ডাঃ মোহাম্মদ শাহীন, Mbbs,Mcgp,Ccd

ডাঃ মোহাম্মদ শাহীন, Mbbs,Mcgp,Ccd

Share

To make awareness about health.

20/06/2026
10/06/2026

ডায়াবেটিস কে নহে ভয়
ডায়াবেটিস জানুন, করুন জয়।

১. ডায়াবেটিস শিক্ষা: প্রথমে জানুন ডায়াবেটিস কেন হয়, কিভাবে হয়, কিভাবে কাজ করছে শরীরে এবং এর প্রভাবগুলো।

২. ডায়েট: ডায়াবেটিস নিয়ন্ত্রণে জানুন কি খাবেন এবং কি খাবেন না।

৩. শৃঙ্খলা : ডায়াবেটিস নিয়ন্ত্রণে চাই শৃঙ্খল একটি জীবন, সুশৃঙ্খল প্রতিটি দিন, খাদ্যাভ্যাস, শরীর চর্চা।

৪. ঔষধ : ডায়াবেটিস চিকিৎসার সর্বশেষ ধাপ হল ঔষধ। তবে প্রথম ৩ টি বিষয় যার ঠিক নেই, শুধু ঔষধ দিয়ে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ কষ্টসাধ্য ব্যাপার।

আসুন, আপনার ডায়াবেটিস সম্পর্কে জানুন, মন খুলে প্রশ্ন করুন এবং কুসংস্কার ভুলে ডায়াবেটিস নিয়ে বিজ্ঞান কি বলে জানুন। আমরা আছি সর্বদা আপনাদের পাশে।

★ ডাঃ মোহাম্মদ শাহীন
এমবিবিএস, এমসিজিপি, সিসিডি (ডায়াবেটিস)
এজমা ও বক্ষব্যধী রোগে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত

চেম্বার ১ঃ কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স
কলাবাগান, হাটহাজারী বাসস্ট্যান্ড, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা - দুপুর ২ টা
সিরিয়াল: ০১৬২৪৯৮৯০৬৭

চেম্বার ২ঃ Health View hospital & Diagnostic Centre
তাহেরাবাদ আবাসিক, আতুরার ডিপু, চট্টগ্রাম
সময়ঃ সন্ধ্যা ৬ টা - রাত ৯ টা
সিরিয়াল: ০১৮১২৩৭৯৩৮৪

25/05/2026

বলুন ত ডায়রিয়া হলে নিয়মিত খান এমন কোন কোন ওষুধ বন্ধ রাখবেন??

× গ্যাস্ট্রিকের ওষুধ যেমন Sergel, pantonix, seclo বা এই জাতীয় ওষুধ।
× গ্যাস বা বমির জন্য খান এমন ওষুধ, Domperidone: Omidon, Motigut এই জাতীয়।
× Etopride: Itopa, Itopid এই জাতীয় ওষুধ।
উচ্চ রক্তচাপের রুগীরা প্রেসারের Sartan জাতীয় ওষুধ যেমন Olmesan, Olsart, Telmitan, Osartil

20/05/2026

চুল নিয়ে প্রায় মহিলা রুগীগের অভিযোগ। তাদের জন্য এই পোস্ট.....

15/05/2026

#জন্ডিস

সাধারণ জনগণের একটা ভুল ধারণা আছে। খেতে না পারলে, দুর্বলতা বা সবকিছুতেই নাকে অদ্ভুত গন্ধ লাগা মানেই জন্ডিস। আনুসাঙ্গিক অনেক লক্ষ্মণই থাকতে পারে। তবে জন্ডিসের প্রধান ও প্রথম লক্ষ্মণ হল চোখের সাদা অংশ, মুখমণ্ডল হলুদ হয়ে যাওয়া, যা ক্রমান্বয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

অতএব আয়না দেখুন, যদি সাদা থাকে, তাহলে জন্ডিস নিয়ে নির্ভয় থাকুন, অন্য কিছু ভাবুন, চিকিৎসকের পরামর্শ নিন। জন্ডিসের গোসল, জন্ডিসের বোতল এসব কু-চিকিৎসা থেকে বেরিয়ে আসুন।

কমন জন্ডিস হওয়ার সবচেয়ে বড় একটি কারণ দুষিত পানি। অতএব ফুটপাতে বা যত্রতত্র হোটেলে সন্দেহজনক পানি পান হতে বিরত থাকুন। মিনারেল ওয়াটার পান করুন।

এ ছাড়া রক্তের মাধ্যমে বা অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও হেপাটাইটিস রোগের কারণে জন্ডিস হতে পারে।

ছবিতে জন্ডিস এবং সাধারণ মানুষের পার্থক্য দেয়া হল।

11/05/2026

অধিকাংশ মায়েরা তাদের রুগ্ন শুকনো বাচ্চাদের নিয়ে আসেন, শুধুমাত্র ভিটামিন সিরাপ দিয়ে বাচ্চার স্বাস্থ্য বাড়ানো যায় কিনা!!!

সিম্পল কিছু টিপস দেয়। খাবারের মুল উপাদান ৬ টি।
১. আমিষ : মাছ মাংস ডিম দুধ জাতীয় খাবার
২. শর্করা : ভাত আটা ময়দা চিনি জাতীয় খাবার
৩. চর্বি : তেল চর্বি ঘি বাটার জাতীয় খাবার
৪. ভিটামিন: বিভিন্ন খাবারে বিভিন্ন ভিটামিন পাওয়া যায়। যেমন এ বি সি। এক এক খাবারে এক একরকম। তবে শুধুমাত্র ভিটামিন ডি ৯৫% পাওয়া যায় সুর্যের আলোতে।
৫. খনিজ: ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন এসব হল খনিজ। এগুলো ও এক এক খাবারে এক একরকম।
৬. পানি

বাচ্চার সুস্বাস্থ্য বা স্বাভাবিক ওজন বৃদ্ধিতে করণীয় তিনটি জিনিস।
১. পর্যাপ্ত আমিষ, শর্করা ও চর্বি জাতীয় খাবার দিন, ভিটামিন সিরাপ নিয়ে মাথা ঘামাবেন না। ভিটামিন খনিজ আপনা আপনি এগুলোর মাধ্যমে শরীরে প্রবেশ করবে।
২. বাচ্চাকে দোকানের আজেবাজে আইটেম তথা চিপস, চকলেট থেকে বিরত রাখুন৷ এসব খেলে ঘরের খাবারের প্রতি আগ্রহ কমতে থাকবে, এগুলোর প্রতি মন পড়ে থাকবে।
৩. খাওয়ার পর বাচ্চার পর্যাপ্ত ঘুম বা বিশ্রামের ব্যবস্থা করুন। খেয়ে যদি প্রচুর পরিশ্রম বা খেলাধূলা, দৌড়ঝাঁপ শুরু করে, তাহলে তার ওজন বাড়বে না।

08/05/2026

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও থেমে নেই নিয়মিত চেম্বার। আছি আপনাদের সেবায় শুক্রবার সহ সপ্তাহে ৬ দিন কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে, সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
সিরিয়াল পেতে যোগাযোগ :
📱 01624989067 (ব্যক্তিগত সহকারী)
📞 01796122522 ( ল্যাব রিশেপসন)

Want your school to be the top-listed School/college in Hathazari?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Hathazari

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Friday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00