H.S.C short suggestion

H.S.C short suggestion শিক্ষামূলক পোস্ট পেতে চোখ রাখুন আমাদের পেইজে

The Daily Star এর ফ্রন্ট পেজে আজকে এই শব্দটি দেখে চোখ আটকে গেলো।Avenge শব্দটির অর্থ প্রতিশোধ নেওয়াআবার Revenge শব্দটির অ...
03/03/2026

The Daily Star এর ফ্রন্ট পেজে আজকে এই শব্দটি দেখে চোখ আটকে গেলো।
Avenge শব্দটির অর্থ প্রতিশোধ নেওয়া
আবার
Revenge শব্দটির অর্থও প্রতিশোধ নেওয়া

তাহলে পার্থক্যটা কোথায়?
আপনি যখন আপনার সাথে ঘটে যাওয়া কোনো অন্যায়ের প্রতিশোধ নিবেন তখন তাকে বলা হবে Revenge.

কিন্তু অন্যের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ যদি আপনি নেন, তাহলে তাকে বলা হবে Avenge.
এখানে খামেনিকে হত্যা করা হয়েছে। খামেনি নিজে এই অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে না, কিন্তু তাঁর পক্ষে ইরান অথরিটি প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করেছে, যার কারণে এখানে avenge শব্দটি ব্যবহার করা হয়েছে।

অনেকটা Biography এবং Autobiography এর মতো।
নিজে নিজের জীবনী লিখলে Autobiography
অন্য কেউ আপনার জীবনী লিখলে তাকে বলে Biography.

Happy Reading

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ ...
22/07/2025

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ করে দেখবেন, ১০০০ জন বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় ৯৯৯.৫০ জন ক্যাডারের ফ্যামিলি ব্র্যাকগ্রাউন্ড ভালো। তাঁরা জমিদার পরিবারের সন্তান। অন্ততপক্ষে জমিদার না হলেও আর্থিক চিন্তাটা তাঁদের মাথায় নেই। তাঁদের মাথায় শুধু পড়া আর পড়া। তাঁদের পড়ার টেবিলে শুধু বই থাকে না; আরো থাকে প্রোটিন ও শর্করা সমৃদ্ধ খাবার(ডিম, পাউরুটি, ফলমূল, দুধ ও হরলিকস ইত্যাদি ইত্যাদি)। আপনার মনে এখন প্রশ্ন জেগেছে, তাহলে পত্রিকায় বা ফেসবুকে যে দেখলাম; রিকশাচালকের ছেলে বিসিএস হয়ছে, চা/বাদাম বিক্রি করে বিসিএস হয়ছে। আরে! এটা হাজারে বা দুই হাজারে একজন। এখানেও দেখবেন তাঁর মধ্যেও আর্থিক চিন্তাটা মাথায় ছিলো না। কিন্তু কেনো? কারণ, তাঁকে হয়তো কেউ না কেউ আর্থিকভাবে সাহায্য করেছে। হতে পারে এলাকার কোনো জমিদার, মেম্বার, চেয়ারম্যান, সাংসদ বা দেশের কোনো রাজনৈতিক দানশীল ব্যক্তি। হয়তো কোনো কোচিং সেন্টারে সে ফ্রিতে পড়ছে। আমাদের দেশের পত্রিকা বা অনলাইন নিউজপোর্টালে এক হাজার নয়শতো নিরানব্বই জনকে বাদ দিয়ে ঐ একজনকে মানুষের কাছে হিরো বানিয়ে দেয়। আসল কথা হলো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এবার আসুন অন্য কথায়। আপনি গরিব। আপনার স্বল্প বেতনের চাকরি আছে। টিউশন করান। প্রাইভেট পড়ান। তারপর আপনি ক্লান্ত। সবশেষে আপনি একটু বিশ্রাম নেয়ার জন্য শুয়ে পড়েছেন। এখন আর শুয়ে পড়া অবস্থা থেকে টেবিলে বসে পড়তে ইচ্ছে করছে না। মনে মনে টিক করে ফেলেছেন, আগামীকাল ভালো করে পড়বো। নিত্যদিনের মতো আগামীকালই একই অবস্থা হবে। কিন্তু আপনি যে চাকরি,টিউশন, প্রাইভেট পড়াতে গিয়ে দেনিক ১০ ঘন্টা মতো সময় ব্যয় করতেছেন; সেই ১০ ঘন্টা কিন্তু আপনার শহুরে বন্ধু দিব্যি মনোযোগ দিয়ে পড়তেছে। তার মধ্যে অন্য কোনো চিন্তা নেই। তার চিন্তা শুধু বিসিএস/ব্যাংকার বা উচ্চপদে চাকরি করা। আর পড়ার মাঝে হালকা বিরতি নিয়ে সিদ্ধ ডিম খাচ্ছে, হরলিকস খাচ্ছে...। কারণ, শরীরে শর্করা বা প্রোটিন পরিমাণ মতো না খেলে ব্রেইন তো সঠিকভাবে কাজ করবে না। সে ক্যাডার না হয়ে, আপনি টিউশনে বেলা বিস্কুট আর রঙ চা খে*য়ে ক্যাডার হবেন?

