17/09/2025
আলহামদুলিল্লাহ ♥️♥️
সন্মানের মালিক মহান আল্লাহ। আজকে প্রধান শিক্ষকদের মাসিক সমণ্বয় সভা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব Rozina Rahman মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সৌজন্যে আমাদের দুই গুণী শিক্ষককে সংবর্ধনা এবং বিদায়ী প্রধান শিক্ষক কে বিদায় দেওয়া হয় ফুলেল শুভেচছার মাধ্যমে। এই সমন্বয় সভায় এত সন্মানিত হবো কল্পনাও করিনাই। আজকে আমাদের দুই গুণী শিক্ষক জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (প্রধান শিক্ষক) জোবাইদা নিপু আপাকে এবং উপজেলা পর্যায়ে আমি প্রাথমিক বিদ্যালয় (সহকারী শিক্ষক Nishat Sultana কে ফুলেল শুভেচছা জানিয়ে হাটহাজারীর ১৪৯ টা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় কাজের স্বীকৃতি দিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব রোজিনা রহমান মহোদয় ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বৃন্দ। আসলে অনুপ্রেরণা কাজের গতিকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব রোজিনা রহমান স্যার আমাদের এ অনুপ্রেরণা যুগিয়েছেন তা সত্যি অতুলনীয় এবং প্রশংসনীয় উদ্যোগ।
ব্যক্তিগতভাবে যারা আমাকে এবং আমাদেরকে অনুপ্রানিত করেছেন:
ICT4E District Ambassador chattogram
এর সন্মানিত শিক্ষক বাংলাদেশ নৌবাহিনী কলেজের অধ্যাপক জনাব Mohammed Iqbal স্যার।তিনিও চট্টগ্রাম বিভাগের কলেজ পর্যায়ের গুণি শিক্ষক নির্বাচিত হয়েছেন এইবার।
আমার পূর্ব কর্মস্থল হাটহাজারী মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আমার বান্ধবী ও কলিগ Nurjahan Begum এর উচ্ছসিত আবেগ দেখে আমি তো রীতিমতো সারপ্রাইজড। সে আমার এবং জোবাইদা আপার জন্য ফুল নিয়ে হাজির। আরো কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন ফতেপুর লতিফপাড়া স প্রা বি এর সুযোগ্য এবং আন্তরিক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় Beli Rahman আপা। তিনি আজকে মাসিক সমন্বয় সভায় আমার এবং জোবাইদা আপার আমাদের দুই গুণী শিক্ষক এর সৌজন্যে সকলের জন্য নাস্তার ব্যবস্থা করলেন। অনেক অনেক ধন্যবাদ আপা।
এইবার আসি নিজের স্কুলের কথায়। আমার কলিগরা এবং দাতা সদস্য মিলে এত সুন্দর একটা আয়োজন করেছে গতকাল আমি সত্যিই অভিভূত। আমার সহকর্মীরা আমার জন্য অনেক নিবেদিতপ্রাণ। তাদের অনুপ্রেরণায় আজকে আমি এই জায়গায়। বিশেষ করে আমার কলিগ Sharmin Khan আপাকে দেখে মনে হচ্ছে গুণী শিক্ষকের পরীক্ষা আমার না, আপারই। আপা কি পরিমাণ যে একসাইটেড না দেখলে বুঝবেন না। আমার প্রধান শিক্ষক জনাব মরিয়ম গিয়াস ট্রেনিং থেকে আমাকে ভিডিও কলে ধুভেচ্ছা বার্তস দিয়ে অনুপ্রেরণা যুগিয়েছেন। শিক্ষার্থী, অভিভাবক, দপ্তরী, দাতা সদস্য সবাই আমাকে অনেক উৎসাহিত করেছে গুণি শিক্ষক হওয়ার জন্য। আমার দাতা সদস্য জনাব এস এম উসমান গনি একজন শিক্ষানূরাগী সদস্য। উনার সাপোর্ট আমার জন্য পাথেয়। পরিশেষে বলতে চাই সন্মান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আজকে আমি যে সন্মান পেয়েছি ১৪৯ টা স্কুলের প্রতিনিধিদের সামনে এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার শিক্ষা অফিসার জনাব রোজিনা রহমান স্যার যেইভাবে আমাকে এবং জোবাইদা আপাকে আজকে মূল্যায়ন করলেন সত্যি অসাধারণ। উনার মুখে আমার প্রশংসা শুনে নিজে আবেগে আপ্লুত হলাম। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ Tasmin Akhter মহোদয়, Biton Deb মহোদয়, Shaheda Begum মহোদয়, শাহরিয়ার সুলতানা মহোদয়।উল্লেখ্য উপজেলা প্রশাসন হাটহাজারী এর নির্বাহী কর্মকর্তা মহোদয় এর আমাদের দুই গুণী শিক্ষকের সাথে সাক্ষাৎকার এর পর্ব টা অনেক ফলপ্রসূ ছিলো। কারণ স্যারের প্রত্যেক প্রশ্নের উত্তর আমরা দুই গুণী শিক্ষক প্রাণবন্ত ভাবে দিয়েছিলাম। পরিশেষে আবারও বলতে চাই আমাদের শিক্ষা অফিসার মহোদয় জনাব রোজিনা রহমান স্যারের হাত ধরে এগিয়ে যাবে আমাদের হাটহাজারী প্রাথমিক শিক্ষা পরিবার।