Indurkani M.U. Model High School

Indurkani M.U. Model High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Indurkani M.U. Model High School, School, Indurkani, Pirojpur, Barishal, Indurkani.

আজকের প্রাত্যহিক সমাবেশ ❤️‍🩹 📸 Md. Arifujjaman.২৭ অক্টোবর ২০২৫খ্রি.
27/10/2025

আজকের প্রাত্যহিক সমাবেশ ❤️‍🩹
📸 Md. Arifujjaman.
২৭ অক্টোবর ২০২৫খ্রি.

প্রিয় প্রাঙ্গন
27/09/2025

প্রিয় প্রাঙ্গন

আপনার অবসরের এই মাহেন্দ্রক্ষণে আমরা — আপনার প্রাক্তন ছাত্রছাত্রীরা — গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।আপনার শিক্ষক জীবনের প...
30/05/2025

আপনার অবসরের এই মাহেন্দ্রক্ষণে আমরা — আপনার প্রাক্তন ছাত্রছাত্রীরা — গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।

আপনার শিক্ষক জীবনের প্রতিটি দিন ছিল পরিশ্রম, নিষ্ঠা এবং সততার এক উজ্জ্বল উদাহরণ। আপনি কখনো ফাঁকিবাজি করেননি, বরং আমাদেরও শিখিয়েছেন — দায়িত্ব পালনে আপসহীন থাকা কীভাবে একজন মানুষের চারিত্রিক গুণের পরিচায়ক হতে পারে।

আপনার শ্রেণিকক্ষে ছিল শৃঙ্খলা, কিন্তু সেই শৃঙ্খলার মধ্যেও ছিল এক অপার মমতা। আপনি ছিলেন নিপাট ভদ্রলোক — নম্র, বিনয়ী, কিন্তু নীতির প্রশ্নে আপোষহীন।

আপনার মতো একজন শিক্ষক পেয়ে আমরা গর্বিত। আপনার শেখানো মূল্যবোধ আমাদের জীবনের চালিকাশক্তি হয়ে থাকবে।

আপনার অবসর যেন হয় প্রশান্তিময়, সুস্থ, আনন্দে ভরা — এটাই আমাদের কামনা। আপনি আমাদের হৃদয়ে চিরকাল একজন আলোকবর্তিকা হয়ে থাকবেন।

03/04/2025

বিদ্যালয়ের প্লাটিমাম জয়ন্তী কনসার্ট নিয়ে বিপুল প্রত্যাশা থাকলেও জনপ্রিয় কোন তারকা শিল্পি না থাকায় দর্শকদের হতাশ করেছে। এমন আয়োজন সত্যিই দুঃখজনক ও অনভিপ্রেত।

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের-প্রিয় ভালোবাসার-বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,আসসালামু আলাইকুম।।আপনা...
22/11/2024

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের-
প্রিয় ভালোবাসার-
বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম।।
আপনারা নিশ্চয়ই অবগত যে, এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ করেছে। এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখার জন্য “প্লাটিনাম জয়ন্তী “ এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলণী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানের নির্ধারিত দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

যারা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তারা কত সালের এসএসসি ব্যাচ ও মোবাইল নম্বর কমেন্ট করুন।

01/10/2024

ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি ও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের একটি মিলন মেলা উদযাপন উপলক্ষে ঢাকাস্থ ইন্দুরকানি এম. ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ইং ০৫/১০/২০২৪ তারিখ রোজ শনিবার বিকেল ৪ (চার ) ঘটিকায় প্রারম্ভিক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থী এবং আগ্রহীদের নির্ধারিত তারিখ ও সময়ে নিম্নোক্ত স্থানে উক্ত সভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
এডভোকেট মোঃ আখতারুজ্জামান তালুকদার (সগীর)।
সভার স্থান:-
দারুস সালাম আর্কেট, ১৩ তলা ( লিফট এর ১২) রুম নম্বর -২, ১৪ পুরানো পল্টন, ঢাকা ১০০০।
যোগাযোগ: ০১৯২৮৬৩৮৬৪৭,
০১৭১১৩৬২৯৫৭, ০১৭১১১৮২৯৮৪।

সরকারি ইন্দুরকানী কলেজের ইংরেজি প্রভাষক শারমিন হোসেন আর নেই। আজ রাত একটার দিকে ইন্দুরকানী কলেজ সংলগ্ন তাঁর ভাড়া বাসায় অস...
19/09/2023

সরকারি ইন্দুরকানী কলেজের ইংরেজি প্রভাষক শারমিন হোসেন আর নেই। আজ রাত একটার দিকে ইন্দুরকানী কলেজ সংলগ্ন তাঁর ভাড়া বাসায় অসুস্থ হলে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা হিসাবে কবুল করুন।

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সেলিম খান, স্যার আগামীকাল অবসর জনিত বিদায়ে যাচ্ছেন...
01/03/2023

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সেলিম খান, স্যার আগামীকাল অবসর জনিত বিদায়ে যাচ্ছেন।
শিক্ষকতা পেশায় তিনি দীর্ঘদিন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সন্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, আগামীকাল ০২ মার্চ, বৃহস্পতিবার, সকাল ১১ টায়, বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীমহলকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মেহেউদ্দিন পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আপনাদের উপস্থিতি কামনা করছি।

শিক্ষাপ্রতিষ্ঠান হলো মানুষ গড়ার সূতিকাগার, আর একজন শিক্ষক হলেন সেখানকার কারিগর।। একজন আদর্শ শিক্ষক তো তিনি, যিনি সুনিপুণ...
17/02/2021

শিক্ষাপ্রতিষ্ঠান হলো মানুষ গড়ার সূতিকাগার, আর একজন শিক্ষক হলেন সেখানকার কারিগর।। একজন আদর্শ শিক্ষক তো তিনি, যিনি সুনিপুণ দক্ষতায় একজন শিক্ষার্থীকে মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রাখেন।। প্রাণী জগতের অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা হিসেবে বোধশক্তি জাগ্রত করণে আদর্শ শিক্ষকরাই রাখেন অবিরাম ভূমিকা।।
ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই ইন্দুরকানী উপজেলায় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।।
শিক্ষক সমাজের মধ্যেই কিছু শিক্ষক থাকেন, যারা আজীবন তাদের কর্মের দ্বারা শিক্ষার্থীদের মানসপটে চিরভাস্মর হয়ে থাকেন।। এরকমই এক শিক্ষক ছিলেন #জনাব_আব্দুল_হালিম_হাওলাদার।।
সুদীর্ঘ সময় শিক্ষকতা পেশায় নিজের মহান দ্বায়িত্ব পালন শেষে আজ তিনি অবসর গ্রহণ করেছেন।। তার এই চলার পথে অগণিত অন্তরে জ্বালিয়ে দিয়ে গেছেন জ্ঞানের স্নিগ্ধ আলো।। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার।।

কার্টেসীঃ আরিফ জামান স্যার।

ইদ মোবারক😊😊
31/07/2020

ইদ মোবারক😊😊

25/04/2020

অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, ২০১৭ সালের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী মোঃ রাকিব, অদ্য সকাল ০৮ঃ৩০ ঘটিকায় (আনুমানিক) ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।। মৃত্যুর পূর্বে সে জ্বর ও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলো।।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।।
=_=_=_=_=_=_
আরিফ জামান

Address

Indurkani, Pirojpur, Barishal
Indurkani
8500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indurkani M.U. Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category