Shaharpara shah Kamal R. Islamia Madrasah

Shaharpara  shah Kamal R. Islamia Madrasah দেওবন্দী সিলসিলার মাদ্রাসাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো, তা’লীমের পাশাপাশি ইসলাহী প্রশিক্ষণ দেওয়া হয়।

----------------- জরুরি এলান ------------শাহারপাড়া শাহ্ কামাল রাহি. ইসলামিয়া মাদ্রাসা জগন্নাথপুর, সুনামগঞ্জে`র ঈদের ছুটি...
26/06/2024

----------------- জরুরি এলান ------------
শাহারপাড়া শাহ্ কামাল রাহি. ইসলামিয়া মাদ্রাসা জগন্নাথপুর, সুনামগঞ্জে`র ঈদের ছুটি পূর্ব-ঘোষণা অনুযায়ী আগামী ২৮ জুন শুক্রবার শেষ হবে।
এবং আগামী ২৯ জুন ২০২৪ ঈসায়ী শনিবার সকাল থেকে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হবে।ইনশাআল্লাহ।
সুতরাং সংশ্লিষ্ট সবাইকে শুক্রবার বিকেলের মধ্যে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।
----------------নির্দেশক্রমে: -------------
হযরত মাওলানা আব্দুল মুনঈম শাহীন সাহেব,
মুহতামিম,শাহারপাড় মাদ্রাসা জগন্নাথপুর।

Md Kawsar Ahmed

18/06/2024

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ।
সুরমা-কুশিয়ারার পানি বিপদ সীমার উপরে।
২২ এর বন্যার দিকে ধাবমান।
দোয়া-ইস্তেগফারের করুন।
আল্লাহ আমাদের হেফাজত রাখুন।

★★★ঈদ মোবারক ★★★দেশ-বিদেশে অবস্থানরত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীসহ  সকল মুসলিম উম্মাহ্ কে জানাই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান শাহা...
16/06/2024

★★★ঈদ মোবারক ★★★
দেশ-বিদেশে অবস্থানরত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীসহ সকল মুসলিম উম্মাহ্ কে জানাই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান শাহারপাড়া শাহ্ কামাল রাহি. ইসলামিয়া মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জ-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।
❤️ ঈদ মোবারক ❤️

14/06/2024

এটা
Shaharpara shah Kamal R. Islamia Madrasah আমাদের মাদ্রাসার পেইজ।
লাইক এবং ফলো করার জন্য আহবান করছি।

আশিক্বে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.. বর্তমান যামানায় আশিক্বে রাসুল দেখতে চান! আফ্রিকার এই যুবক কে দেখেনিন।আফ্রি...
14/06/2024

আশিক্বে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম..
বর্তমান যামানায় আশিক্বে রাসুল দেখতে চান!
আফ্রিকার এই যুবক কে দেখেনিন।

আফ্রিকার এই যুবক এবারে হজে এসে রওজা শরিফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকেন রওজা পানে। খোদ হারামাইনের অনলাইন সাইট এই ছবিটি টুইটারে প্রকাশ করেছে।

আহ, কী সেই চাহনি! কী সেই আবেগ! দীর্ঘদিন পরে হাবিবের রওজা দেখার সৌভাগ্য! কালো যুবকের হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গলে গলে ঝরে পড়ছে!

হে কা’বার মালিক!
আমাকেও এভাবে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে কান্না করার সুযোগটুকু দিও,,,,,।

আমিন ইয়া রব।

Md Kawsar Ahmed

সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন......===========================অদ্য ০৬ জুন ২০২৪ ঈসায়ী রোজ: বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়, শাহার...
06/06/2024

সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন......
===========================
অদ্য ০৬ জুন ২০২৪ ঈসায়ী রোজ: বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়, শাহারপাড়া শাহ্ কামাল রাহি. ইসলামিয়া মাদ্রাসা জগন্নাথপুর সুনামগঞ্জ- এর উদ্যোগে, মাদ্রাসার দীর্ঘ দিনের সুনামধন্য সাবেক মুহতামিম, লন্ডন প্রবাসী হযরত মাওলানা মনোয়ার কামালী সাহেব স্ব-দেশ গমন উপলক্ষে।
মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা কাউসার আহমদ-এর পরিচালনায়, মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ আল মামুন-এর কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন; মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা আব্দুল মুনঈম শাহীন সাহেব হাফি:।
প্রধান অতিথির বক্তব্য পেশ করেন, বিশিষ্ট আলিমে দ্বীন, মাদ্রাসার সাবেক মুহতামিম, লন্ডন প্রবাসী, হযরত মাওলানা মনোয়ার কামালী সাহেব হাফি.
উপস্থিত ছিলেন মাদ্রাসার কার্যকারী কমিটির সম্মানিত সভাপতি, সহ:সভাপতি, ও সদস্যবৃন্দ,এবং মাদ্রাসা সম্মানিত আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীবৃন।
পরিশেষে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উম্মাহর কল্যাণকামী কর্মবীর আলেম মনীষীইলিয়াস মশহুদ : শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো ন...
25/05/2024

