Projapoti pre-cadet school

Projapoti pre-cadet school Gobindapur Bazar,Hossainpur,Kishoreganj

10/10/2025

শুভ সকাল

আজব কিছু শব্দ!শব্দগুলো “ing” যুক্ত adjective:Amusing (মজার), Alarming (ভীতিকর), Annoying (ঝামেলাপূর্ণ), Astonishing (চমক...
16/07/2025

আজব কিছু শব্দ!
শব্দগুলো “ing” যুক্ত adjective:
Amusing (মজার), Alarming (ভীতিকর), Annoying (ঝামেলাপূর্ণ), Astonishing (চমকপ্রদ), Boring (ক্লান্তিকর), Captivating (মুগ্ধকর), Challenging (চ্যালেঞ্জিং), Charming (আকর্ষণীয়), Comforting (সান্ত্বনাদায়ক), Confusing (বিভ্রান্তিকর), Convincing (বিশ্বাসযোগ্য), Depressing (বিষণ্ণকর), Discouraging (মনোবল ভাঙানো), Disgusting (ঘৃণ্য), Distressing (কষ্টদায়ক), Disturbing (বিরক্তিকর), Embarrassing (লজ্জাজনক), Encouraging (উৎসাহব্যঞ্জক), Entertaining (বিনোদনমূলক), Exciting (উত্তেজনাপূর্ণ), Exhausting (ক্লান্তিকর), Fascinating (মনোহর), Frightening (ভীতিকর), Frustrating (হতাশাজনক), Fulfilling (তৃপ্তিদায়ক), Gratifying (সন্তোষজনক), Inspiring (অনুপ্রেরণাদায়ক), Insulting (অপমানজনক), Interesting (মজার), Overwhelming (চাপময়/বিপুল), Perplexing (জটিল/বিভ্রান্তিকর), Pleasing (পসন্দসই), Relaxing (আরামদায়ক), Relieving (উদ্বেগহীনকর), Satisfying (সন্তোষজনক), Shocking (বিস্ময়কর), Sickening (বিমারজনক/বিরক্তিকর), Soothing (প্রশান্তিদায়ক), Surprising (অবাককর), Tempting (লোভনীয়), Terrifying (ভীতিকর), Threatening (হুমকিস্বরূপ), Thrilling (রোমাঞ্চকর), Tiring (ক্লান্তিকর), Touching (হৃদয়স্পর্শী), Troubling (ঝামেলাপূর্ণ), Unsettling (অস্বস্তিকর), Worrying (উদ্বেগজনক)

শব্দগুলো সম্পর্কের না জানলে বা মুখস্থ না থাকলে কি ধরনের সমস্যায় পড়বে দেখে নাও:
সমস্যাঃ ০১
It is amusing. এটি কোন Tense?
হয়তো ভুল করে Present Continuous বলে ফেলবে | কিন্তু না এটি Present Indefinite Tense |

কৌশল:
Be verb (am/is/are) + উক্ত শব্দ = Present Indefinite Tense
Be verb (was/were) + উক্ত শব্দ = Past Indefinite Tense

সমস্যাঃ ০২
The news is alarming.
এখানে “alarming” শব্দটি কি?
a) Adjective b) Verb
অনেকে হয়তোবা এটিকে “Main verb”/verb ভেবে থাকবে, যার সাথে “ing” হয়েছে — কিন্তু না, শব্দটি ing যুক্ত Adjective | (উপরে শব্দটিকে পেয়ে যাবে)

সমস্যাঃ ০৩
Your presence is really annoying.
এখানে “annoying” শব্দটি কি?
a) Gerund b) Participle
আমি জানিনা এটার উত্তর তুমি কি দিতে?
তবে সঠিক উত্তর: Participle
কারণ verb-এর সঙ্গে “ing” যুক্ত শব্দটি adjective এর মত কাজ করলে তা participle হয় |
আর annoying শব্দটি adjective, তা তো উপর থেকে দেখে নিয়েছো

কৌশল:
Be verb (am, is, are, was, were) + adjective/participle
EM

Islam Bhuyain #প্রজাপতি প্রি-ক্যাডেট স্কুল

♥️♥️এইটাই যে জীবন💝💝 শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল💞💞
13/02/2025

♥️♥️এইটাই যে জীবন💝💝 শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল💞💞

২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ চলছে!!!!!সীমিত আসনে  #১৩ বছরে পদার্পণউপলক্ষে  #ভর্তিতে ১৩% ছাড়-----------------------...
28/11/2024

