সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় Syedpur Pilot High School

  • Home
  • Bangladesh
  • Jagannathpur
  • সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় Syedpur Pilot High School

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় Syedpur Pilot High School সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় পেইজে ?

১৯৬৩ সালে সৈয়দপুরের ছাত্ররা যারা অন্যান্য স্কুলে পড়াশুনা করত তারা উপলব্ধি করে, সৈয়দপুরে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করা দরকার। এই উদ্দেশ্যে তারা সৈয়দ আব্দুল মালিক সাহেবসহ চিন্তাভাবনা করতে থাকে। পরে সৈয়দ আব্দুল মালিক, সৈয়দ আমিরুল ইসলাম ফখরুল, মোঃ আব্দুল খালিক ও সৈয়দ তৈমুস আলী সাহেবের সহযোগীতায় স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা চলতে থাকে এবং ফলশ্রুতিতে ১৯৬৩ সালের ১৩ই এপ্রিল স্কুল সৈয়দ আজমল আলী সাহেবের বাংলায় স্কুলটি জুনিয়র হাইস্কুল হিসাবে আরম্ভ করা হয়। স্কুলটি চালু করার সময় কোন আর্থিক সাহায্য নেওয়াহয় নাই। উক্ত চার ব্যক্তি বিনা বেতনে স্কুলে শিক্ষকতা আরম্ভ করেন। প্রথম দিকে শুধু ছাত্রদের বেতন এবং কিছুদিন পরে একটাকা করে মাসিক চাঁদা দিয়ে স্কুলটির যাবতীয় খরচ বহন করা হয়। স্কুল চালু হওয়ার কয়েকমাস পর মৌলভী সৈয়দ শফিকুল হক, পাইলগাও হাইস্কুলে চাকরী ছেড়ে দিয়ে সৈয়দপুর জুনিয়র হাইস্কুলে (বর্তমান সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে) যোগদান করেন। এবং স্কুল গঠনে এক বিশেষ অবদান রাখেন। স্কুলটির প্রতিষ্টা লগ্ন থেকে সৈয়দ আব্দুল মান্নান মাস্টার সাহেব সকল প্রকার সহযোগিতা করতে থাকেন। স্কুলটির প্রথম প্রতিষ্টাতা হেডমাস্টার সৈয়দ আব্দুল মালিক। সৈয়দ আব্দুল মান্নান মাস্টার সাহেব ছিলেন স্কুল কমিটির প্রথম সেক্রেটারি।
স্কুলটি পরে চৌধুরী বাড়ি থেকে বর্তমান স্থানে স্থাপিত হয়। হাইস্কুলের যায়গা ঠিক করেন ডঃ মোঃ আখলাকুর রহমান ও সৈয়দ আরজুমন্দ আলী সাহেব। জন্মলগ্ন থেকে হাইস্কুলটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাঁদের মধ্যে অন্যতম সৈয়দ আরজুমন্দ আলী যিনি সর্বদা সর্বান্তকরণে চেয়েছেন স্কুলটির উন্নতি করতে। স্কুলটির উন্নতির পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। সৈয়দ মুজিবুর রহমানের প্রচেষ্টায় স্কুলটি সরকারী অনুদান ও সকল প্রকার সাহায্য পেতে থাকে। ডঃ সৈয়দ মহিউদ্দিন সাহেব একমাত্র ব্যক্তি যিনি হাইস্কুলে জমিদান করেছিলেন।
হাইস্কুলটির বর্তমান বিল্ডিং তৈরি করা হয় প্রবাসী গ্রামবাসীদের টাকায়। পরিশেষে এটাই বলতে হয় যে হাইস্কুলটির প্রতিষ্ঠাতা সত্যিকার অর্থে তখন ঐ স্কুলে পড়াশুনা করত তারাই। মূলতঃ তাঁদের উদ্যোগকে সম্বল করে সৈয়দ আব্দুল মালিক, সৈয়দ আমিরুল ইসলাম ফখরুল, মোঃ আব্দুল খালিক ও সৈয়দ তৈমুস আলী স্কুল প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। বর্তমানে পাইলট স্কীমের অধীনে নেয়া সিলেট বিভাগের অন্যতম স্কুল এটি।

আরেকটি মেধাবী পাইলটিয়ানের অকাল প্রয়াণ 😥নামঃ নোমান আহমেদ দিপুব্যাচঃ ২০১০
04/04/2021

আরেকটি মেধাবী পাইলটিয়ানের অকাল প্রয়াণ 😥

নামঃ নোমান আহমেদ দিপু
ব্যাচঃ ২০১০

এতদ্বারা অত্র বিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনলাইন ...
07/10/2020

এতদ্বারা অত্র বিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নিচের তথ্যাদি প্রদান করতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন করা যাবে না।

১। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (ছবির ব্যাকগ্রাউন্ড সাদা)
২। ক্লাস রোল নম্বর (৯ম শ্রেণির রোল )
৩। জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর (খুবই গুরুত্বপূর্ণ)
৪। বিভাগ (বিজ্ঞান বা মানবিক)
৫। চতুর্থ বিষয় (উচ্চতর গণিত/কৃষিশিক্ষা)

উপরোক্ত সকল তথ্য ছবির পিছনে লিখে বিদ্যালয়ের মনির হোসেনের কাছে জমা দিতে হবে।

বিঃ দ্রঃ উপরোক্ত তথ্য ছবির পিছনে লিখতে হবে, ছবির কভারে লিখলে হবে না।) কোন তথ্য ভুল দিলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, এ জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।।।

প্রয়োজনেঃ ০১৭১৫-৮৬০৮৯০।।

04/07/2020

স্কুল জীবনের গল্প - School Life - ভিডিওটা দেখুন চোখের পানি ধরে রাখতে পারবেন না

Admin: Syed Sabbir

সৈয়দপুরে এখন কি চলে ??? পাইলট স্কুল নিয়ে আলোচনা-সমালোচনা চলে।।।
01/06/2020

সৈয়দপুরে এখন কি চলে ???

