18/12/2025
আন-নূর ইসলামি একাডেমি An-Noor Islami Academy
দীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ শ?
18/12/2025
21/07/2025
❤️🔥📖🔥
শ্রেণীকক্ষ সংক্রান্ত কিছু শব্দ ও বাক্য।
تَكَلَّمْ بِوُضُوحٍ =স্পষ্ট করে কথা বলো।
اِرْفَعْ صَوْتَكَ = তোমার আওয়াজ উঁচু করো।
كُنْ هَادِئًا = শান্ত হও।
أُنْظُرْ هُنَا = এখানে তাকাও/ এদিকে তাকাও।
مَا المُشْكِلَةُ = কোন সমস্যা? / কোন সমস্যা আছে? ।
هَلْ فَهِمْتُم الدَّرْسَ = ?তোমরা কি দরস/ক্লাস বুঝেছো
أِرْفَعْ يَدَكَ = তোমার হাত উঁচু করো।
فِي الدَّرْسِ المَاضِي تَحَدَّثْنَا عَنْ....= গত দরস/ক্লাসে আমরা আলোচনা করেছিলাম...
مُمْتَازٌ = দারুণ! ।
جَيِّدٌ جِدًّا = খুব ভালো।
بِالتَّوْفِيقِ أَوْ حَظًّا سَعِيدًا =সৌভাগ্য।
أَعْطِنِي مِثَالًا =একটি উদাহরণ দাও।/উদাহরণ দাও।
مَا مَعْنى = কি অর্থ?।
قُمْ وَ اِجْلِسْ = দাঁড়িয়ে বসো।/দাঁড়াও এবং বসো।
هَلْ هُنَاكَ أَيُّ سُؤَالٍ =কোন প্রশ্ন আছে?।
اِنْتَبَهُوا مَعِي = আমার সাথে মনযোগ দাও।
قَلِّب الصَّفْحَةَ إِلَى..= অমুক পৃষ্ঠা উল্টাও।
تَوَقَّفْ عَنِ الكَلَامِ = কথা বন্ধ করো।
هَلْ تَسْمَعُنِي = আমাকে তুমি শুনতে পাচ্ছো।
َأَغْلِقِ الكِتَابَ = কিতাব/বই বন্ধ করো।
اِلْتَزِمُوا الصَّمْتَ = নীরবতা বজায় রাখো।
مَنْ يَسْتَطِيعُ أَنْ يُجيبَ = কে উত্তর দিতে পারবে?।
مَنِ الطَّالِبُ الذَّكِيُّ الَّذِي يَسْتَطِيعُ الإِجَابَةَ عَنْ هَذَا السُّؤَالِ = কোন মেধাবী ছাত্রটি এই প্রশ্নের উত্তর দিতে পারবে?।
مَنْ يَقْرَأُ = কে পড়বে?।
مَنْ يُكْمِلُ =কে পূর্ণ করবে?।
مَنْ يَقْدِرُ أنْ يُصَحِّحَ الإِجَابَةَ = কে সঠিক উত্তর দিতে পারবে?।
قَلِّبِ الصَّفْحَةَ التَّالِيَةَ = পরের পৃষ্ঠায় যাও।
ضَعِ القَلَمَ = কলম রাখো।
مَسِّحِ السَّبُّورَةَ لَوْ سَمَحَتَ = ব্লাকবোর্ড মুছো?।
لِمَاذَا كُنْتَ غَائِبًا بِالأَمْسِ = তুমি গতকাল কেন অনুপস্থিত ছিলে?।
هُدُوءٌ لَوْ سَمَحْت = দয়া করে চুপ থাকো।
كَمْ التَّارِيخُ اليَوْمُ = আজ কত তারিখ?।
هَلْ حَلَّيْتَ الوَاجِبَ = তুমি বাড়ির কাজ/দায়িত্ত্ব আদায় করেছো?।
أَعْطِ زَمِيلَكَ فُرْصَةً = তোমার সহপাঠীকে সুযোগ দাও।
فِكْرَةٌ رَائِعَةٌ = দারুণ আইডিয়া/চিন্তা।
أَحْسَنْتَ = তুমি ভালো করেছো।
لَا تَخْجَلْ = লজ্জা পেও না।
07/04/2025
اللهم احفظنا فانك خير الحافظين
এক দোকানে গিয়েছিলাম, তখনও সন্ধ্যা হয়নি। ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান।
স্যান্ডেলের দাম ৬০ টাকায় নিলাম। কিন্তু আমার কাছে তো ভাংতি নেই, ছিল মাত্র ১০০০ টাকার নোট।
দোকানদার নিজে থেকেই বললেন— "সমস্যা নাই দেন"।
আরো কয়েকজন ক্রেতা তখন স্যান্ডেল দেখছিল।
ঠিক তখনই আমার মোবাইলে কল আসে। কথা বলতে বলতে দোকানির দেওয়া বাকি টাকা পকেটে গুজে চলে আসি। অন্যমনস্ক থাকার কারণে টাকাটা গুনে নেওয়া হয়নি, যদিও সেটা করা উচিত ছিল।
রাতে বাসায় ফিরে টাকা বের করলাম। দেখি, তিনটা ৫০০ টাকার নোট! সর্বনাশ!