২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ চলছে!!!!!
সীমিত আসনে
#১৩ বছরে পদার্পণউপলক্ষে
#ভর্তিতে ১৩% ছাড়
-------------------------------------------
📢ভর্তি চলছে !!
📑 ২০২৫ সেশনে ভর্তি চলছে !! 🎓🎓🎓
👉 প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ।
(অবাসিক ও অনাবাসিক)
👉 বাংলা মাধ্যম ..................................................
🌲🌲 🌲 আমাদের বৈশিষ্ট্য 🌲🌲
✍ সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান।
✍মানসিক চাপমুক্ত কার্যকর শিক্ষা পদ্ধতি।
✍প্রতিটি ক্লাস দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।
✍ শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ১০: ১।(প্লে,নার্সারী,প্রথম)
✍ প্রতিটি ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়া হয়।
✍সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।
✍প্রতিষ্ঠানটি সুনামধন্য শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত।
✍নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।
✍ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ( আরবি শিক্ষা,পাবলিক স্পিকিং , উপস্থাপনা, আবৃত্তি, অভিনয় ও অংকন) - এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল করে তোলা।..................................................
💢💢💢 সন্তান আপনার, দায়িত্ব আমাদের 💢💢💢

যোগাযোগঃ 👇👇
☎ ০১৭৩৬-২৭০৫৮৪ , ০১৬০০-৪১১২১২

অফিস ঠিকানাঃ👇👇👇
গোবিন্দপুর বাজারের পশ্চিম পার্শ্বে (গোবিন্দপুর -কড়ইকান্দি রোড সংলগ্ন), হোসেনপুর,কিশোরগঞ্জ।

♥️♥️♥️কিশোরগঞ্জে প্লেন চালু করলে হোসেনপুরের ও পাকুন্দিয়ার মানুষ যেভাবে যাতায়াত করবে♥️♥️♥️
22/11/2024

♥️♥️♥️কিশোরগঞ্জে প্লেন চালু করলে হোসেনপুরের ও পাকুন্দিয়ার মানুষ যেভাবে যাতায়াত করবে♥️♥️♥️

হাতের লেখা সুন্দর করার ৭ উপায়🟠বর্তমান ডিজিটাল যুগে স্মার্ট ফোন, কম্পিউটার এবং ই-মেইল ব্যবহারের কারণে হাতে লেখার চর্চা ক...
01/11/2024

হাতের লেখা সুন্দর করার ৭ উপায়🟠

বর্তমান ডিজিটাল যুগে স্মার্ট ফোন, কম্পিউটার এবং ই-মেইল ব্যবহারের কারণে হাতে লেখার চর্চা কমে গেছে। তবুও, শিক্ষাক্ষেত্রে বা পরীক্ষার খাতায় হাতে লেখা গুরুত্ব কোনো অংশে কমেনি। পরিচ্ছন্ন ও সুন্দর হাতের লেখা শিক্ষক ও পরীক্ষক—উভয়েরই দৃষ্টি আকর্ষণ করে। কিছু সহজ কৌশল অনুশীলনের মাধ্যমে হাতের লেখা সুন্দর করা সম্ভব। এমনই কিছু কৌশল তুলে ধরা হলো:

সঠিক কলমের ব্যবহার

হাতের লেখার ক্ষেত্রে কলমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখার সময় এমন কলম বেছে নিতে হবে যা হালকা ও ব্যবহার করা সহজ। অনেকেই অতিরিক্ত ভারী বা কম গতিসম্পন্ন কলম ব্যবহার করেন, যার ফলে হাত দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং লেখা সুন্দর হয় না। একটি হালকা ও আরামদায়ক কলম দিয়ে লিখলে হাতের লেখা স্বাভাবিকভাবে সুন্দর হয়। কলমের ধরন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা হালকাভাবে ধরে লেখা প্রয়োজন। অতিরিক্ত চাপ দিয়ে কলম ধরলে আঙুলে ব্যথা হতে পারে এবং লেখার মান খারাপ হয়ে যায়। তাই কলম হালকাভাবে ধরে, স্বাভাবিক গতিতে লিখতে হবে।