পাইলট স্কুল নিয়ে আলোচনা-সমালোচনা চলে।।।

31/05/2020

২০২০ সালের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের জানাই অভিনন্দন:

GPA -5 ও বাস্তবতা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্হার প্রেক্ষাপটে GPA-5 দিয়ে কাউকে ভালো ছাত্রের তকমা দিতে আমি রাজি নই!আজ যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারনি!মন খারাপ করো না।জীবন যুদ্ধে সুদিন সব সময় তোমার পক্ষে নাও থাকতে পারে!তুমি আজ যেটা পেয়েছো তা তোমার কর্মের ফল!ভবিষ্যতে যা অর্জন করবে তাও তোমার কর্মের ফল।পরকালে যা পাবে তাও তোমার কর্মের ফল।তবে কঠোর পরিশ্রম ও জ্ঞান অর্জন করো!সফলতার তরীতে অনেক সময় পিছিয়ে পড়া শিক্ষার্থীরাই (মানুষ)সফলতার চূড়ায় পৌছে যায়।এখন হয়তো আমার কথা বুঝতে পারবেনা!জীবনের ডাইয়িতে লিখে রাখো আজ থেকে ছয় সাত (৬/৭)বছর পর কঠিন বাস্তবতাই তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে।কে কোথায় আছো।

মোহাম্মদ সালাউদ্দিনের কলাম থেকে (C)

28/05/2020


ঈদ মোবারক।
24/05/2020

ঈদ মোবারক।

 #সৈয়দপুর_পাইলট_উচ্চ_বিদ্যালয়ের   ি_২০০৬_ইং_ব্যাচ এর প্রবাসী ও দেশে অবস্হানরত সাবেক ছাত্রদের উদ্যোগে ৭০টি মধ্যবিত্ত পরি...
21/05/2020

#সৈয়দপুর_পাইলট_উচ্চ_বিদ্যালয়ের ি_২০০৬_ইং_ব্যাচ এর প্রবাসী ও দেশে অবস্হানরত সাবেক ছাত্রদের উদ্যোগে ৭০টি মধ্যবিত্ত পরিবারকে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান ।
NB:-Not for showing of,but inspiring others

26/05/2019

এতদ্বারা সর্বসাধার‌ণকে অবগ‌ত করা যা‌চ্ছে যে , অদ্য ২৫/৫/২০১৯ তা‌রি‌খের দৈ‌নিক সি‌লে‌টের ডাক সহ বি‌ভিন্ন অনলাইন প‌ত্রিকায় বাপ্পা সেন না‌মে একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী‌কে ধর্ষণ করার অপরা‌ধে জগন্নাথপুর থানার পুলিশ গ্রেফতার ক‌রে‌ছে, এমন চরিত্রহীন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি।কিন্তু পরিতাপের বিষয় দৈনিক সিলেটের ডাক সহ কিছু অনলাইন পত্রিকায় তার পরিচয় দিতে গিয়ে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রকাশিত হয়েছে।আমি এই ভুল নিউজের জন্য তাদের স্ব স্ব অফিসে প্রতিবাদ জানিয়েছি।আশাকরি ইতিমিধ্যে সংশোধনী চলে এসেছে।সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এই নামে কোন শিক্ষক নেই এবং কখনও ছিলনা।
সৈয়দা নুরুন নাহার
প্রধান শিক্ষক
সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়।
তারিখঃ২৫/০৫/২০১৯

১৯৯৬ এর ১৭ই এপ্রিল জগন্নাথপুর পরিক্ষাকেন্দ্র থেকে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে  নির্মমভাবে নিহত হয়েছিলেন সৈয়দ...
18/04/2018

১৯৯৬ এর ১৭ই এপ্রিল জগন্নাথপুর পরিক্ষাকেন্দ্র থেকে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সৈয়দ পুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী মেধাবী ছাত্র সৈয়দ অাহমদ দিলদার অাজ তার ২২তম মৃত্যু বার্ষিকিতে সবার কাছে দোয়ার অাবেদন অাল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন অামিন ৷ :'(

Copied from: Syed Shibbir

সাবেক মেধাবী পাইলটিয়ান আব্দুল হান্নান ও সাথে আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস স্যার...
07/04/2018

সাবেক মেধাবী পাইলটিয়ান আব্দুল হান্নান ও সাথে আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস স্যার...

আমাদের শ্রদ্ধেয় দুই শিক্ষক একই ফ্রেমে বন্ধি...
02/04/2018

আমাদের শ্রদ্ধেয় দুই শিক্ষক একই ফ্রেমে বন্ধি...

Address

Syedpur
Jagannathpur
3061

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় Syedpur Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় Syedpur Pilot High School:

Shortcuts

Share

Category