14/11/2023
🔭প্রফেশনাল ভূমি জরিপ/ আমিনশীপ/ সার্ভেয়ার কোর্স-এ ভর্তি চলছে…
"প্রফেশনালি/পড়াশোনার পাশাপাশি যারা ইনকাম করতে চান বা স্কিল ডেভেলপ করতে চান তাদের জন্য আমার একটা পরামর্শ হলো, সার্ভেয়ার/আমিন হয়ে যান। আমি দীর্ঘদিন ধরে এ কাজের সাথে জড়িত। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখনও বাংলাদেশে আমিনের সংখ্যা কম। বলা যায়, হাজারে ২ জনও এসব বেড়াজাল বুঝেন না। কিন্তু একবার মেধা দিয়ে দেখুন। যতটা কঠিন মনে হয় ততটা কঠিন না। কারও একটু নির্দেশনা পেলেই আপনি হায়ে উঠবেন এক্সপার্ট। যারা বুঝে তাদের ডিমান্ড অনেক হাই। টাকা ইনকাম করতে চাইলে আপাতত এর চেয়ে সহজতর মাধ্যম আমার জানা নেই। সম্মান তো আছেই।
পুরো বিচারকার্য আপনার সিদ্ধান্তের অপেক্ষায়, আপনি হিসাব মিলাচ্ছেন সবার সামনে অথচ কেউ বুঝে না, অবাক চেয়ে আছে আপনার দিকে। আমিন সাহেব আপনি। সে একটা ভাব। ইমেজিন।
এছাড়াও ব্যক্তিগত/পারিবারিক কিছু হলেও সম্পত্তি প্রায় সবার থাকে বা সামনে মালিক হবেন। আপনার মালিকানা আপনি কাগজে-ডকুমেন্টে বুঝবেন না? এ সাইডটি আপনার একাডেমিক পড়াশোনা থেকে একটু ভিন্ন। তো বোকা থেকে যাবেন? একটু সময় বের করে শিখে নিন।
আমি যেদিকে যাই, যারা জানে তারা সবাই আমার নিকট দলিল-খতিয়ান নিয়ে ছুটে আসে। সমাধান দিই, বুঝিয়ে দিই। আমার হলে ক্লায়েন্ট আসে, অনেক সময় আমিও যাই। ইনকাম ভালোই হয়। বৈধ আয়। অবৈধ ইনকামের সুযোগ থাকলেও কোন আমিনের তা করা উচিৎ নয়। কোন আমিন ১ সুতা হেরফের করে দিলে আজীবন ওখানে ঝামেলা লেগেই থাকে। কারণ ১ সুতোয় ৫/১০ ফিট এদিকওদিক হয়ে যায়।
এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও সুযোগ হল সবার জন্য। চাইলেই শিখতে পারেন। অন্য কোথাও হলেও শিখে নিন। শিখাটাই গুরুত্বপূর্ণ। এটি কো-কারিকুলাম হিসেবেও সেরা। সরকারি সার্ভেয়ার সার্টিফিকেট আলাদা ভ্যালু ক্যারি করে সবখানেই, আপনার প্রফেশনাল লাইফেও।"
- প্রশিক্ষক
- ক্লাসের সময়সূচীঃ
➠ অনলাইন ব্যাচ - জুম (প্রো), প্রতি শুক্রবার রাত ৯:০০ টা
➠ অফলাইন ব্যাচ - সিনেট ভবনের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রতি শনিবার ৩:৩০ টা
- প্রথম ক্লাসটি সবার জন্য ফ্রি। ক্লাসটি করার পর ভর্তি হওয়া যাবে। কোর্স কারিকুলাম দেখে নিতে পারবেন।
👉সপ্তাহে একদিন ক্লাস
👉দুইটি মিড কোর্স পরীক্ষা
👉অত্যন্ত সহজ ও ফ্রেন্ডলি ওয়েতে ক্লাসেই পড়া আদায়
👉প্রশ্ন করার অবারিত সুযোগ, রয়েছে প্রব্লেম সল্ভিং সেশন
👉কোন বই কিনতে হয় না, চমৎকার শিট ও ডকুমেন্টস প্রদান করা হয়
👉কোনো ক্লাস মিস হয়ে গেলে 'রিকভারি প্লান' সুবিধা
👉 কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণদেরকে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত প্রাতিষ্ঠানিক সার্ভেয়ার সার্টিফিকেট প্রদান
আমাদের ব্যাপারে রিভিউ আমাদের সাবেক ও বর্তমান স্টুডেন্টরাই দিতে পারবেন। ❤️