12/06/2026
★★★ আলহামদুলিল্লাহ, অভিনন্দন।
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপের সফলতা অব্যাহত ও বিতর্ক প্রতিযোগীদের সাফল্য।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৬ এ চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু (বালিকা) প্রতিযোগিতায়, ২য় স্থান অর্জন করেছেন হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপের সিনিয়র ষষ্ঠক নেতা জান্নাতুল মাওয়া। এতে পুরষ্কার প্রদান করেন চট্টগ্রাম জেলার সম্মানিত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রবিউল হোসেন মহোদয়।
২০২৫ সালে ও হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ থেকে শ্রেষ্ঠ কাব শিশু প্রতিযোগিতায় তানীমা সুলতানা ইকরা ২য় স্থান অর্জন করেছেন।
পাশাপাশি জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন হাটহাজারী উপজেলা দল।হাটহাজারী উপজেলা দলে রয়েছে আমাদের হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪জন ও ধলই হাধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন।
17/05/2026
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক - ২০২৬ ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতা (বিদ্যালয় পর্যায়)।
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তারিখ: ১৬ ও ১৭ মে, ২০২৬।
26/04/2026
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ :
গতকাল ২৫/০৪/২৬ ইং, শাপলা কাব অ্যাওয়ার্ড - ২০২৬ এর উপজেলা মূল্যায়ন, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ থেকে ১০ জন কাব স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
25/04/2026
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট ইউনিট :
আলহামদুলিল্লাহ!
২০২৫ সালের জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের লিখিত মূল্যায়নে অত্র বিদ্যালয়ের কাব স্কাউট গ্রুপ থেকে ৮ জনের মধ্যে ৬ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কাব স্কাউটদের অভিনন্দন।
লিখিত মূল্যায়নে উত্তীর্ণ শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের আগামী ০২ মে, ২০২৬ তারিখে একযোগে দেশব্যাপী অঞ্চলভিত্তিক বৃহত্তর জেলাসমূহে সাতাঁর, মৌখিক ও ব্যবহারিক মূল্যায়ন গ্রহণ করা হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আমাদের ৬ জন উত্তীর্ণ কাব স্কাউট শিক্ষার্থীদের জন্য শুভকামনা।
28/03/2026
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ :
বাংলাদেশ স্কাউটস কতৃক আয়োজিত, শাপলা কাব অ্যাওয়ার্ড -২০২৫ এ জাতীয় মূল্যায়নে (লিখিত পরীক্ষায়), হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ থেকে ৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
লিখিত মূল্যায়নে উত্তীর্ণ হওয়ার পর, তারা ব্যবহারিক ও সাঁতার মূল্যায়নে অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।
আমাদের ৮ জন শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষার্থীর জন্য দোয়া ও শুভ কামনা।
তারিখ: ২৮/০৩/২০২৬ খ্রীস্টাব্দ।
26/03/2026
আলহামদুলিল্লাহ।
হাটহাজারী উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ এ
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল।
আমাদের প্রিয় কাব স্কাউট শিক্ষার্থীদের অভিনন্দন।