Hossainpur govt.college online class

Hossainpur govt.college online class Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hossainpur govt.college online class, Education, Hossainpur.

11/09/2025

আমার প্রিয় কবিতা ।

10/02/2025

আগামীকাল সকাল১০টায় একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের উপবৃত্তির ফরম দেওয়া হবে
হোসেনপুর সরকারি কলেজ
ব্যবস্থাপনা বিভাগ২য় তলার অফিস থেকে।

21/12/2024

অনার্স ২য় বর্ষের পরীক্ষা আগামী ০২/০১/২৫ হতে শুরু এবং ২২ডিসেম্বর/২৪ হতে ২৩ ডিসেম্বর/২৪ এ প্রবেশপত্র গ্রহণ করতে বলা হলো।
কোন প্রকার ভুল ত্রুটি হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না
ব্যবস্থাপনা বিভাগ
হোসেনপুর সরকারি কলেজ

08/11/2024

২০২২-২৩ শিক্ষাবর্ষ ডিগ্রি ১ম বর্ষের মডেল পরিক্ষা আগামী ১১/১১/২৪ তারিখ সকাল ১১ টা থেকে শুরু।
হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজ

23/09/2024

নিদারুণ হৃদয়বান!
এবিএম চঞ্চল
_______________________
আজ একটা পোস্ট দেখে কিছু লিখতে ইচ্ছে হলো।পোস্টে বলা হয়েছে উপজেলা পর্যায়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুটি স্তর থেকে দু' জন সম্মানিত শিক্ষক 'গুণী শিক্ষক' নামের মর্যাদা লাভ করেছেন।শিক্ষক গুণীজন হতেই পারেন।কিন্তু প্রতিষ্ঠানে এত এত শিক্ষক রেখে শুধু দু' জনকে গুণী শিক্ষক সার্টিফিকেট দেয়াটা আমার কাছে শুধু বেমানান নয়,আপত্তিকরও বটে।কারণ,এতে করে অন্যান্য সম্মানিত শিক্ষকদের ছোট করা,হেয় করা,হীন করার মত একটা দুর্গন্ধ আমলে এসেই যায়।নির্গুণ শিক্ষক যদি না থাকেন,তাহলে গুণী শিক্ষক তকমা দিয়ে পৃথক করবার হেতু কী? এটা কোন ষড়যন্ত্র নয় তো! আমি একবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের জন্য উন্মুক্ত একটি ইভেন্ট ' ভদ্র লোকের হাঁটা ' তে অংশ নিয়ে ফার্স্ট হয়েছিলাম।পরে পুরস্কার বিতরণী অংশে আমাকে মাইক্রোফোন দেয়া হয় কিছু বলবার জন্য।আমার বক্তব্যে সবার উদ্দেশ্যে প্রশ্ন করবরেখেছিলাম,আমি যে ইভেন্টে ফার্স্ট বা বিজয়ী হলাম,সেই ইভেন্টে যারা অংশ নিয়ে বিজয়ী হতে পারেন নি,তারা কি অভদ্র লোকের হাঁটা হেঁটেছিল? কোন উত্তর
পেলাম না ।শুধু কর্তৃপক্ষকে ইংগিত করে বললাম,যে ধরণের খেলায় প্রতিযোগীদের মান- সম্মান,ইজ্জত জড়িত ,এমন খেলা না দিলে কি হয় না?
ভদ্রলোকের হাঁটার মাপকাঠি কী,কী ধরণ তার,এটা কি আমরা কেউ জানি? মনে হয় না।তবে একজন মুসলিম হিসেবে আমার বিশ্বাস ,আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ( স: ) যেভাবে হাঁটতেন,সেটাই প্রকৃত ভদ্রলোকের হাঁটা।আমি ভৈরব উপজেলার একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেবের কাছ থেকে শুনেছি,নবী ( স:) হাঁটার সময় দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে বেশি ভর দিয়ে হাঁটতেন।হাঁটার সময় অঙ্গ- প্রত্যঙ্গ চালনায় কোথাও শালীনতার বাঁধ ভাঙ্গেন নি।যাক,কথা হলো,আমরা এমন প্রতিযোগিতার আয়োজন কেন করব,যা অন্যকে হেয় করবে,যা অপরের বোধে আঘাত লাগবে? গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতার সম্মানিত আয়োজকদের বলতে চাই, গুণী শিক্ষক হবার ক্যাটাগরি আমাদেরকে দয়া করে হলেও জানতে দিন।আমরা আপনাদের কাছ থেকে জেনে মনে- মগজে- মননে কিছুটা হলেও ধনাঢ্য হতে চাই।
সবাই সম্মানিত শিক্ষকদের মর্যাদা দেবার মানসিকতা লালন করুন।কৌশল করে শিক্ষকের কাঁধে অপমানের বোঝা চাপিয়ে দেবেন না।এমন হৃদয়হীন প্রতিযোগিতা
সুখের নয়,বিপর্যয়ের।
সবাইকে ধন্যবাদ।
২২-০৯-২০২৪

23/09/2024

I gained 139 followers, created 4 posts and received 33 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉নিদারুণ হৃদয়বান!

