Uchai Jerka S.C High School.

Uchai Jerka S.C High School. ইহা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বাবু জেরকা সিং ১৯২৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

পাঁচবিবির ঐতিহাসিক জেরকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জয়পুরহাট পুলিশ সুপার আব্দুল ওহাব, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা...
13/11/2024

পাঁচবিবির ঐতিহাসিক জেরকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জয়পুরহাট পুলিশ সুপার আব্দুল ওহাব,

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক জেরকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাব।

১৩ নভেম্বর বুধবার সকালে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই জেরকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং সকল শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলেন,
তিনি তার বক্তব্যে বলেন, সকল ছাত্র-ছাত্রীদের, পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শবান হতে হবে,
বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, প্রত্যেকটি ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তাই সকলে মাদক মুক্ত হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে, মাদক ও বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন, এছাড়া শিক্ষক এবং বড়দের কিভাবে শ্রদ্ধা সম্মান করতে হবে এ বিষয় নিয়ে আলোচনা করেন, ছাত্র-ছাত্রীদের সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যর কথা তুলে ধরেন,
সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নেন,
এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ কাউসার আলী,
জেরকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হাই সরকার, সহকারি প্রধান মাসুদ রেজা, সহকারি শিক্ষক শরিফ উদ্দিন আকন্দ, ফরহাদ আলম জুয়েল,
পামডোর নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার, সহ স্কুলের সকল শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায়  উচাই জেরকা এস. সি উচ্চ বিদ্যালয় কাবাডি(বাল...
16/10/2024

৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় উচাই জেরকা এস. সি উচ্চ বিদ্যালয় কাবাডি(বালক) দল জয়পুরহাট সদর উপজেলার রাঘোব পুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়পুরহাট জেলা চ্যাম্পিয়ন হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: হাই সরকার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ কাবাডি দলের সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবস।
05/10/2024

বিশ্ব শিক্ষক দিবস।

উচাই জেরকা এস সি উচ্চ বিদ্যালয়ে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত নবাগত শিক্ষকদের অভিনন্দন ও শুভকামনা। সাধারণ শাখায়:১. কৃষি শি...
11/06/2024

উচাই জেরকা এস সি উচ্চ বিদ্যালয়ে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত নবাগত শিক্ষকদের অভিনন্দন ও শুভকামনা।
সাধারণ শাখায়:
১. কৃষি শিক্ষা
২. শারীরিক শিক্ষা
কারিগরি শাখায়:
১ পদার্থ বিজ্ঞান।

শতবর্ষ উদযাপন উৎসব উপলক্ষে ঈদুল আজহার পরের দিন বিকাল ০৩ টায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
04/06/2024

শতবর্ষ উদযাপন উৎসব উপলক্ষে ঈদুল আজহার পরের দিন বিকাল ০৩ টায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

অভিনন্দন🌹! অভিনন্দন🌹! অভিনন্দন🌹!২০২৪ সালের S.S.C পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অর্জন করে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি করার জন্...
12/05/2024

অভিনন্দন🌹! অভিনন্দন🌹! অভিনন্দন🌹!
২০২৪ সালের S.S.C পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অর্জন করে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি করার জন্য S.S.C ব্যাচ-২০২৪ কে অভিনন্দন ও শুভেচ্ছা।
তাদের জন্য আগামীর জন্য রইলো অনেক অনেক শুভকামনা, দোয়া ও আশির্বাদ।

পরীক্ষার ফলাফল:
সাধারণ শাখায়
(A+) : ২০ জন
কারিগরি শাখায়
(A+): ০৪ জন

২০২৪ ইং শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্য...
08/05/2024

২০২৪ ইং শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি (রুটিন)।

চলমান তাপপ্রবাহের কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল ০৪/০৫/২০২৪ তারিখ শনিবার বিদ্যালয়ের শ্রেনী পাঠদান বন্ধ থাকবে। ত...
03/05/2024

চলমান তাপপ্রবাহের কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল ০৪/০৫/২০২৪ তারিখ শনিবার বিদ্যালয়ের শ্রেনী পাঠদান বন্ধ থাকবে। তবে উপবৃত্তি কার্যক্রম সহ অন্যান্য কাজের জন্য বিদ্যালয়ের অফিস খোলা থাকবে।

চলমান তাপপ্রবাহের কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল ৩০ এপ্রিল বিদ্যালয় বন্ধ থাকবে। ১ তারিখ মে দিবস উপলক্ষে বিদ্যাল...
29/04/2024

চলমান তাপপ্রবাহের কারনে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল ৩০ এপ্রিল বিদ্যালয় বন্ধ থাকবে। ১ তারিখ মে দিবস উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ০২/০৫/২০২৪ তারিখ থেকে যথানিয়মে বিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

দেশে চলমান তাপদাহের কারণে  শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্র...
20/04/2024

দেশে চলমান তাপদাহের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল,২০২৪ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল,২০২৪ স্কুল খুলবে।
তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
বি. দ্র- শিক্ষার্থীদের বাসায় নিরাপদে থাকার এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে বলা হলো।

Address

Uchai Rajshahi
Jaipur Hat

Telephone

+8801309121989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uchai Jerka S.C High School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Uchai Jerka S.C High School.:

Shortcuts

Share

Category