ছে না!
ব্যাসিকগুলো ক্লিয়ার করে রাখেন🆗