Obaidul Momena Darus Sunnah Madrasah

Obaidul Momena Darus Sunnah Madrasah

Share

একটি আধুনিক ও মনোরম পরিবেশে শিক্ষাদান করার এক অনন্য প্রতিষ্ঠান 🥰

25/04/2026

#الحمدلله
২০২৬ শিক্ষাবর্ষের ওবাইদুল মোমেনা দারুসসুন্নাহ মাদ্রাসা'র গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের তালিকা প্রকাশ।


Photos from Obaidul Momena Darus Sunnah Madrasah's post 22/04/2026

আজ ওবাইদুল মোমেনা দারুসসুন্নাহ মাদ্রাসা'র শিক্ষার্থীদের মাঝে হাম-রুবেলা টিকা প্রদান—
শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ জীবনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ 💉
নিজে সুরক্ষিত থাকি, অন্যকেও সুরক্ষিত রাখি 🤍

Photos from Obaidul Momena Darus Sunnah Madrasah's post 21/04/2026

#الحمدلله
আসন্ন ১ম সাময়িক পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের পড়া-লেখার মান উন্নয়ন ও মাদ্রাসার সার্বিক বিষয় নিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ১ম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত দাতা ও প্রতিষ্ঠাতা জনাব এম.এ. জাহের সাহেব। অতিথি ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য এবং পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে উক্ত অভিভাবক সমাবেশ সমাপ্ত হয়। সকলের আন্তরিকতায় ও সৎ পরামর্শে এগিয়ে যাবে অত্র প্রতিষ্ঠান।

HM Abdul Aziz Muhammad Aktarul Islam Qaderi

21/04/2026

❤️সন্তানকে সফল করতে যে পাঁচটি কাজ অবশ্যই করতে হবে❤️
একজন অভিভাবক হিসাবে মাত্র পাঁচটি কাজ করলে আপনার সন্তানের সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ।
👉প্রথমত:
আপনার সন্তানকে নিয়মিত মাদ্রাসায় পাঠাতে হবে। মনে রাখবেন! অনিয়মিত শিক্ষার্থী কখনোই পড়াশোনায় মনোযোগী হতে পারে না।
👉দ্বিতীয়ত:
প্রতিদিন অন্তত সন্তানকে এক ঘন্টা সময় দিন । তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলুন । তার খাতা দেখুন। পড়ার চার্ট চেক করুন। এবং ভুলগুলো চিহ্নিত করুন। ভুল সংশোধনী খাতায় সেগুলো অনুশীলন করান। মনে রাখবেন একবার লেখা দশবার পড়ার সমান।
👉তৃতীয়ত:
শিক্ষকের সাথে নিয়মিত অথবা সপ্তাহে একবার যোগাযোগ করুন। এবং মাসে একবার সরাসরি দেখা করে তার লেখাপড়ার বিষয়ে পরামর্শ করুন।
👉চতুর্থত:
সন্তানকে বেশি বেশি উৎসাহ দিন। অন্যের সাথে তুলনা নয় নিজের সাথে প্রতিযোগিতা করতে শেখান। আজকের চেয়ে আগামীকাল সে যেন আরো ভালো করে সেই ভাবে তাকে অনুপ্রাণিত করুন।
👉পঞ্চমত:
সন্তানের সফলতার জন্য মহান আল্লাহ তা'আলার কাছে বেশি বেশি দোয়া করুন। চোখের পানি ফেলে তার দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করুন। সে যেন নেককার হয় নীতি নৈতিকতার সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে এ দোয়া করুন।

#মনে_রাখবেন: এই পাঁচটি কাজেই পারে আমার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে। আপনার সামান্য যত্নই একজন আত্মবিশ্বাসী, সফল মানুষ গড়ে তুলতে পারে ইনশাআল্লাহ।

Copy : HM Abdul Aziz

14/04/2026

ওবাইদুল মোমেনা দারুসসুন্নাহ মাদ্রাসা'র পক্ষ থেকে সবাইকে জানায় বাংলার নতুন বছর আগমন উপলক্ষে শুভেচ্ছা ও
শুভ নববর্ষ ::::::১৪৩৩ বঙ্গাব্দ:::::::

13/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারি ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪/০৪/২০২৬ ইং রোজ মঙ্গলবার পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে মাদ্রাসার সকল কার্যক্রম ১দিন বন্ধ থাকবে।

১৫/০৪/২০২৬ ইং রোজ বুধবার মাদ্রাসা যথারীতি খোলা থাকবে। উক্ত দিনে সকলে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ রইল।

নিবেদক
সুপার মহোদয়
ওবাইদুল মোমেনা দারুস সুন্নাহ মাদরাসা।

11/04/2026

নতুন করে সাজানো হচ্ছে,,,,,

Photos from Obaidul Momena Darus Sunnah Madrasah's post 30/03/2026

ّه
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ক্বেরাত ও নাতে রাসূল ﷺ, জাতীয় সংগীতের মাধ্যমে শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসবমুখর অংশ গ্রহণ ওবাইদুল মোমেনা দারুসসুন্নাহ মাদ্রাসা'য়।

Muhammad Aktarul Islam Qaderi HM Abdul Aziz Sabreena Islam

Photos from Obaidul Momena Darus Sunnah Madrasah's post 27/03/2026

#২৬শে_মার্চ
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, যা আমাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।

দিনটি দোয়া মাহফিলের আয়োজনে পালিন হয়ওবাইদুল মোমেনা দারুসসুন্নাহ মাদ্রাসা'য়।

20/03/2026

সবাইকে
ঈদ মোবারক

01/03/2026

আলহামদুলিল্লাহ!
বেসরকারি বৃত্তিতে ওবাইদুল মোমেনা দারুসসুন্নাহ মাদ্রাসা'র শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যহত।

আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।🤲🤲
Muhammad Aktarul Islam Qaderi # Hathazari,

Photos from Obaidul Momena Darus Sunnah Madrasah's post 21/02/2026

আজ একুশে ফেব্রুয়ারি—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রক্তে রঞ্জিত এই দিন আমাদের শিখিয়েছে—ভাষা মানে আত্মপরিচয়, ভাষা মানে স্বাধীনতার স্বর।

১৯৫২-এর সেই অমর শহীদদের আত্মত্যাগে আমরা পেয়েছি বাংলায় কথা বলার অধিকার।
শ্রদ্ধাভরে স্মরণ করি সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদকে।
মাতৃভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ উচ্চারণ চর্চায় বাংলা ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ওবাইদুল মোমেনা দারুসসুন্নাহ মাদ্রাসা'য় বাংলা ভাষায় পাঠদান সহ,ভাষার শুদ্ধ উচ্চারণ রীতি পাঠ এবং ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্পন এবং দোয়ার আয়োজন করা হয় জান্নাতের ফুলদের নিয়ে।

Want your school to be the top-listed School/college in Hathazari?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


R160, Forhadabad, Chittagong
Hathazari