18/04/2026
HSC 2026 - Final Model Test
রুটিন প্রকাশিত । পরীক্ষা শুরু হবে ২ মে থেকে ।
রেজাল্ট হবে গ্রেডিং পদ্ধতিতে। পরীক্ষা মিস করার কোনও সুযোগ নেই ।
বিগত বছরগুলোতে যারা ফাইনাল মডেল টেস্টে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তারা ভালো ফলাফল করেছে । তাই আমরা আশা করব তোমার বাকি সব পরীক্ষার মতো করে এই পরীক্ষাগুলোকে দেখবে না । নিজের সক্ষমতার ১০০ ভাগ ব্যবহার করে ফাইনাল মডেল টেস্টের প্রস্তুতি নাও । তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা ।
তোমার প্রস্তুতির পরিপূর্ণতায় শেষ পর্যন্ত পাশে থাকবে VECTOR CLASSES .
20/03/2026
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র ঈদুল ফিতরকে শ্রেষ্ঠ পুরস্কার ও আনন্দের দিন হিসেবে পাঠিয়েছেন। তোমাদের সবাইকে জানাই হৃদস্পন্দন জড়ানো ঈদের শুভেচ্ছা।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ (তাক্বাববাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তোমাদের প্রাপ্য। এক মাসের ক্লান্তি দূর করতে তোমরা অবশ্যই মন ভরে ঈদ উদযাপন করবে, পরিবারের সাথে সুন্দর সময় কাটাবে—এটিই সুন্নাহ।
শুভেচ্ছান্তে,
VECTOR CLASSES
ঈদ মোবারক 🌙
20/02/2026
রক্তস্নাত ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পলাশ-শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন।
ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের ত্যাগের মহিমা চির অম্লান থাকুক। গভীর শ্রদ্ধা সকল ভাষা সংগ্রামীদের প্রতি। ❤️
18/02/2026
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। Vector Classes পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবকদের জানাই মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ। 🌙✨
রমজান মাস আমাদের শেখায় ধৈর্য, সংযম এবং আত্মশুদ্ধি। একজন শিক্ষার্থীর জন্য এই গুণগুলো চর্চা করার এর চেয়ে সেরা সময় আর হতে পারে না। সিয়াম সাধনার এই পবিত্র মাসে, আমরা আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীরা ইবাদতের পাশাপাশি নিজেদের পড়াশোনার রুটিনও শৃঙ্খলার সাথে মেনে চলবে।
এই পবিত্র মাসের বরকতে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। মহান আল্লাহ আমাদের সবার রোজা ও ইবাদত কবুল করুন। আমিন।
13/02/2026
আগামীকাল দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অফিস খোলা থাকবে ।
07/02/2026
VECTOR CLASSES এর অবিচ্ছেদ্য এক অংশ: আমাদের প্রিয় Md. Refaj Hossan ভাই ।
শুরু থেকে যারা তিলে তিলে VECTOR CLASSES কে গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের রিফাজ ভাই।
মেন্টর কিংবা গাইড টিচার হিসেবে ভাইয়াকে যারা পেয়েছ কিংবা ভবিষ্যতে যারা পাবে, তারা আসলেই সৌভাগ্যবান। আমাদের শিক্ষার্থীদের চিন্তা-চেতনার উন্নয়নে এবং ভেক্টর ক্লাসের ফাউন্ডেশন তৈরিতে রিফাজ ভাই চমৎকার কিছু কাজ করেছেন। শুরু থেকে আপনার ত্যাগ ও শ্রমের জন্য আমরা আপনার নিকট কৃতজ্ঞ।
বর্তমানে তিনি (CUET) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত আছেন। ভাইয়ার এই ব্যক্তিগত সাফল্য আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য সবসময় একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনার মেধা ও দিকনির্দেশনা এভাবেই আলো ছড়িয়ে যাক—সেই প্রত্যাশা রইলো। আপনার নতুন কর্মজীবনের জন্য ভেক্টর ক্লাস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা।
02/02/2026
HSC 2026 এক্সাম ব্যাচ রুটিন প্রকাশিত ।
শেষ মুহূর্তে নিজেকে গুছিয়ে নেওয়ার রোডম্যাপ টা দেখে নাও।
যারা এখনো ভর্তি হও নি তারা খুব দ্রুত কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন ফর্ম টি পূরণ করে ফেলো ।
📍 লোকেশন: রাসেল নিবাস, হাটহাজারী কলেজের সামনের গলি, হাটহাজারী, চট্টগ্রাম।
যেকোনো প্রয়োজনে কল কর : 01855906475।