উম্মাহর কল্যাণকামী কর্মবীর আলেম মনীষী
ইলিয়াস মশহুদ : শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী ও রাসুল আসবেন না। কিন্তু নবীওয়ালা কাজ চালিয়ে নিতে হবে। এ কারণে দুনিয়ায় কিছু মানুষকে সৃষ্টিকর্তা মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়তের উত্তরসূরি করে পাঠানো হয়। যারা নবীওয়ালা কাজ চালিয়ে যাবেন। বৃহত্তর সিলেট অঞ্চলের বুজুর্গ আলেম শায়খুল হাদিস মাওলানা নযীর আহমদ তেমনই একজন ব্যক্তিত্ব।

আদর্শ মানব গড়ার ক্ষেত্রে বৃহত্তর সিলেট অঞ্চলের যেসব মনীষীর অবিস্মরণীয় ভূমিকা রয়েছে, তাদের অন্যতম হলেন- শায়খুল হাদিস মাওলানা নযীর আহমদ। ঝিঙ্গাবাড়ি হুজুর নামে প্রসিদ্ধ ছোটখাটো গড়নের মায়াবী চেহারার অধিকারী এই আলেমকে দেখলে যে কারও মনে আলাদা টান ও মহব্বত জেগে ওঠে। উপমহাদেশের প্রবাদতুল্য বুজুর্গ শায়খে বায়মপুরী, হজরত হাফেজ্জী হুজুর, শায়খুল হাদিস মাওলানা আজীজুল হক ও শায়খুল হাদিস মাওলানা জাওয়াদ হুসাইন (রহ.)-সহ বরেণ্য অনেক আলেমের শিষ্যত্ব ও স্নেহসৌরভ তাকে ইলমি ময়দানে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ফলে ব্যাপক ও বিস্তৃত এই কর্মজীবনে তিনি যেমন একজন সফল ইমাম, খতিব, শিক্ষাসচিব, মুহতামিম ও শায়খুল হাদিসের মতো গুরুদায়িত্ব পালন করেছেন, তেমনি ওয়াজ-নসিহতের ময়দানেও তার রয়েছে সরব উপস্থিতি।

মাওলানা নযীর আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার লামাঝিঙ্গাবাড়ি গ্রামে ৪ মে ১৯৪৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা মাওলানা আজিজুর রহমান (রহ.) উঁচুমাপের যুগসচেতন আলেম ছিলেন। লামাঝিঙ্গাবাড়ি মোহাম্মাদিয়া মাদ্রাসা তারই প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।

মাওলানা নযীর আহমদের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি মায়ের কাছেই। অতঃপর কোরআন মাজিদ পড়েন হাফেজ কারি আহছানুল্লাহ (রহ.)-এর কাছে। এরপর ভর্তি হন লামাঝিঙ্গাবাড়ি মাদ্রাসায়, সেখানে পিতার তত্ত্বাবধানে চলে পড়ালেখার পর্ব। পরে গাছবাড়ি মুজাহিরুল উলুম কওমি মাদ্রাসায় হেদায়া, কুদুরি, কাফিয়া ইত্যাদি কিতাব পাঠ শেষে ইলম অন্বেষণের পর চলে যান কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায়। সেখানে তৎকালের যুগশ্রেষ্ঠ আলেমদের সান্নিধ্যে থেকে সহিহ বোখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসায়ি, মুওয়াত্তাইন ও তাহাবি শরিফসহ দরসে নেজামির উচ্চস্তরের কিতাবাদি, যেমন- মুখতাসারুল মাআনি, তাফসিরে জালালাইন, তাফসিরে বায়যাবি, মিশকাতুল মাসাবিহ, শরহে আকাইদ, তাফসিরে মাদারেক, মুসাল্লামুস সুবুত, সুল্লামুল উলুম ইত্যাদি কিতাবের দরস গ্রহণ করেন।

