03/07/2025
অনলাইনে গজ কাপড়ে লাভ বেশি! 📌
✅ গতকাল একটি মার্কেটে গিয়েছিলাম। দোকান নেয়ার উদ্দেশ্যে। সেখানে একটি থান কাপড়ের দোকানে গেলাম। মার্কেট মোটামুটি উন্নতই বলা যায়। এসি মার্কেট। এলাকা ও মার্কেট উন্নত হিসেবে প্রোডাক্টও উন্নত মানের হবে এটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্য হলাম কাপড়গুলো দেখে!
✅ আমাদের মানের কাপড় নেই বললেই চলে। পাকিস্তানি বা ইন্ডিয়ান যেই কোয়ালিটি আমরা মেনটেইন করি তার ধারেকাছে কাপড় নেই। ইন্ডিয়ান ফেব্রিক আছে কিন্তু সব প্রিন্টের। জ্যাকার্ড বা হাই কোয়ালিটি ব্রান্ডের ফেব্রিক নেই। দোকানদার বললেন, এখানে এগুলোই চলে। এর চেয়ে বেশি দামের কাপড় চলে না।
📌 মূল সমস্যা এখানেই। অধিকাংশ দোকানে আমাদের মানের কাপড়গুলো থাকে না তাই এর দাম সম্পর্কে অনেকের আইডিয়া নেই। ফলে না জেনে বিরূপ মন্তব্য করে অথবা ভুল বুঝে।
✅ আমাদের মত এত দামি কাপড় অনলাইনে গুটিকয়েক পেজ বিক্রি করে। অনেক খুঁজেও হয়তো আপনি ১০ টি পেজ পাবেন না। অথচ অন্য যে কোনো পণ্য নিয়ে ১০০টি পেজও পেয়ে যাবেন। এটাই পার্থক্য।
📌 এই দামি কাপড় যারা বিক্রি করে তারা এভাবে ফিক্সড রেটে বিক্রি করে না। দামদর করে বিক্রি করে। ফলে লাভ বেশি করতে পারে। আমরা সেটা পারি না। তারপরও কিছু মানুষের মন্তব্য থাকে নেগেটিভ! কষ্টদায়ক!
✅ অনলাইনে গজ কাপড়ের বিজনেস যদি এত ইজি হত, অধিক লাভজনক হত তাহলে কেন অন্য সব পন্যের ন্যায় গজ কাপড় নিয়েও অনলাইনে সবাই বিজনেস শুরু করছে না?! বরং দেখবেন যারা শুরু করেছিল তারা হয়তো অন্য ব্যবসায় শিফট হয়েছে, অথবা ব্যবসা বন্ধ করে দিয়েছে।
✅ আলহামদুলিল্লাহ। তবে কতদিন থাকতে পারবো জানি না। হয়তো ভবিষ্যতে অনলাইন সার্ভিস বন্ধ করে দিতে পারি অথবা কোনো একদিন অন্য ব্যবসায় শিফট হয়েও যেতে পারি। আল্লাহ ভালো জানেন।
📍 তাই আমরা সবসময় বলি, যাদের কাছে মনে হয়, আমাদের পন্যের দাম বেশি আর দোকানে দাম কম তারা দোকান থেকে কেনাকাটা করুন। দোকানে দামদর করে কেনাকাটা হলে দোকানদারও জিতে, কাস্টমারও জিতে! উভয়ে খুশি থাকে! এটাই তো হওয়া উচিত তাই না! 🙂