বর্ণমালার সঠিক অনুশীলন

হাতের লেখা সুন্দর করার অন্যতম প্রধান শর্ত প্রতিটি বর্ণ ও অক্ষর সঠিকভাবে লেখা। হাতের লেখার সৌন্দর্য নির্ভর করে প্রতিটি অক্ষরের সঠিক আকার ও বিন্যাসের ওপর। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ—প্রতিটি অক্ষর আলাদা করে পরিষ্কারভাবে লেখার অভ্যাস করতে হবে। যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা একত্রিত হয়ে বিশাল মরুভূমি গঠন করে, তেমনি প্রতিটি অক্ষর সুন্দর হলে পুরো লেখাটাই সুন্দর দেখাবে। শুধু বর্ণমালার আকার নয়, লাইন গ্যাপ ও মাত্রা সঠিক রাখা প্রয়োজন। এ জন্য প্রতিদিন কিছুটা সময় বর্ণমালা অনুশীলনে ব্যয় করলে হাতের লেখার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

সোজা করে লেখা

লেখার সময় অনেকেই লক্ষ্য করেন যে তাদের লেখাগুলো বাঁকা হয়ে যায়। বাঁকা লেখার কারণে লেখার সৌন্দর্য নষ্ট হয় এবং তা পড়তে অসুবিধা হয়। সোজা লাইন ধরে লেখার অভ্যাস গড়ে তুলতে প্রথমদিকে পেনসিল দিয়ে সরলরেখা টেনে লেখা যেতে পারে। এ ছাড়া লেখার সময় শরীরের অবস্থানও গুরুত্বপূর্ণ। সোজা হয়ে বসে লেখার অভ্যাস করতে হবে, কারণ ঝুঁকে বা বাঁকা হয়ে বসলে হাতের লেখা ঠিকঠাক হয় না। লেখার সময় মনোযোগ দিতে হবে যেন প্রতিটি লাইন সোজা থাকে এবং লেখার বিন্যাস সুন্দর হয়।

মাঝারি আকারের অক্ষর ব্যবহার করা

হাতের লেখা সুন্দর করতে অক্ষরের আকারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অক্ষরগুলো খুব ছোট বা খুব বড় হলে তা দেখতেও খারাপ লাগে এবং পড়তে অসুবিধা হয়। তাই অক্ষরের আকার মাঝারি রাখার চেষ্টা করতে হবে। মাঝারি সাইজের অক্ষর দেখতে সুন্দর লাগে এবং পড়ার জন্যও উপযোগী হয়। বড় বা ছোট অক্ষরের পরিবর্তে প্রতিটি অক্ষর যেন পরিমিত আকারে থাকে সেদিকে মনোযোগ দিতে হবে।

মনোযোগ সহকারে এবং ধীরে লেখা

অনেকেই দ্রুত গতিতে লেখার চেষ্টায় হাতের লেখার সৌন্দর্য নষ্ট করে ফেলে। দ্রুত গতিতে লেখা প্রয়োজনীয় হলেও, হাতের লেখার স্পষ্টতা ও সৌন্দর্য বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। দ্রুত লিখতে গিয়ে অক্ষরগুলো অস্পষ্ট হয়ে গেলে লেখার মান কমে যায়। তাই দ্রুত লেখার সময়ও পূর্ণ মনোযোগ দিয়ে ধীরে এবং পরিষ্কারভাবে লেখার অভ্যাস করতে হবে। প্রতিটি অক্ষর ও শব্দের প্রতি মনোযোগ দিলে হাতের লেখার মান উন্নত হবে।

কাটাকাটি থেকে বিরত থাকা

লেখার সময় কাটাকাটি করা বা ওভার রাইটিং করা হাতের লেখার সৌন্দর্য কমিয়ে দেয়। যদি কোনো কিছু কেটে দিতে হয়, তাহলে একবারে সোজা টানে কেটে দেবে। কাটাকাটির ফলে লেখা অপরিষ্কার দেখায় ও পড়তে অসুবিধা হয়। তাই হাতের লেখার মান বজায় রাখতে যতটা সম্ভব কাটাকাটি থেকে বিরত থাকতে হবে।

নিয়মিত অনুশীলন করা

হাতের লেখা সুন্দর করার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত অনুশীলন। প্রতিদিন কিছুটা সময় নির্দিষ্ট করে হাতের লেখার অনুশীলন করলে ধীরে ধীরে লেখার মান উন্নত হয়। অনেকে মনে করেন, বয়স বাড়লে হাতের লেখা আর সুন্দর করা সম্ভব নয়। কিন্তু সত্যি কথা হলো, যেকোনো বয়সে নিয়মিত চর্চা করলে হাতের লেখা সুন্দর করা সম্ভব। প্রতিদিন অনুশীলনের মাধ্যমে হাতের লেখাকে সুন্দর ও পরিচ্ছন্ন করে তোলা যায়।
লেখা: সাব্বির হোসেন
তথ্যসূত্রঃ আজকের পত্রিকা, ৩০/১০/২৪ খ্রি.

এটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার।
26/05/2024

এটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার।

ময়মনসিংহ বাইপাস মোড়ে আনুমানিক সকাল ৭ টার দিকে এই শিশুটির বাবা মা ,এক্সিডেন্ট এ মারা যায়,বাবা সাথে সাথেই মারা যায়,আর মা ক...
11/05/2024

ময়মনসিংহ বাইপাস মোড়ে আনুমানিক সকাল ৭ টার দিকে এই শিশুটির বাবা মা ,এক্সিডেন্ট এ মারা যায়,বাবা সাথে সাথেই মারা যায়,আর মা কিছুক্ষন আগে মারা গেছে।এই শিশুটির আর কোন স্বজন এর সাথে দেখা হইনি,শিশুটি ২৬নাম্বার ওয়াড এ ভর্তি আছে।সবাই শেয়ার করে দেন যেন তার স্বজনরা তাকে নিতে পারে।

24/04/2024

পড়ে নিন কাজে লাগবেই,,,,,,,,,

20/04/2024

🥀🥀🥀এক জন ডিভোর্সী নারীর গল্প🥀🥀🥀

ডিভোর্সের ৩৭ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম । কিছু বুঝতে পারছিনা। এতোবছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিলো। লোকটা একপাশে গুটিসুটি মেরে বসে আছে। দেখতে বড্ড অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাবো কি যাবো না।অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাড়ালাম। সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না, বুঝতে অসুবিধা হলোনা, যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না।

৩৯ বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিলো সিফাতের। বেশ ভালোই চলছিলো আমাদের সংসার। যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম।শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিলো। আমাকে সবাই ভালোবাসতো। বিয়ের প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো।অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি, আমি কখনো মা হতে পারবেনা। এরপর শুরু হয় শ্বশুড় বাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সিফাত ছিলো। কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় সয় না।আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না। পরিবারের চাপে সিফাতও আমার থেকে দূরত্ব নিয়ে নিলো। তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে।

শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেলো তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠবো এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে। যেদিন রাতে সিফাতকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলামনা। কিন্তু আগেরকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বল্লে তার মুখটা কালো হয়ে যেতো, এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলোনা।

বাপেরবড়ি যাওয়ার প্রায় তিনদিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সিফাতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের পেপার। চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেলো । বুঝতে বাকি রইলো না পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত। শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিলো। যার জন্য এতো কষ্ট আর অপমান সয়য়ে ছিলাম সেই যখন পাশকেটে চলে গেলো তখন নিজেকে পুরো একা মনে হলো।ভাবলাম ঐ বাড়ি গিয়ে এ বিষয়ে প্রশ্ন করবো, প্রতিবাদ করবো কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাবো সেই তো আমাকে চাই না তাই গিয়ে লাভ কি!!! ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম।

ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান, স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকা শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে।নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে। বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এ পৃথিবীতে। পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইলোনা। মনে মনে প্রতিজ্ঞা করলাম, সমাজের তাদের জন্য কাজ করবো যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত।অতীতকে ভুলে, কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম। স্থাপিত করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করেলাম। আমার মতো যে সকল নারী এ সমাজে অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো।

অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সিফাতকে। আমি নাহয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিলো তারা কেনো তাকে এখানে রেখে গেলো?? একজন কর্মচারীকে জিজ্ঞেস করলাম, ওনাকে এখানে কে এনেছে?? উত্তরে সে জানায়, সন্তানরা সবাই বিদেশ থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রমে রেখে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেল্লাম আর মনে মনে চিন্তা করলাম, একসময় নিঃসন্তান হওয়ায় সিফাত আমাকে ছেড়েছিলো আর আজ সে সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেলো। এটাই হয়তো মহান সৃষ্টিকর্তার খেলা! কাওকে ছেড়ে যাওয়ার আগে একবার ভেবে দেখুন, সৃষ্টিকর্তা আমাদেরকে তাই দিয়েছেন যাহা আপনার ও আমার জন্য কল্যানকর। যা দেননি তার জন্য আপসোস না করে, যা পেয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থেকে জীবনকে এগিয়ে নিয়ে চলুন।

#গল্প #থেকে #শিক্ষা #সৃষ্টিকর্তা #পরিকল্পনা
#গল্পস্বরুপ 👈

Address

Gobindapur
Hossainpur

Alerts

Be the first to know and let us send you an email when Projapoti pre-cadet school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Projapoti pre-cadet school:

Shortcuts

Share

Category