31/05/2025

ব্রেকিং নিউজ
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন সংখ্যা ছিলো ৬৩ দেশের জনসংখ্যার থেকেও বেশি!

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার।কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১ ডলার।এটি ঘোড়ার খুর বানাতে ব্যবহার করলে এর মূল্য বেড়ে দা...
29/05/2025

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার।
কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১ ডলার।

এটি ঘোড়ার খুর বানাতে ব্যবহার করলে এর মূল্য বেড়ে দাঁড়ায় ২.৫ ডলার।

সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয় প্রায় ৭০০ ডলার।

ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় ৬,০০০ ডলারে।

কিন্তু যদি এটিকে উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়, তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় ১৫,০০০ ডলারে।

তোমার প্রকৃত মূল্য নির্ধারিত হয় না তুমি কী দিয়ে তৈরি, বরং তা নির্ধারিত হয় তুমি কীভাবে তোমার দক্ষতাকে বিকাশ করো এবং তা প্রয়োগ করো তার উপর।

27/05/2025

তোমার ডিগ্রি তোমাকে চাকরি দেবে না—দেবে তোমার প্রস্তুতি!

চার বছরের ব্যাচেলর প্রোগ্রাম করে যদি তুমি শুধু সিজিপিএ পাও,
কিন্তু প্রশ্ন করলে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকো—
তবে চাকরিদাতা তোমাকে নিবে না, বাদ দিবে।

কারণ এখনকার চাকরির বাজারে প্রশ্ন একটাই:

> "তুমি কী পারো?"
এটা না যে: "তোমার সার্টিফিকেটে কী লেখা?"

তাহলে তুমি কী পারো?

প্রেজেন্টেশন দিতে পারো?

কোনো টিমে কাজ করতে জানো?

সমস্যা দেখে সমাধান খুঁজে পেতে পারো?

নিজের আবেগ আর চাপ নিয়ন্ত্রণ করতে পারো?

এইগুলো শেখাবে না শুধু বই, শেখাবে না শুধু ক্লাস।

শিখতে হবে তোমাকেই—নিয়মিত নিজের জন্য সময় রেখে, নিজের উপর ইনভেস্ট করে।

তোমার এখন যা করা দরকার:

১. দিনে মাত্র ২ ঘণ্টা নিজের ভবিষ্যতের জন্য কাজ করো
২. নিজের শক্তি-দুর্বলতা চেনো
৩. প্রতিদিন কিছু না কিছু শেখো—চাইতে ছোট হোক
৪. স্মার্টফোনটা শুধু বিনোদনের জন্য নয়, শিখতেও ব্যবহার করো