দোকানদার স্যান্ডেলের দাম তো রাখেনইনি, উল্টো ৫০০ টাকা বেশি দিয়ে দিয়েছেন!
আমার এতটা সততা নেই যে আনন্দ পাইনি— একটু খুশিই হয়েছিলাম।
কিন্তু কয়েক মিনিট পর থেকেই ভিতরে অস্বস্তি লাগতে শুরু করলো।
লোকটার সারাদিনের কষ্টের আয় হয়তো এই ৫০০ টাকা, যা এখন আমার কাছে!
তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম, লোকটাকে বের করতেই হবে!
প্রায় আধা ঘণ্টা খুঁজেও পেলাম না। এই শহরে শত্রুর দেখা সহজে মেলে, কিন্তু হারানো মানুষের না!
রাতটা ভালো কাটলো না। সকালেও খুঁজতে গেলাম, পেলাম না।
দুপুরে গিয়ে অবশেষে পেয়ে গেলাম তাকে।
টাকাটা ফেরত দিলাম।
লোকটার হাসি বলে দিচ্ছিল, গতরাতেও তিনি হয়তো অনেক হিসাব কষে এই টাকা মেলানোর চেষ্টা করেছেন, পারেননি।
এবার মিলে গেল!
তিন মাস পর ঢাকার বাইরে গিয়েছিলাম। বাসের যাত্রাবিরতিতে এক হোটেলে খেতে নামলাম।
খাওয়া শেষে বাসে উঠে দেখি, সর্বনাশ!
আমার কাঁধের ব্যাগটা হোটেলেই রেখে এসেছি!
ব্যাগে ছিল প্রায় ১০,০০০ টাকা আর একটা মোবাইল।
তৎক্ষণাৎ বাস থেকে নেমে পড়লাম।
প্রায় ৪০ মিনিট পর হোটেলে পৌঁছালাম, কিন্তু ব্যাগ নেই!
চোখে পানি চলে এলো, এতদিনের সঞ্চিত টাকা...
ধীরে ধীরে আশা ছেড়ে দিচ্ছিলাম।
তখনই পেছন থেকে এক কিশোর ডেকে বলল—
"ভাই, আপনার ব্যাগটা এখানে রেখে গিয়েছিলেন!"
ছেলেটি নাকি আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি শুনিনি।
ব্যাগ খুলে দেখি, সবকিছু আগের মতোই আছে!
হিসাব মিলাচ্ছি—
হয়তো সেই স্যান্ডেলওয়ালার উপকারের প্রতিদানই আজ ফিরিয়ে দিলেন কেউ!
আপনি কারও উপকার করলে সেটি কখনো বৃথা যায় না। হয়তো যার উপকার করলেন, সে আপনাকে ফেরত দিতে পারবে না। কিন্তু আল্লাহ অন্য একজনের মাধ্যমে আপনাকে ফিরিয়ে দেবেন, ইনশাআল্লাহ!
বিশ্বাস রাখুন, উপর থেকে কেউ একজন আমাদের জীবনের সুতো টানছেন!
