শিক্ষা: জীবনে কোন কাজ প্রথম দেখলে অনেক কঠিন লাগতে পারে।কিন্তু লেগে থাকো দেখবে একসময় কাজটা তুমি শুধু করতে পারবে না বরং ভালোভাবেই করতে পারবে।
তখন মনে একটা সুন্দর শান্তি ও আত্মতৃপ্তী আসবে!❤🩹
Biotic Buzz
Want to be a Greatest son of my mother.
Fa Inna ma'al 'usri yusra.
নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে!
যেকোনো কঠিন/ভারী কাজে কোরআনের একটা আয়াত আমাকে সবসময় মোটিভেট রাখে-
“ আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না।”
~ সূরা বাকারা:আয়াত ২৮৬
এই আয়াতটার দিকে একবার চোখ বুলালে-ই অজানা কোনো শক্তি আমাকে মানসিকভাবে নতুন করে উজ্জীবিত করে তুলে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে। যেকোনো কাজে সাহস পায়! আলহামদুলিল্লাহ্। 🤍
- 𝓡.𝓒.𝓡𝓪𝓱𝓪𝓽 ヅ
অহংকারের আগমন মানেই সফলতার পতন!
অহংকারের আড়ালে বিশ্বাস-অবিশ্বাসের ক্ষণ আত্মবিশ্বাস খাঁচায় বন্দী তখন।
- 𝓡.𝓒.𝓡𝓪𝓱𝓪𝓽 ヅ
রাস্তা তো কখনো শেষ হয়ে যায় না। শেষ হয়ে যায় পথ চলা.....
- 𝓡.𝓒.𝓡𝓪𝓱𝓪𝓽 ヅ
13/10/2022
ব্রেইন ফাংশনের সাধাসিধে ডায়াগ্রামেটিক উপস্থাপন।
আপনার ব্রেইনে প্রায় ১০০ ট্রিলিয়ন সিন্যাপস আছে।ধরে নেই প্রতি সেকেন্ডে প্রতি সিন্যাপস দিয়ে একটা করে সিগনাল পাস হচ্ছে।তাহলে প্রতি সেকেন্ডে ব্রেইনে প্রায় ১০০ ট্রিলিয়ন এর সিগনাল প্রোডাকশন এন্ড ট্রান্সমিশন হচ্ছে।যার গতিবেগ প্রায় ২৭০(২৬৮.০৮)মাইল/ঘন্টা।এটা আবার পারসন টু পারসন আলাদা।
অদ্ভুত বিষয় হচ্ছে এই ১০০ বিলিয়ন নিউরন ধারনকারী ব্রেইনটার ওজন মাত্র ১.৩-১.৫ কেজি,যার ৬০%ই চর্বি/লিপিড।এবং ব্রেইনটা যে ১.৫ কেজি সেটাও আমরা ফিল করতে পারি না কারন এটা সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে সাবমার্জড থাকে।
আচ্ছা একবার ভাবেন তো!এই ১০০ ট্রিলিয়ন সিগনাল ২৭০ মাইল/ঘন্টা বেগে চালানোর দায়িত্বটা যদি আল্লাহ তা'লা মানুষের হাতে ছেড়ে দিতেন,মানে যেভাবে খাবার-পানি খেয়ে আমাদের বাচতে হয়,যেভাবেই যদি এই সিগনাল ম্যানেজমেন্ট এর কাজ আমাদের করতে হোত,আমাদের কি আর কোনো দিকে নজর দেয়ার সুযোগ থাকতো?
কিংবা ব্রেইনটা যদি ১.৫ কেজি না হয়ে অনেক ভারি হতো তাহলে হয়তো এত সহজেই যে এদিক-সেদিক কাত হয়ে যাই,ঝুকে পড়ি,দৌড়ঝাপ করি এগুলোর কিছুই করতে পারতাম না।CSF না থাকলে জাস্ট অল্পস্বল্প ধাক্কা বা আঘাতেই ব্রেইনে মারাত্নক ইঞ্জুরি হয়ে যেতো।
মাঝে মাঝে হিউম্যান বডি নিয়ে পড়বেন।পড়তে পড়তে ভাববেন যে কাজগুলো ন্যাচারালি বডিতে হচ্ছে সেগুলো আমাদের হ্যান্ডেল করতে হলে আমাদের লাইফের সিনারিওটা কেমন হোত!!!চিন্তা করতে করতে হয়তো অতলে হারিয়ে যাবেন,হুট করে হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে ,"এক্সিডেন্টালি,হ্যাপহাজার্ড সংঘর্ষ থেকে কিভাবে এত নিখুঁত,সুক্ষ্ম,ওয়েল-অরগানাইজড বডি তৈরি হতে পারে?"
যদি হৃদয় প্রশস্ত থাকে খুজতে খুজতে সাইন্স থেকে স্রষ্টার খোজও পেয়ে যাবেন।
[ ছবি সংগৃহীত]
11/10/2022
রাস্তার দেয়াল জুড়ে আকাঁ অসম্ভব সুন্দর আর্ট..! 🎨
"আমার নেই" এটা নিয়ে যেমন হতাশ হওয়ার কিছু নাই, আবার "আমার আছে" এটা নিয়ে অহংকার করারও কিছু নেই। আল্লাহ চাইলে নিতেও সময় লাগে না, আবার দিতেও সময় লাগে না.....
just keep faith on Allah! He is the best Planner.
- 𝓡.𝓒.𝓡𝓪𝓱𝓪𝓽 ヅ
কত পথ বাকি,
খুজি গন্তব্য এই পথ চলার,
দিনের শেষে বিকালে যাচ্ছে ফুরিয়ে,
আর কটা দিন পরেই বুঝি নামবে অন্ধকার!!
দূর থেকে কাশবন দেখেছেন কখনো! পাহাড়! দুই গালে হাত দিয়ে চিৎকার করে উঠতে ইচ্ছা হয় না, ওমা কী সুন্দর! হয়ই তো।
যখন সেই মেঘের মতো ঘন একই সে কাশবন, ছলনাময়ী সুন্দর একই সে পাহাড়ের যত কাছে যাওয়া হয়, পূর্বের দৃশ্যমান সৌন্দর্যে বিন্দু বিন্দু মলিনতা এসে জমা হতে শুরু করে। আরও কাছাকাছি, একেবারে কাছে গেলে সেই কাশবন ছিপছিপে কঞ্চির বন, উঁচু পাহাড়টিই এবড়োখেবড়ো মাটির ঢিবিই মনে হয়।
মানুষও এমন॥
- 𝓡.𝓒.𝓡𝓪𝓱𝓪𝓽 ヅ
25/07/2022
- তখনকার লোডশেডিং খুব একটা খারাপ জিনিস ছিল না..!🖤
-এরকম মুহুর্ত ছোটবেলায় আমিও উপভোগ করেছিলাম...💔
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Hathazari