তবে কানাইঘাট মাদ্রাসায় শিক্ষাজীবনের শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে ঢাকায় চলে যেতে হয়। চিকিৎসা চলাকালে লালবাগ মাদ্রাসায় দাওরায়ে হাদিসে ভর্তি হয়ে যান এবং শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক (রহ.)-এর কাছে সহিহ বোখারির পুনর্পাঠ গ্রহণ নেন। ঢাকায় চিকিৎসা চলাকালীন এই দীর্ঘ সময়েও তার শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি। তাই চিকিৎসকের পরামর্শে বাড়ি চলে যান। এবারও ঘরে বসে থাকতে তার মন চায়নি, পিতা মাওলানা আজিজুর রাহমান (রহ.)-এর পরামর্শে সিলেটের বরেণ্য শায়খুল হাদিস হাফেজ জাওয়াদ হুসাইন পারকুলি (রহ.)-এর কাছে হাদিসের পাঠ নিতে ১৩৮৩ হিজরিতে দেউলগ্রাম মাদ্রাসায় ভর্তি হন। এ বছরই সিলেট অঞ্চলের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আযাদ দ্বীনি এদারার অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়ে আপন মেধার স্বাক্ষর রাখেন।

শিক্ষাজীবন শেষে নিজ এলাকা তালবাড়ি নেছারিয়া ফয়যে আম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে শুরু করেন। এরপর কিছুদিন লামাঝিঙ্গাবাড়ি মুহাম্মদিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। মাঝে কিছুদিন শিক্ষকতা ছেড়ে ইলম অন্বেষণের নেশায় আবারও চলে যান ছাত্রজীবনে। চারখাই আদিনাবাদ মাদ্রাসায় মাওলানা শফিকুল হক আকুনী, মাওলানা আব্দুর রব পিল্লাকান্দি ও শায়খুল হাদিস শফিকুল হক বুলবুল (রহ.)-এর কাছে ইলমে তাফসিরের বিশেষ পাঠ গ্রহণ করেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপনের পর দেউলগ্রাম মাদ্রাসায় দীর্ঘ ৮ বছর হাদিস ও তাফসিরের বিভিন্ন কিতাবাদি পাঠদান করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীনের দুই বছর পর মুরব্বিদের নির্দেশে চলে আসেন সিলেট শহরে। জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসায় একাধারে ৮ বছর দরসে নেজামির প্রায় সব কিতাবের পাঠদান করেন। ১৯৭৮ সালে চলে যান জামেয়া ইসলামিয়া রাজাগঞ্জে, সেখানে সহিহ বোখারিসহ সিহাহ সিত্তার অন্যান্য কিতাব সুনামের সঙ্গে পাঠদান করেন। রাজাগঞ্জ মাদ্রাসায় ৮ বছর থাকাকালে প্রথমে শিক্ষাসচিব, পরে মুহতামিমের দায়িত্ব পালন করেন। এরপর জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় দুই বছর সহিহ মুসলিম ও তিরমিজি পড়ান। পরে চলে যান চারখাই আদিনাবাদ মাদ্রাসায়, সেখানে ১ বছর থাকার পর আসআদুল উলুম রামধা মাদ্রাসায় ২ বছর, এরপর জামেয়া মাদানিয়া কাজিরবাজারে কয়েক মাস সহিহ বোখারিসহ অন্যান্য কিতাবের পাঠদান করেন।