#গল্প
আগামীকাল ০১/১২/২০২৪ ইং রোজ রবিবার সকাল ৯ ঘটিকা হতে নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কর্তৃক পরিচালিত সকল নূরানী মাদরাসার ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা আরম্ভ হবে, ইনশাআল্লাহ।
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক মোহাব্বত ও দোয়া। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সাফল্যমণ্ডিত হোক।
Mohammad Saadi
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু
আন নূর ইসলামি একাডেমির সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র প্রতিষ্ঠানের বাকি পরিক্ষা ২৪/৮/২০২৪ শনিবার থেকে
রুটিন অনুযায়ী ধারাবাহিক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ
আগামীকাল বৃহস্পতিবারের পরিক্ষা ও স্থগিত করা হলো।
ধন্যবাদ।
মাওলানা মাহফুজুল হক দাঃ বাঃ
খুবই গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন তা সকল প্রতিষ্ঠানের জন্য খুবই উপকারী।
* ছাত্ররা কিতাব যতটা মোতালায়া না করে তার চেয়ে বেশি মুতালা করে উস্তাদকে এই জন্য উস্তাদকে ছাত্রদের জন্য মডেল হওয়া৷
* ক্বওমী মাদ্রাসায় তরবিয়াতের বিষয়টা গুরুত্ব বেশি দেওয়া হয় এই জন্য পড়ালেখার পাশাপাশি তরবিয়াতের প্রতি গুরুত্ব দেওয়া।
* উস্তাদদের পরস্পরের সম্পর্ক ভালো হওয়া ও একে অপরের খায়েরখাহ হওয়া,একজন উস্তাদ অপর জনের দোষ তালাশ না করা। বরং সহকর্মী উস্তাদের দোষ চোখে পরলে সংশোধনের নিয়তে তার দৃষ্টি আকর্ষন করা এবং সংশোধনের নিয়ত রাখা।
* মুহতামিম ও উস্তাদদের সম্পর্ক পরস্পর ভালো হওয়া উচিৎ কারণ এটা মাদ্রাসার উন্নতির ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করবে।
* সামাজিক রাস্টীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী খেয়াল রেখে শাশন করা,
* শাসনের ক্ষেত্রে কঠোরতার চেয়ে নরমতা বেশি রাখা।
* প্রত্যেককে নিজের সন্তানের মত মনে করা।
* এটা না ভাবা যে ১০০ ছাত্রের মধ্যে ৫ টার উন্নতি না হলে আমার ৫% ক্ষতি, বরং এটা ভাবা যে এই ৫ টা সন্তানের বাবা মায়েরতো ১০০% ই ক্ষতি হবে, তাদের আশা ভঙ্গ হবে।
* ছাত্রদের জন্য বেশি বেশি দোয়া করা
* মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিজেদেরকে জংযত রাখা এটা না ভাবা আমার ছাত্ররা ঘুমাইছে ওরা এগুলো খেয়াল করেনা, বরং ছাত্ররা এগুলো খুব খেয়াল রাখে, আপনি ভাবতে পারেন ওরা ঘুমাইছে কিন্তু ছাত্ররা কিতাব যতটা মোতালায়া না করে তার চেয়ে উস্তাদকে বেশি মোতালায়া করে।
* ছাত্রদের থেকে শরীরিক খেদমত না নেওয়া।
* ছাত্রদের গার্ডিয়ানদের সাথে ব্যাক্তিগত ও আর্থিক দেনদেন না করা
* গঠনতন্র ঠিক করার জন্য দস্তুরুল মাদারিস কে সামনে রেখে মাদরাদাসার গঠনতন্র ঠিক রাখা।
* কমিটির মধ্যে ২তৃতীয় অংশ আলেমদেরকে রাখা।
* বছরের প্রত্যেকরি পরিক্ষার ফলাফল সংরক্ষণ করে রাখা, কারন অনেক দিন পরেও কোনো ছাত্রের ফলাফলের দরকার হতে পারে৷
* ছাত্রদের খাবারের মান ভালো করার চেষ্টা করা, এবং থাকার ব্যনস্থাও ভালো করার চেষ্টা করা।
* উস্তাদদের সাথে নিয়মিত পরামর্শ করা মাদ্রাসার যাবতীয় বিষয়ে, তাহলে মাদরাসার উন্নতির সাথে সাথে উস্তাদদের সাথে সম্পর্কের ও উন্নয়ন হয়৷
* বিভিন্ন পন্থায় মাদরাসার জন্য অর্থ কালেকশনের উদ্যোগ গ্রহন করা
* বছরের মাঝে মাঝে ছাত্রদের পড়ালেখার বিষয়ে খোজ নেওয়া মুহতামিমদের।
* পরিক্ষার তারিখ নির্ধরন সহ সকল কাজ পূর্বেই নির্ধারণ করে দেওয়া এবং
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
বাইতুন নূর জামে মসজিদ, Mekhal, Https://maps. App. Goo. Gl/hFMNkUqso7znHjjL 7
Hathazari
4330