02/08/2024

হোসেনপুর সরকারি কলেজ পরিবার নামে কোন ফেসবুক পেজ নাই।
কোন শিক্ষক কর্মচারী এ পেজ নিয়ন্ত্রণ করে না।
এটা সাধারণ শিক্ষার্থীদের পেজ।
অধ্যক্ষ ভারপ্রাপ্ত
হোসেনপুর সরকারি কলেজ।

হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনিয় কাগজ এর বিবরণ।
14/07/2024

হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনিয় কাগজ এর বিবরণ।

14/07/2024

১৭ -০২ -২০২৪
সকালে যারা আমার কাছে বাংলা ভাষা ও সাহিত্য পড়তে আসে তাদের একজন আমাকে ফুল দিয়েছে উপহার হিসেবে।আমি সাদরে এ বৃন্তচ্যুত ফুলগুলো গ্রহণ করলাম।জীবনে অসংখ্যবার এমন ঘটনা আমার বেলায় ঘটেছে।তাই এতে আমার নতুন কোনো অভিজ্ঞতার জন্ম হয় নি।তবে মনে মনে অনেক কথার
জন্ম হয়েছে।আমি একজন শিক্ষক।আমাকে ফুল দেয়াতে কোনো দোষ নেই।কারণ, আমি যেমন ওদেরকে সন্তানের মত মনে করি,ওরাও তোমনি আমায় পিতৃস্থানীয় মনে করে।আমার সন্তানরাও আমাকে বিভিন্ন সময়ে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানায়।আমিও তাদের জন্য মঙলাশীর্বাদ করি।একই ভাবে আমার ছাত্রছাত্রী যখন আমায় ফুলেল শুভেচ্ছা জানায়,তখন আমার সন্তানের মতই তেমন করে শুভাশীর্বাদ করি।আজও তাই করেছি।ছাত্রছাত্রী কতটা আন্তরিক উপলব্ধি দিয়ে একজন শিক্ষককে নিরাপদ,নির্বিঘ্ন মনে করে,তা এই ফুলেল শুভেচ্ছার পরতে পরতে বিছানো রয়েছে।আমরা ছাত্রছাত্রীদের সেই পরম শ্রদ্ধা ও বিশ্বস্ততার জায়গাটাকে আজীবন পরিচ্ছন্ন রাখতে চাই।সম্ভবত এটি আমাদের একটি অনিবার্য দায়িত্ব।আজকাল অনেকেই এতদ্বিষয়ে বেখেয়াল হতে দেখা যায়।আমি বিশ্বাস করি,একজন শিক্ষকের মা,বাবা,সন্তান ছাড়াও সে পর্যায়ের নিকটজন তার পরম স্নেহের ছাত্রছাত্রী।অবসর জীবনে এসে লক্ষ্য করলাম,আমি পিতৃমাতৃহীন,আমার সন্তানেরাও আমার কাছ থেকে বেশ দূরে। কিন্তু যাদের আমি কাছে পাই,
যারা আমায় দেখে উৎফুল্ল হয়,যাদের হাসির আড়ালে কোনো ক্লেদাক্ত মাখা অন্ধকার নেই,যাদের বিশ্বাস করা যায় অবলীলায়,তারা ভিন্ন কেউ নয়,আমার ছাত্রছাত্রী।
আমি হলফ করে স্বীকার করতে পারি,আমি আমার শিক্ষকতার জীবনে যতটুকু তাদের দিতে পেরেছি,তার চেয়ে ঢের বেশি তাদের কাছ থেকে পাচ্ছি।একজন শিক্ষার্থীর মাঝে আমি বিদ্যা বিতরণ করি সাধারণত ০২ থেকে ০৫ বছর।কিন্তু একজন শিক্ষার্থীর কাছে আমি বেঁচে থাকি সারা জীবন।এ এক স্বর্গীয় সম্পর্ক।এটি উপলব্ধি যিনি করতে পারেন,তিনি কখনোই মনে করেন না,শিক্ষকতা করে ভুল করেছেন। আমার জীবনে হয়ত বা প্রাচুর্যতা নেই,কোনো রকম খেয়েপরে বেঁচে আছি,কিন্তু ঐশ্বর্যের কোনো অভাব আমার নেই।তার মূলে আমার রত্নসম্ভার ছাত্রছাত্রী। তাদেরই একজন আজ আমায় ফুল দিয়ে পরম শ্রদ্্ধা জ্ঞাপন করেছে।
যে গাছটি দিনের পর দিন অনেক সাধনায় ফুল তিনটে প্রসব করেছিল,সে গাছটি আবারও সবুজে সবুজে ভরে উঠুক,ফুলে ফুলে আপন সুরভি নিয়ে বিস্তৃত হোক।ধন্যবাদ।

13/07/2024

একাদশ শ্রেণিতে ভর্তি ১৫/০৭/২০২৪ তারিখ হতে ২৫/০৭/২০২৪ তারিখ পর্যন্ত চলবে। ভর্তি ফি: (মানবিক /ব্যবসা) -২০৭০/- বিজ্ঞান ২২৭০/-
আদেশক্রমে
হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজ

24/06/2024

আগামী 26/06/2024 তারিখ HSC পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাফিল সকল শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করছি।

হোসেনপুর সরকারি কলেজ

Address

Hossainpur

Telephone

+8801744410650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hossainpur govt.college online class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hossainpur govt.college online class:

Shortcuts

Share

Category