দীর্ঘ কর্মজীবনে ১৪০৮ হিজরি থেকে অদ্যাবধি সিলেটের শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়ায় আমৃত্যু শায়খুল হাদিস হিসেবে সহিহ বোখারিসহ অন্যান্য কিতাবাদি পাঠদান করেছেন। জামেয়া রেঙ্গার ছাড়াও গাছবাড়ি মাযাহিরুল উলুম কওমি মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া রাজাগঞ্জ মাদ্রাসা, সিলেট শহরের ভার্থখলা মাদ্রাসায়ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। বর্তমানে রেঙ্গার পাশাপাশি জামেআ আয়েশা সিদ্দীকা (রা.) জাহানপুর, মেজরটিলা মাদ্রাসায় শায়খুল হাদিস এবং ২০০৩ সাল থেকে লামাঝিঙ্গাবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাওলানা নযীর আহমদের কণ্ঠস্বর অত্যন্ত শ্রুতিমুধর। তার কোরআন তেলাওয়াতে যে কারও মন জুড়িয়ে যায়। দরগাহ মাদ্রাসায় শিক্ষকতার সময় কয়েক বছর সুবিদবাজার ফাজিলচিশত মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। পরে শাহজালাল দরগাহ মসজিদেরও ইমাম ও খতিব নিযুক্ত হন। তবে কিছুদিন মসজিদের দায়িত্ব পালনের পর ইলমে হাদিসের খেদমতের বিচ্ছিন্নতা তাকে পীড়া দিতে শুরু করে। তাই তিনি মাদ্রাসার খেদমতকে অগ্রাধিকার দেন। এ ছাড়া রাজাগঞ্জ ইউনিয়নের উলামায়ে কেরামের প্রাচীন সংগঠন আনজুমানে দাওয়াতুল হকের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি ঝিঙ্গাবাড়ি নাদিয়া বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া লামাঝিঙ্গাবাড়ি শাহী ঈদগাহে দীর্ঘদিন খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেট জেলার অন্যতম একজন শায়খুল হাদিস হিসেবে তার মর্যাদা ও পরিচিতি ব্যাপক। আলেম-উলামার আধিক্যস্থান হিসাবে পরিচিত রাজাগঞ্জ ইউনিয়নের উলামায়ে কেরামের শ্রদ্ধাভাজন, সবার মান্যবর, মুরব্বি ও অভিভাবক হিসাবে মসজিদ-মাদ্রাসাকেন্দ্রিক সামাজিক ও দ্বীনি কর্মকাণ্ডে তার উপস্থিতি ব্যাপক, অবদানও প্রচুর। সরাসরি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও ইসলামি রাজনীতি চর্চার বিরোধী নন। এই বৃদ্ধ বয়সেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দর্শক সারিতে দাঁড়িয়ে থাকেন। প্রচারবিমুখ হিসেবে থাকতে পছন্দ করেন, তাই জোর করেও কেউ তাকে মঞ্চে নিতে পারে না।

সদা হাস্যোজ্জ্বল চেহারা ও মার্জিত কথনের অধিকারী এই আলোকিত ব্যক্তিত্ব জামেয়া রেঙ্গায় ইলমে হাদিসের নিরবচ্ছিন্ন খেদমতের দ্বারা জামেয়ার শিক্ষা অবদানের ক্ষেত্রে এক সোনালি স্তম্ভের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সিলেটের বিভিন্ন মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে দ্বীনি খেদমতের অব্যাহত ধারাবাহিকতা তার কর্মজীবনের একটি অনুপম অধ্যায়।

আধ্যাত্মিকতায় তিনি শায়খে মাদানি (রহ.)-এর খলিফা মাওলানা আব্দুল জলিল বদরপুরী (রহ.)-এর কাছে বায়াত হন এবং খেলাফত ও ইজাজত লাভ করেন। লেখালেখির ময়দানেও তিনি সরব। এখনকার মতো প্রকাশনাশিল্পের মান যদি ৮০-৯০ দশকে থাকত, তবে মাওলানা নযীর আহমদের মাধ্যমে আমরা অনেক উপকারী রচনা পেতাম। তবু যা করেছেন এবং এখনো লেখালেখি বিষয়ে যে প্রেরণা তিনি লালন করেন, তা আর দশজন শায়খুল হাদিসের মধ্যে পাওয়া বিরল। তার লিখিত কয়েকটি বই হচ্ছে- কুরবানির মাসাঈল ও ঐতিহাসিক পটভূমি, শবেবরাতের তাৎপর্য, সহজ পদ্বতিতে হজ ও ওমরা। এ ছাড়া আরবি ও বাংলা বিভিন্ন ম্যাগাজিন-সাময়িকীতে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে।

বর্তমানে তিনি সিলেটের সর্বজনমান্য ও প্রবীণ আলেমে দ্বীন হিসেবে স্বীকৃত। উম্মাহর কল্যাণচিন্তায় সিলেটের আলেমরা তার পরামর্শ নেন। বয়সের ভারে জবানে যদিও অস্পষ্টতা এসেছে, তবু হাদিসের মসনদে বসে যখন ওয়াবিহি কালা হাদ্দাসানার সুর তুলেন, তখন যেন নবীপ্রেম উথলে ওঠে তার মননে, হয়ে যান একজন তরুণের মতো।

