Eralia Bazar High School

Eralia Bazar High School Official Page IT'S A MOST FAMOUS EDUCATIONAL INSTITUTION IN SYLHET BOARD.

20/03/2026

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

26/02/2026

এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত (৭ম-১০ম শ্রেণি) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,যে শিক্ষার্থীদের বাবা-মা জীবিত থাকা সত্ত্বে ও অন্যান্য ব্যক্তিকে অভিভাবক হিসাবে নির্বাচন করা হয়েছে এবং সেই ব্যক্তির নামে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি দেওয়া হয়েছে তাদের তথ্য সংশোধন করা প্রয়োজন বিধায় বাবা/মা কে অভিভাবক হিসাবে নির্বাচন এবং বাবা-মা অথবা শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এবং NID নম্বর এন্ট্রি করার জন্য আগামী ৩ মার্চ মঙ্গলবারের মধ্যে ব্যাংক হিসাব খুলে নম্বর ও চেক বইয়ের ১ম পাতার ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয়ে জমা দানের জন্য বলা হলো।
উল্লেখ্য যে,ব্যংক হিসাব খুলার জন্য প্রত্যয়ন পত্র ১ মার্চ বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে দেওয়া হবে।
প্রধান শিক্ষক
এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের এরালিয়া বাজার  উচ্চ বিদ্যালয় থেকে ঐশি সরকার ও নুসরাত শাহরীণ শমী ট্যালেন্টপুলে ২...
25/02/2026

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় থেকে ঐশি সরকার ও নুসরাত শাহরীণ শমী ট্যালেন্টপুলে ২ জন এবং ফাতেহা মৌ ও মোহনা দেব সাধারন গ্রেডে ২ জন সর্বমোট ৪ জন বৃত্তি লাভ করায় বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।

প্রধান শিক্ষক
এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ।

18/02/2026

এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর,জুমাতুল বিদা,ঈদ উল ফিতর,এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে এবং তৎপরবর্তী ২ দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ মার্চ রবিবার থেকে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি চলবে। উল্লেখ্য যে, ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাঠদান বন্ধ থাকবে কিন্তু সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করি।

প্রধান শিক্ষক
এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ।

এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া  ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান।
02/02/2026

এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান।

আমাদের এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আপনাদের আ...
29/01/2026

আমাদের এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আপনাদের আন্তরিক সহযোগিতায় সফল ও সার্থকভাবে সম্পন্ন হওয়ায় অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষকমণ্ডলী, কর্মচারীবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান শিক্ষক
এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ।

28/01/2026

অদ্য ২৮/০১/২০২৬ ইং তারিখে এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ ইং এর ১ম দিনের কার্যক্রম (ক্রীড়া প্রতিযোগিতা) সফলভাবে সম্পন্ন হলো।
আগামীকাল ২৯/০১/২০২৬ ইং তারিখ ২য় দিনের কার্যক্রম (সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান) সকাল ১০ ঘটিকায় শুরু হবে। আপনারা সাদরে আমন্ত্রিত।

17/01/2026
গণভোট -২০২৬ সংক্রান্ত অবহিতকরণ সভার খন্ডচিত্র।
16/01/2026

গণভোট -২০২৬ সংক্রান্ত অবহিতকরণ সভার খন্ডচিত্র।

শোক বার্তা ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,ইসলামপুর মাষ্টার বাড়ি নিবাসী, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় এর সাবেক স...
12/01/2026

শোক বার্তা
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,

ইসলামপুর মাষ্টার বাড়ি নিবাসী, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি জনাব আব্দুল মুমিন শামীম সাহেব গত রাত ২:১০ মিনিটে সিলেট হাসপাতালে ইন্তেকাল করেছেন।

উনার মৃত্যুতে আমাদের এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি।
আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং উনার পরিবারকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন

30/12/2025

এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সাথে আগামী ০১/০১/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে আপনাদের উপস্থিতি কামনা করি।

আহ্বায়ক
প্রধান শিক্ষক
এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ।

21/10/2025

এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২২/১০/২০২৫ ইং তারিখ রোজ বুধবার থেকে বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম যথারীতি চলবে। তাই সকলকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন‍্য নির্দেশ প্রদান করা হলো।

প্রধান শিক্ষক
এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়
জগন্নাথপুর, সুনামগঞ্জ।

Address

Eralia Bazar
Jagannathpur
3060

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801787117690

Alerts

Be the first to know and let us send you an email when Eralia Bazar High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Eralia Bazar High School:

Shortcuts

Share

Category