21/06/2026
The Royal Academy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Royal Academy, Education Website, Hathazari.
21/06/2026
21/06/2026
ব্রেকিং
অনার্স ৪র্থ বর্ষের (২০২১-২২) ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ।
🔹 ১ম ইনকোর্স পরীক্ষাঃ
০১/০৭/২০২৬ থেকে
২৩/০৭/২০২৬ তারিখ পর্যন্ত।
🔹 ২য় ইনকোর্স পরীক্ষাঃ
২৩/০৮/২০২৬ থেকে
১৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত।
অনার্স ৪র্থ বর্ষ ভাইভা /মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের অর্থনীতি বিভাগে 4 ক্রেডিট তথা ১০০ মার্কের ভাইভা পরীক্ষা হবে। ১০০ মার্কের ভাইভা পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, মনোবল ও পরিশ্রম।
১০০ মার্কের ভাইভা পরীক্ষায় জন্য নীচের উল্লেখিত নিয়মে প্রস্তুতি নিলে ভাইভাতে ভালো রেজাল্ট করা সম্ভব হবে ।
তাই ধৈর্য সহকারে ও মনোযোগ দিয়ে প্রতিটি পয়েন্ট দেখুন।
ভাইভার জন্য যা যা পড়বেনঃ
•আপনি অর্থনীতি নিয়ে অনার্স করেছেন। এটাতে নোবেল পুরষ্কার দেওয়া হয়। তাই অর্থনীতি সম্পর্কে ধারণা নিবেন।
•অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় ১ মার্কের প্রশ্নগুলো ছিল এগুলো পড়বেন।
•৪র্থ বর্ষ পরীক্ষায় যে পত্রে ভাল পরীক্ষা দিয়েছেন সেই বিষয় ভাল করে পড়ে যাবেন।
•৪র্থ বর্ষের বিষয় পত্রগুলোর নাম এবং কোড দেখে যাবেন।
•কলেজের প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপাল,ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন।
•রোল, রেজিঃ নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞাস করতে পারে।
•যেহেতু ১০০ মার্কে ভাইভা তাই প্রশ্নের পরিমাণ বেশি হতে পারে।
•শিক্ষক এটা অবশ্যই জিজ্ঞেস করবেন লিখিত পরীক্ষায় কোন বিষয়টা সব থেকে বেশী ভাল হয়েছে এবং সেখান থেকেই বেশী প্রশ্ন করতে পারেন। তাই আগাম প্রস্তুতি রাখতে হবে সব পত্রে।
যেসব নিয়ে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবেঃ
•এডমিট
•রেজিষ্ট্রেশন কার্ড
•কলম
•স্কেল
•অর্থনীতির ছাত্র হিসেবে চিত্র আকার সরঞ্জাম সাথে নিবেন।
কেমন পোশাক পড়তে হবেঃ
•ভাইভা পরীক্ষায় ছেলেদের জন্য ফরমাল পোশাক একরকম অঘোষিত ভাবেই বাধ্যতামূলক।
•মেয়েরা শাড়ি, সালোয়ার, বোরকা পড়ে আসতে পারেন।
•বোরকা পড়ে আসলে পরীক্ষার সময় মুখ খোলা রেখে বোর্ডের কক্ষে প্রবেশ করতে হবে।
প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুতিঃ
•পত্র কোড ও নিজের পত্রগুলো সম্পর্কে পুর্নাঙ্গ ধারনা রাখবেন।
•৪র্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষার প্রশ্ন বেশি করে পড়বেন।
•অর্থনীতির মৌলিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। সেগুলো মুখস্ত করে রাখতে হবে।
•অর্থনীতি সম্পর্কিত সাম্প্রতিক তথ্যসমূহ জেনে রাখবেন। বিশেষ করে, বর্তমানে দেশে মাথাপিছু আয় কত, প্রবৃদ্ধির হার কত, মুদ্রাস্ফীতির হার কত, বাজেটের আকার কত, বাজেটের প্রতিপাদ্য বিষয়, পরিক্ষার দিনের ডলার রেট কত ইত্যাদি।
