21/02/2026
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে Jobra P. P. High School এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ।
● জ্ঞানই শক্তি ।
● আমরা করব জয় ।
● স্থাপিত ১৯৬৯
● প্রতিষ্ঠান কোড : ৩৩৮১
● EIIN : 104425
Unofficial Page - পেইজটি স্কুলের সাবেক ছাএছাএী দ্বারা পরিচালিত।
21/02/2026
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে Jobra P. P. High School এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ।
21/02/2026
📢 জরুরি বিজ্ঞপ্তি :
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
সরকারি নির্দেশনা অনুযায়ী ১৯/০২/২০২৬ খ্রি., রোজ বৃহস্পতিবার হতে আগামী ২৬/০৩/২০২৬ খ্রি., রোজ বৃহস্পতিবার পর্যন্ত—
“পবিত্র রমজান, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আগামী ২৯/০৩/২০২৬ খ্রি., রোজ রবিবার প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
🔹 উল্লেখ্য যে—
২০২৬ সালের এস.এস.সি. পরীক্ষার্থীদের স্পেশাল কোচিং ক্লাস আগামী ২২/০২/২০২৬ খ্রি. রোজ রবিবার হতে আগামী ০৫/০৩/২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার হতে নিয়মিতভাবে সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত চলবে।
উক্ত অতিরিক্ত পাঠদানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে,
মোহাম্মদ সফিউল আলম
অধ্যক্ষ
জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজ।
Jobra P. P. High School স্কুল জীবনের শপথ বাক্য সময়গুলো খুব মিস করি...🥺🥹
যারা সাবেক হয়েছে তারা বুঝে এই সোনালী শৈশব, স্কুলের আঙ্গিনা কত আবেগ, স্মৃতি বহন করে🥰💝
28/01/2026
বিশ্বের সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর, যারা নিজেদের মেধা ও অক্লান্ত পরিশ্রমে সমাজকে উন্নত ও আলোকিত করে তোলেন। মোমবাতির মতো নিজে পুড়ে তারা শিক্ষার্থীদের জীবন সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করেন।
Jobra P. P. High School প্রিয় শিক্ষকদের এই মহান আত্মত্যাগ ও অবদানের জন্য তাদের প্রতি স্যালুট।
28/01/2026
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ Jobra P. P. High School
হাটহাজারীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজ কর্তৃক বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসব-২০২৬ এর প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। ইনডোর এবং আউটডোর ফাইনাল খেলার পূর্বে সকল শিক্ষার্থীকে চারটি হাউজে বিভক্ত করে বাছাই পর্ব সম্পন্ন করা হয়। এই চারটি হাউজে বিভক্ত হয়ে প্রতিযোগীরা তাদের প্রাথমিক প্রতিযোগিতা সমাপ্ত করার পর ২৮শে জানুয়ারি আউটডোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সভাপতি এবং সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ সফিউল আলম স্যার।
আহারে শৈশব Jobra P. P. High School
কোনটা আপনি ইউজ করেননি?
20/01/2026
পবিত্র মাহে রমযান ১৪৪৭ হিজরী, ২০২৬ খ্রিষ্টাব্দের সাহরী-ইফতারের সময়সূচি: চট্টগ্রামের জন্য।
15/01/2026
Jobra P. P. High School দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ, ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব নুর মোহাম্মদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ সফিউল আলম।
তাং- ১৫/০১/২০২৬ ইংরেজি
11/01/2026
Jobra P. P. High School Teachers Picnic 2026
01/01/2026
📢 জরুরী বিজ্ঞপ্তি:
জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্মোক্ত সময় মোতাবেক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম যথারীতি চলমান থাকিবে:
✨ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি (নিয়মিত শ্রেণি কার্যক্রম)
📅 ০৪/০১/২০২৬ | 🕝 সকাল ৯:৪৫ ঘটিকা থেকে
✨ ফরম ফিলাপ কার্যক্রম (এসএসসি ২০২৬ খ্রি.)
📅 ০১—০৭ জানুয়ারি ২০২৬ খ্রি.
✨ স্পেশাল কোচিং ক্লাস (এসএসসি ২০২৬ খ্রি.)
📅 ০৪/০১/২০২৬ | 🕝 সকাল ১০:০০ ঘটিকা থেকে
তাই সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাকে নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
নিবেদক,
মোহাম্মদ সফিউল আলম
অধ্যক্ষ
Jobra P. P. High School
30/12/2025
Jobra P. P. High School এস এস সি ২০০১ ব্যাচ
একটি ছোট শব্দ— আসসালামু আলাইকুম 🌿
কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে শান্তি, ভালোবাসা আর জান্নাতের পথ।
ইসলামে সালাম দেওয়া সুন্নত, আর জবাব দেওয়া ওয়াজিব।
আজ থেকেই এই সুন্দর আমলটি নিজের জীবনে শুরু করুন।
Jobra P. P. High School
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |