Hatibandha S S Government High School

Hatibandha S S Government High School This is an unofficial page of one of the best high school of Lalmonirhat.

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫হাতীবান্ধা উপজেলায়--মেধাবৃত্তি ১৭জনসাধারণ ৩৬ জনএর মধ্যে এস এস থেকে মেধাবৃত্তি ১১জন, সাধারণ ৭ জ...
26/02/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫
হাতীবান্ধা উপজেলায়--
মেধাবৃত্তি ১৭জন
সাধারণ ৩৬ জন
এর মধ্যে এস এস থেকে মেধাবৃত্তি ১১জন, সাধারণ ৭ জন মোট ১৮ জন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

আলহাজ্ব আমিনুর রহমান স্যারের জানাজার নামাজ অদ্য সন্ধ্যা ৭  ঘটিকায় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয...
22/02/2026

আলহাজ্ব আমিনুর রহমান স্যারের জানাজার নামাজ অদ্য সন্ধ্যা ৭ ঘটিকায় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, হাতীবান্ধার কিংবদন্তি শিক্ষানুরাগী, বহু শিক্ষকের শিক্ষক আলহাজ্ব আমিনুর রহমান স্যার অদ্য...
22/02/2026

আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, হাতীবান্ধার কিংবদন্তি শিক্ষানুরাগী, বহু শিক্ষকের শিক্ষক আলহাজ্ব আমিনুর রহমান স্যার অদ্য সকাল ১০.৪০ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহতায়ালা তাঁকে উত্তম বান্দা হিসেবে কবুল করুন। স্যারের জানাজার নামাজের সময় পরে জানানো হবে।

© Rezaul Karim Prodhan Jewel

14/12/2025

হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
৬ষ্ট শ্রেনিতে ভর্তি সংক্রান্ত তথ্যবলি ২০২৫।

★নির্বাচিত তালিকার ভর্তির তারিখ ১৭/১২/২০২৫ হতে ২১/১২/২০২৫ ইং পর্যন্ত।
★ প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির তারিখ ২২/১২/২০২৫ হতে ২৪/১২/২০২৫ ইং পর্যন্ত।
★দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তির তারিখ ২৭/১২/২০২৫ হতে ৩০/১২/২০২৫ইং পর্যন্ত।

ভর্তি হতে যা যা লাগবে :
১ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর ফটোকপি।
২ শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি।
৩ মা বাবা NIDকার্ডের ফটোকপি।
৪ পঞ্চম শ্রেণির পাসের প্রত্যয়ন পত্র।
৫ নির্বাচিত হওয়ার অনলাইন কপি।
৬ সেশন ভর্তি ফি বাবদ -১৬২০টাকা।
৭ ভর্তির তারিখে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিধান করে ভর্তি হতে হবে।
ছাত্র : ( সাদা শার্ট, খাকি প্যান্ট, কালো বেল্ট, সাদা কেডস)
ছাত্রী: (সাদা জামা, পায়জামা, এ্যাপ্রোন, কেডস, স্কাপ)

শুভ জন্মদিন-দুই শিক্ষাগুরু,জনাব Rezaul Karim Prodhan Jewel  স্যার,অবসরপ্রাপ্ত প্রদান শিক্ষক,সহর উদ্দিন সরকার সরকারি মডেল...
30/09/2025

শুভ জন্মদিন-দুই শিক্ষাগুরু,
জনাব Rezaul Karim Prodhan Jewel স্যার,অবসরপ্রাপ্ত প্রদান শিক্ষক,সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এবং
জনাব Mobarok Hossain স্যার,সিনিয়র সহকারী শিক্ষক, সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।আল্লাহ আপনাদের সবসময় সুস্থ রাখুক। আমীন।

হাতীবান্ধা সহর উদ্দিন সরকার  সরকারি মডেল উচ্চবিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিতলাল...
18/09/2025

হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চবিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা নিয়ে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ২:৩০টায় স্কুলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত এক অভিভাবক আবেগঘন বক্তব্যে বলেন, “আমি নিজে এই স্কুলের ছাত্র ছিলাম, আমার মেয়ে এই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছে এবং এখন আমার ছেলে এই স্কুলে পড়ছে। এই স্কুলের সঙ্গে আমার আত্মার সম্পর্ক।”

সভায় শিক্ষার্থীদের ফলাফল, আচরণ, মোবাইল ফোন ব্যবহার, সময় ব্যবস্থাপনা, এবং ভালো ফলাফলের জন্য করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে সবাই বিদ্যালয়ের মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাতিবান্ধা এসএস স্কুলের শিক্ষার্থী! ইসমাম হোসেন" এর সড়ক দু*র্ঘটনায় ম*র্মান্তিক মৃ*ত্যুর প্রতিবা*দে মানববন্ধন কর্মসূচি চল...
04/09/2025

হাতিবান্ধা এসএস স্কুলের শিক্ষার্থী! ইসমাম হোসেন" এর সড়ক দু*র্ঘটনায় ম*র্মান্তিক মৃ*ত্যুর প্রতিবা*দে মানববন্ধন কর্মসূচি চলমান।

03/09/2025
হাতীবান্ধা ব্র্যাক অফিসের সামনে বাসের ধা'ক্কা'য় এসএস সরকারি  উচ্চ বিদ্যালয়ের ইসনাম নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নি'হ'...
03/09/2025

হাতীবান্ধা ব্র্যাক অফিসের সামনে বাসের ধা'ক্কা'য় এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসনাম নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নি'হ'ত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই সাবেক প্রধান শিক্ষকের হৃদয়স্পর্শী মুহূর্ত। সহর উদ্দিন সরকার সরকারি মডে...
18/07/2025

সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই সাবেক প্রধান শিক্ষকের হৃদয়স্পর্শী মুহূর্ত।

সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান (বিএসসি) দাদা ও Rezaul Karim Prodhan Jewel স্যার।

ছবিটি তোলা হয়েছে জুয়েল স্যারের হজ্বে যাওয়ার পূর্বে, যখন তিনি বাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে আমিনুর রহমান স্যার তাঁকে আন্তরিকভাবে দোয়া করছেন — যেন আল্লাহ তাআলা হজ্ব কবুল করেন, সুস্থতা ও নিরাপদ সফর দান করেন।এ এক চিরস্মরণীয় মুহূর্ত যেখানে শিক্ষকতা জীবনের শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধনের নিখাদ রূপ ফুটে উঠেছে।

From: Moniruzzaman Moon

Address

Https://g. Co/kgs/eMS7Rf
Hatibandha
5530

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Hatibandha S S Government High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category