এটা শুরু, এখানেই শেষ নয়।

আমি আসছি এমন সব কনটেন্ট নিয়ে যা—

বাস্তব ক্যারিয়ারের জন্য দরকারি

আত্মবিশ্বাস গড়বে

শেখার আগ্রহ বাড়াবে

এবং তোমার চার বছরের ডিগ্রিকে রূপান্তর করবে একটা শক্তি হিসেবে

তুমি যদি সত্যিই সিরিয়াস হও তোমার ভবিষ্যৎ নিয়ে—তাহলে চোখ রাখো। কারণ শেখার নতুন দরজা খুলছে।

তোমার পরবর্তী ক্লাস—লাইফ স্কিলের ক্লাস। শুরু হবে এখান থেকেই।

২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষের ১৪টি ডিপার্টমেন্টের পরীক্ষার রুটিনসকল আপডেট পেতে পেইজটি ফলো দিয়ে সাথে থাকবেন।
10/05/2025

২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষের ১৪টি ডিপার্টমেন্টের পরীক্ষার রুটিন

সকল আপডেট পেতে পেইজটি ফলো দিয়ে সাথে থাকবেন।

10/05/2025

💥💥💥 ১১-২০তম গ্রেডের চলমান পরীক্ষায় নতুন চমক!

🔥 চলমান ১১-২০তম গ্রেডের পরীক্ষাগুলো MCQ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও হচ্ছে। তাই এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে পরীক্ষা MCQ বা Written, যেভাবেই হোক না কেন সফলতার সাথে যেন উত্তীর্ণ হতে পারেন।

‼️ আসুন জেনে নেই প্রতিটি সাবজেক্ট থেকে কোন টপিকগুলোর উপর জোড় দিবেন--

🔥 বাংলা
------------------------------
✍️ সন্ধি বিচ্ছেদ
✍️ কারক ও বিভক্তি
✍️ সমাস
✍️ এক কথায় প্রকাশ
✍️ বাগধারা
✍️ সমার্থক শব্দ
✍️ বিপরীতার্থক শব্দ
✍️ দরখাস্ত
✍️ অনুচ্ছেদ

🔥 English
------------------------------
✍️ Article
✍️ Appropriate Preposition
✍️ Voice
✍️ Narration
✍️ Right Form of ভেরব
✍️ Translation
✍️ Subject Verb Agreement
✍️ Changing Sentence
✍️ Application
✍️ Paragraph

🔥 গণিত
------------------------------
✍️ শতকরা ও লাভ ক্ষতি
✍️ সুদকষা
✍️ সময় ও কাজ
✍️ বয়স ও গড়
✍️ উৎপাদকে বিশ্লেষণ
✍️ মান নির্ণয়
✍️ ল,সা,গু ও গ,সা,গু
✍️ ত্রিভুজ
✍️ চতুর্ভুজ

🔥 সাধারণ জ্ঞান
------------------------------
✍️ সাম্প্রতিক ঘটনাবলী
✍️ BIMSTEC
✍️ সাম্প্রতিক যুদ্ধ
✍️ ড: মুহাম্মদ ইউনুস
✍️ জুলাই বিপ্লব
✍️ Three Zeros
✍️ চলমান সংস্কারসমূহ
✍️ সামাজিক ব্যবসা
✍️ দারিদ্র্য বিমোচন কর্মসূচি
✍️ Gen-Z

🎯বি.দ্র: এত সংখ্যক নিয়োগে আপনার চাকরিটি নিশ্চিত করতে সেরা প্রস্তুতি ও দিকনির্দেশনার কোন বিকল্প নেই।

কপি
টিম বিদ্যাবাড়ি

সকল বোর্ডের জন্য। ©ovi sir
11/04/2025

সকল বোর্ডের জন্য।
©ovi sir

11/04/2025
ময়মনসিংহ বোর্ডএসএসসি
10/04/2025

ময়মনসিংহ বোর্ড
এসএসসি

বাংলা এমসিকিউ
10/04/2025

বাংলা এমসিকিউ

Address

Iswarganj

Telephone

+8801572139626

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.S.C short suggestion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category