Burirchar Shaheed Ali Ahmed Memorial High School

Burirchar Shaheed Ali Ahmed Memorial High School Burirchar Shahed Ali Ahmed Memorial High School is a renowned school in Hatiya upazila.

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত হাতিয়ার সুনামধন্য এই বিদ্যাপীঠটি।প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই পাবলিক পরীক্ষা গুলোতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে ভালো ফলাফল নিয়ে দেশের বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পাচ্ছে।এই প্রতিষ্ঠানে ২৭ জন অভিজ্ঞ শিক্ষক আন্তরিকতার সাথে পাঠ দান করান।দুইটি ভবনে পাঠদান কর্মসূচি চলে,এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য আছে স

ুবিশাল একটি মাঠ।বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আছে সমৃদ্ধ ল্যাব।এছাড়াও আছে ২০০০+ বই সম্মিলিত লাইব্রেরী। যা শিক্ষার্থীদের পাঠ্যবই এর বাইরের জ্ঞান অর্জনের জন্য সহায়তা করছে।নামাজের জন্য আছে একটি মসজিদ। সকল আধুনিক সুবিধা সম্পন্ন আমাদের এই প্রতিষ্ঠানটি।

22/08/2026

বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল কাশেম স্যারের মা আজ সকাল ৭:৫২ মিনিটের সময় ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

19/08/2026

জরুরি নোটিশ

বিষয়: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ প্রসঙ্গে।

এতদ্বারা বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে তাদেরকে ২৫/০৮/২০২৬ খ্রি. তারিখের মধ্যে বিদ্যালয়ে এসে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে এসে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

অতএব, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রধান শিক্ষক
বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
হাতিয়া, নোয়াখালী

11/08/2026

২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আবেদনের ঠিকানা: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

11/08/2026

আজকে থেকে নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

10/08/2026

"শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, আর আমাদের জন্য একটি শিক্ষা।"

আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও ত্যাগের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি—একজন শিক্ষার্থী হিসেবে এই ফলাফল আমাদের জন্যও আত্মসমালোচনার একটি বিষয়।

স্যাররা তাঁদের জায়গা থেকে আমাদের শেখাতে, পথ দেখাতে এবং ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যান। তাঁদের সেই পরিশ্রমের যথাযথ মূল্য আমরা কতটা দিতে পেরেছি—সেটা আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার কারণেই আজ আমরা অনেক শিক্ষার্থীর সফলতার গল্প শুনতে পাই। তাই SSC 2026-এর শিক্ষার্থীদের কাছ থেকে আরও ভালো ফলাফল ও দায়িত্বশীলতা প্রত্যাশিত ছিল।

যাদের SSC ফলাফল প্রত্যাশা মতো হয়নি, কিংবা যারা A+ অর্জন করতে পারোনি, তাদের মনে রাখা জরুরি—একটি ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। বরং এখান থেকেই নতুনভাবে শুরু করার সুযোগ রয়েছে।
এখন সামনে HSC। এই সময়টাকে কাজে লাগিয়ে যদি আমরা আরও মনোযোগী হই, নিয়মিত পড়াশোনা করি এবং নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিই, তাহলে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়ানো সম্ভব। ভালো প্রস্তুতি, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে আগামী দুই বছর পর দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ তৈরি করা সম্ভব। আর আমাদের সাফল্যের মধ্য দিয়েই আমাদের শিক্ষকদের সম্মান আরও বৃদ্ধি পাবে।

আমাদের শিক্ষক ও বড় ভাইয়েরা তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দিয়ে সবসময় আমাদের পথ দেখাতে প্রস্তুত। আমাদের দায়িত্ব হলো তাঁদের পরিশ্রমকে সম্মান করা এবং সেই অনুযায়ী নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা।

যারা বর্তমানে স্কুলে অধ্যয়নরত আছো, তোমরাও এই ফলাফল থেকে শিক্ষা নাও। আজকের ছোট্ট অবহেলা যেন আগামী দিনের বড় আফসোসের কারণ না হয়। শিক্ষকদের শ্রমকে শ্রদ্ধা করো, তাঁদের দিকনির্দেশনা মেনে চলো এবং নিজের ভবিষ্যতের জন্য আজ থেকেই সচেতন হও।

আসুন, হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাই।
শিক্ষকদের দোয়া, নিজেদের পরিশ্রম এবং সঠিক পথে চলার সংকল্প—এই তিনটিই হোক আমাদের আগামী দিনের শক্তি।
ইনশাআল্লাহ, আমরা পারব।

==লেখক
মোঃ সুমন
সাবেক শিক্ষার্থী , ব্যাচ-২৩
বর্তমানে শিক্ষার্থী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

10/08/2026

বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে ৬ জন শিক্ষার্থী

বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হতে এবারের SSC পরীক্ষায়  মোট ১৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৯...
10/08/2026

বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হতে এবারের SSC পরীক্ষায় মোট ১৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২ জন অনুপস্থিত ছিল।

উত্তীর্ণ হয়েছে : ৮৯ জন
উত্তীর্ণ হয় নাই : ১০৪ জন
GPA-5 পেয়েছে: ৬ জন
পাশের হার: ৪৬.১১%

09/08/2026
09/08/2026

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ ১০ আগস্ট ২০২৬ খ্রি. সকাল ১০:০০টায় একযোগে প্রকাশ করা হবে।

𝟑𝟔𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲𝐑𝐞𝐦𝐞𝐦𝐛𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐒𝐚𝐜𝐫𝐢𝐟𝐢𝐜𝐞. 𝐇𝐨𝐧𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐫𝐭𝐲𝐫𝐬. 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭 𝐭𝐡𝐞 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞.In memory of the heroes of the July Uprising, who...
05/08/2026

𝟑𝟔𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲
𝐑𝐞𝐦𝐞𝐦𝐛𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐒𝐚𝐜𝐫𝐢𝐟𝐢𝐜𝐞. 𝐇𝐨𝐧𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐫𝐭𝐲𝐫𝐬. 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭 𝐭𝐡𝐞 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞.
In memory of the heroes of the July Uprising, whose courage continues to inspire generations.
𝐑𝐞𝐬𝐩𝐞𝐜𝐭 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐫𝐭𝐲𝐫𝐬. 𝐍𝐞𝐯𝐞𝐫 𝐅𝐨𝐫𝐠𝐞𝐭. 🇧🇩

Address

Burirchar Shaheed Ali Ahmed Memorial High School
Hatiya
3890

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801757163168

Alerts

Be the first to know and let us send you an email when Burirchar Shaheed Ali Ahmed Memorial High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Burirchar Shaheed Ali Ahmed Memorial High School:

Shortcuts

Share

Category