21/07/2023
পহেলা মহররম এ।
ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার সময় তৎকালীন গভর্নর বলেছিলেন--"একটি মাত্র কবর পুরো ভারতবর্ষকে শাসন করেন, অর্থাৎ একজন কবর থেকে যিনি পুরো ভারতবর্ষকে শাসন করেন ।শুধু ইংরেজরা নয় পুরো পৃথিবী এক হয়েও যদি ভারত আক্রমণ করে,আর সেই কবরবাসী যদি চান,তবে ভারতবর্ষ জিতে যাবে।"
সেই পবিত্র কবরবাসী আর কেউ নন,খোদ সুলতানুল হিন্দ, সরকার গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আজমেরী (রঃ)।
আর সেই খাজা পাক ঘোষণা করেছিলেন--
"বোকারা মনে করে,আমার মওলা হোসেইন পানির অভাবে কারবালায় নিজের মস্তক দিয়ে গিয়েছেন। আসলে তিনি কারবালায় সত্য ও মিথ্যার পার্থক্য দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। আমি ইমাম হোসেইনের গোলামের গোলামের গোলাম। আমি মঈনুদ্দীন যদি কারবালায় আমার পায়ের আঙ্গুল ছোঁয়াতাম তবে আল্লাহ্র কসম সেখানে পানির নহর বয়ে যেত।তাহলে আমার যিনি মওলা সেই হোসেইন সেখানে কি করতে পারতেন?"
গান্ধীজী বলেছিলেন--"আমি যদি কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেইন (আ:)এর ৭২ সাথীর একজন হতাম তবে পুরো ভারতবর্ষকে ১দিনে মুক্ত করে ফেলতাম।"
আর আমার দীনের রাসূল,যাকে এই পৃথিবীতে প্রেরণের জন্য মহান আল্লাহ পাক এ দুনিয়া সৃষ্টি করেছেন, সে "রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (সা:) ইরশাদ করেছেন---
আমি তোমাদের জন্য দুটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু রেখে যাচ্ছি, একটি পবিত্র কোরআন, অপরটি আমার আহলে বায়াত (মওলা আলী, মা ফাতেমা , হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেইন (আ:)। এদুটি বস্তু হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া অবধি পরষ্পর হতে আলাদা হবেনা"। আরও বলেন,
"হোসাইনু মিন্নি,ওয়া আনা মিন হোসাইন"--"হোসাইন আমা থেকে আর আমি হোসাইন থেকে।" আমার জীবন আমার রাসূল (সাঃ) এঁর সেই প্রাণপ্রিয় নাতি ও খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জোহরার কলিজার টুকরা হযরত ইমাম হোসেইন (আ:) এঁর পবিত্র শাহাদাৎ এর মাস মহররম।
এটিই পৃথিবী সৃষ্টি ও ধবংসের দিন।আর এটিই ইসলামের সত্যিকারের বিজয়ের দিন।এই বিজয় সম্ভব হয়েছিলো শহীদানের বাদশাহ মওলা ইমাম হোসেইন (আ:) এঁর সুউচ্চ আত্মত্যাগ এর মাধ্যমে। পাপিষ্ট ইয়াজিদের হাতে নিজ ও নিজের পরিজনদের প্রাণ তুলে দিয়েছেন,দুধের শিশু আলী আসগরকে তীরের আঘাতে ঢলে পড়তে দেখেছেন,পানির পিপাসায় কাতর কাসেম আলীকে শহীদ হতে দেখেছেন। কিন্তু মাথা নত করেননি পাপের সামনে। দীনের ধারক,বাহক,রক্ষক হোসাইন কারবালার প্রান্তরে নিজের শির দান করেছেন,ইসলামের শির উঁচু করার জন্য।
আফসোস আজ আবার ইয়াজিদীরা জেগে উঠেছে।কিন্তু আজও ভয় নেই।যতবার এই পৃথিবীতে ইয়াজিদীরা মাথা উঠাতে চাইবে,ততবার "হোসাইনীরা" নিজ মস্তক দান করে তাদের মস্তক নিচু করে দিবে।
হে আল্লাহ! আপনি শক্তি দিন,আলো দিন সকলের অন্তরে আজকের দিনে।
সেই দিন যেন আর বেশি দূরে না থাকে,যেদিন এই পৃথিবীর প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হবে--
হায় হোসেইনা,হায় হোসেইনা,হায় হোসেইনা,হায়!
লাব্বাইক ইয়া মওলা,লাব্বাইক ইয়া হোসাইন....