সুন্নতের অনুসরণ ও আখলাকে নববির আলোয় আলোকিত পূর্ববর্তী আলেমদের জীবন্ত প্রতিচ্ছবি, নিয়মিত তাহাজ্জুদগোজার এই শায়খ উম্মতের জন্য অনেক বড় নেয়ামত। তার অসংখ্য ছাত্র দেশ-বিদেশে ইলমের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। তিনি হজপালনের নিমিত্তে সৌদি আরব ছাড়াও ভারত সফর করেছেন। ১৩৮৭ হিজরিতে তিনি আলহাজ মৌলভি শফিকুল হক (রহ.)-এর তৃতীয় কন্যাকে বিয়ে করেন। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ের জনক। ছেলেমেয়ে সবাইকে দ্বীনি শিক্ষা দিয়েছেন।

মহান এই মনীষী বেশ কদিন ধরে অসুস্থ হয়ে সিলেট ইবনে সিনা ও নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার (২৫ মে) ভোর সাড়ে ৫টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

আল্লাহতায়ালা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমিন।

ফালিল্লাহিল হামদ! ====================অদ্য ০৫/০৫/২০২৪ ঈসায়ী রোজ: রবিবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জের প্রাচীনতম শিক্ষা প্রত...
05/05/2024

ফালিল্লাহিল হামদ!
====================
অদ্য ০৫/০৫/২০২৪ ঈসায়ী রোজ: রবিবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শাহারপাড়া শাহ্ কামাল রাহি: ইসলামিয়া মাদ্রাসা জগন্নাথপুর, সুনামগঞ্জের সিনিয়র উস্তাদ মাওলানা কাওছার আহমদ-এর পরিচালনায়, মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ আল মামুন-এর কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে ইফতেতাহী দারস শুরু হয়।
শুরুতেই মাদ্রাসার ঐতিহ্য, ফাইনাল পরিক্ষার ফলাফল ও চলিত বছরের পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন, মাদ্রাসার সুনামধন্য শিক্ষা সচিব, হাফিজ মাওলানা মামুন আহমদ ছাতকী হাফি.। কার্যকারী কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করেন কার্যকরী কমিটির অন্যতম সদস্য জনাব, ডা. আশরাফ হোসেন কামালী সাহেব,সর্বশেষে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন, মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা আব্দুল মুনঈম শাহীন সাহেব হাফি.
এছাড়াও কার্যকারী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মাদ্রাসা সম্মানিত ক্যাশিয়ার জনাব, সাবিদুর রহমান সাহেব,
জনাব, আব্দুল মুমিন সাহেব,
জনাব, রাজু মিয়া কামালী সাহেব
জনাব, নুরুজ্জামান সাহেব সহ মাদ্রাসার সমস্ত আসাতিযায়ে কেরাম। পরিশেষে মাদ্রাসার সুনামধন্য নাইবে মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ আতিকুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে ইফতেতাহী দরস আরাম্ভ হয়।
আল্লাহ তায়ালা মাদ্রাসা, আসাতিযায়ে কেরাম, ছাত্র/ছাত্রীসহ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করুন।
আমিন।

Md Kawsar Ahmed

18/04/2024

--- শাহারপাড়া মাদ্রাসা-তে ভর্তি বিজ্ঞপ্তি ---
দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর আগামী ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী মোতা.২০ এপ্রিল ২০২৪ ঈসায়ী,শনিবার সুনামগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহারপাড়া শাহ্ কামাল রাহি: ইসলামিয়া মাদ্রাসা`র সকল বিভাগ খুলবে।ইনশাআল্লাহ।
----------------- বিভাগসমূহ -----------------
(১) নুরানী বিভাগ [অনাবাসিক]
(২) কিতাব বিভাগ ইবতেদাইয়্যাহ ৪ র্থ [আবাসিক/অনাবাসিক] থেকে সানা: উলিয়া ২ য় বর্ষ।
(৩) হিফজ বিভাগ [আবাসিক]
---- ভর্তির জন্য যা প্রয়োজন হবে -----
★প্রত্যেক ছাত্রকে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে।
★সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ রঙিণ ছবি আনতে হবে।
#জামিয়ার কতৃপক্ষ যে বৈশিষ্ট্যগুলো ধরে রাখার আন্তরিক প্রচেষ্টা করে থাকেন!
- সুদক্ষ উস্তাদবৃন্দের মাধ্যমে নিয়মিত
পাঠদান।
- সার্বক্ষণিক তদারকি।
- দুর্বল ছাত্রদের প্রতি আলাদা নজরদারি
ও তত্ত্বাবধান।
- ভালো ছাত্র হিসেবে গড়ে তোলার
অব্যাহত প্রচেষ্টা।
- আমল-আখলাক ও মার্জিত বেশ-ভূষার
প্রতি সুতীক্ষ্ণ নজর।
- বক্তৃতা, লেখালেখি ও সাহিত্যের
সুপরিকল্পিত প্রশিক্ষণ।
- ভালো ছাত্রদের উৎসাহমূলক বৃত্তি
প্রদান।
- বোর্ডিং এ অবস্থান করে লেখাপড়া
করার অবারিত সুযোগ।
- কোলাহলবিহীন দৃষ্টিনন্দন নিরিবিলি
ক্যাম্পাস।
- সীমিত আসনে ফুলটাইম হিফয বিভাগ।
- কঁচি-কাঁচাদের কল-কাকলিতে প্রাণবন্ত
নূরানী বিভাগ।
- সম্মুখপানে এগিয়ে যাবার দুরন্ত প্রয়াস।
#গরীব ও মেধাবী ছাত্রদের জন্য রয়েছে এককালীন বৃত্তি।তাছাড়া রয়েছে বিশেষ উৎসাহ ও সহযোগিতামূলক পুরুস্কার।
----- ভর্তির জন্য সার্বিক যোগাযোগ -------
------------- কিতাব বিভাগ --------
(১) 01734-540850
(২) 01710-197078
-------------- হিফজ বিভাগ ----
01715-293620
-----------নূরানী বিভাগ --------
01754-459707
-------------- সার্বিক যোগাযোগ---------
হযরত মাওলানা আব্দুল মুনঈম শাহীন হাফি.
--মুহতামিম।মোবাইল--01712-600621