•পারিবারিক যেসব প্রশ্ন করবে সঠিক উত্তর দিবেন।
•কোন অপ্রাঙ্গগিক কথা বলবেন না।
•প্রশ্নের উত্তর না পারলে দুঃখিত বলবেন।
•ভয় পাবেন না সবসময় হাসি খুশি প্রফুল্ল থাকার চেষ্টা করবেন ।
•কোনো প্রশ্নের উত্তর না পারলে ‘আমি পারি না’, ‘আমি পারছি না’ বা ‘জানি না’ এভাবে বলা যাবে না। বলতে হবে ‘দুঃখিত স্যার, উত্তরটা এই মূহুর্তে মনে পড়ছে না।
ভাইভা বোর্ডে যারা উপস্থিত থাকেন
•আপনার কলেজের ডিপার্টমেন্ট প্রধান।
•জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অন্য যেকোন কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন।
•যে কলেজে পরীক্ষা হবে সে কলেজের ডিপার্টমেন্ট প্রধান।
•যে কলেজে পরীক্ষা হবে সে কলেজের ডিপার্টমেন্টের ২/৩ জন শিক্ষক।
মৌখিক পরিক্ষার পূর্বে করনীয়ঃ
•আগের দিন সব রকমের কাগজপত্র যেমনঃ অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কলম ফাইলে রেখে দিবেন।
•সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে কলেজে উপস্থিত হবেন।
•ছেলেরা অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করবেন। পোশাকে যেন অফিশিয়াল একটা ভাব গাম্ভীর্য প্রকাশ পায়।
•মেয়েরা অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করে ভাইভা রুমে প্রবেশ করবেন।
•পরীক্ষার হলে এডমিট কার্ড ও রেজিঃকার্ড সাথে আনবেন।
ভাইভায় এসব জেনে রাখা জরুরিঃ
•ভাইভা বোর্ডে যাওয়ার সময় ভয় না পাওয়া।
•হাসিমুখে ভাইভা বোর্ডের কক্ষে প্রবেশ করা।
•উপস্থিত সবাইকে সালাম দেয়া।
•পারফিউম ব্যবহার না করাই ভালো।
•বসার অনুমতি দিলে বসা।
•কোনোক্রমেই টেবিলে হাত রাখা যাবে না।
•ভাইভার সময় প্রশ্নকর্তার সামনে হাসি খুশি প্রফুল্ল থাকা।
•প্রশ্ন না পারলে ইচ্ছামত না বলে সরি বলাই উত্তম,
•প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া।
•প্রশ্ন কর্তার সাথে খারাপ আচারন না করা।
•উত্তর বলতে না পারলে তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করবেন তুমি ফাইনাল পরীক্ষায় কোন বিষয়ে ভালো দিয়েছ। সেখান থেকেই তোমাকে প্রশ্ন করবেন।
•সুতরাং পরিক্ষার প্রশ্ন গুলো ভালো করে দেখে নেবে এবং সিরিয়ালে যারা আগে ভাইবা দিয়ে বের হয়েছে তাদের থেকে প্রশ্নের পূর্ব ধারনা পেয়ে যাবে।
•বের হওয়ার সময় মৃদু হাসিতে সালাম বের হওয়া।
12/06/2026
💥Breaking News💥
ডিগ্রি ৩য় বর্ষের রুটিন প্রকাশ।
🔳পরীক্ষা শুরু: ১৬ জুলাই ২০২৬
10/06/2026
💫Breaking~অনার্স ১ম বর্ষ(২০২৪-২৫) পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হলো।
◾পরীক্ষাসমূহ শুরু হবে ২৭/০৭/২০২৬ তারিখ থেকে।
◾পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ০১:৩০ থেকে শুরু হবে।
18/05/2026
জনসংখ্যা ও স্বাস্থ্য
অর্থনীতি বিভাগ অর্থনীতি
অনার্স ৪র্থ বর্ষ
পরীক্ষা: ২০২৪
10/05/2026
১০-০৫-২৬, অনার্স ৪র্থ বর্ষ পরিক্ষার
শিল্প অর্থনীতি কোর্সের এর প্রশ্ন
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Hathazari
4330