Shaharpara Madrasha

ভর্তি বিজ্ঞপ্তি!শাহারপাড়া শাহ্ কামাল রাহি. ইসলামিয়া মাদ্রাসা জগন্নাথপুর, সুনামগঞ্জ ।দীর্ঘ প্রায় ২ মাসের বিরতির পর আগামী ...
14/04/2024

ভর্তি বিজ্ঞপ্তি!
শাহারপাড়া শাহ্ কামাল রাহি. ইসলামিয়া মাদ্রাসা জগন্নাথপুর, সুনামগঞ্জ ।
দীর্ঘ প্রায় ২ মাসের বিরতির পর আগামী ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী ২০ এপ্রিল ২০২৪ ইং শনিবার থেকে হযরত শাহ্ কামাল রাহি. স্মৃতি বিজড়িত পূণ্যভূমি শাহারপাড়া শাহ্ কামাল রাহি. ইসলামিয়া মাদ্রাসা জগন্নাথপুর,সুনামগঞ্জের সকল বিভাগ খুলবে এবং নতুন শিক্ষাবর্ষে (১৪৪৫/১৪৪৬ হিজরী সনে) নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে।ইনশাআল্লাহ |
#কিতাব বিভাগ --
ইবতেদায়ী ৪র্থ শ্রেণি থেকে সানোঃ উলিয়া ২য় বর্ষ (মুখতাসার) পর্যন্ত।
#নুরানী বিভাগ --
নুরানি শিশু শ্রেণী থেকে নুরানি ৩য় শ্রেণী পর্যন্ত।
#হিফয বিভাগ ---
হিফয নাযেরা থেকে হিফয তাকমীল পর্যন্ত।
ভর্তি নিয়মাবলি
------------------------------
* ভর্তিচ্ছুক শিক্ষার্থীদেরকে ভর্তির সময় নিজের এন-আইডি কার্ড/জন্মনিবন্ধ কার্ডের ফটো কপি সাথে নিয়ে আসতে হবে।
* ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি নিয়ে আসতে হবে।
ভর্তির জন্য যোগাযোগ ---
(1)
01734-540850 (শিক্ষাসচিব)
(2)
01710-197078 ( সহকারী শিক্ষক )
--------------- ঘোষণায় ------------
হযরত মাওলানা আব্দুল মুনঈম শাহীন সাহেব,
মুহতামিম অত্র মাদ্রাসা।
#সার্বিক যোগাযোগ -01712-600621

Shaharpara Madrasha

নুরানি বিভাগের সংশোধিত রুটিনটি সবাইকে জানিয়ে দিতে শেয়ার প্লিজ।
07/02/2024

নুরানি বিভাগের সংশোধিত রুটিনটি সবাইকে জানিয়ে দিতে শেয়ার প্লিজ।

Address

Jagannathpur, Sunamganj
Jagannathpur
3061

Telephone

+8801712600621

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaharpara shah Kamal R. Islamia Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shaharpara shah Kamal R. Islamia Madrasah:

Shortcuts

Share