জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

Share

A renowned Islamic educational institution dedicated to spreading the teachings of the Qur’an, Sunnah, and traditional Islamic scholarship.

জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা – ইসলামি শিক্ষা ও মূল্যবোধের আলোকধারা। পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞান, ঈমান ও আদর্শে প্রজন্মকে গড়ে তুলে, নৈতিক উৎকর্ষ ও সমাজের অগ্রযাত্রায় অনন্য ভূমিকা পালন করে। Located in Hathazari, Chattogram, the madrasah nurtures moral values, academic excellence, and spiritual growth, producing generations of scholars and community leaders.

21/06/2026
17/06/2026

*** শরয়ী মাসআলা ***
[নামাযে হাত কোথায় বাঁধবেন,তথা হাত বাঁধার শরঈ বিধান]

√আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী,
√অধ্যক্ষ, জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল (এম এ) মাদ্রাসা, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।০১৭১৬৪৭০৬৯০
ও সাবেক ফকিহ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর।

উত্তরঃ-

نحمده و نصلي و نسلم على رسوله الكريم و على أله و اصحابه و الناس اجمعين ـ
নামাযে হাত কোথায় বাঁধবেন বা,শরঈ বিধান কি,এ বিষয়ে মাযহাবের ইমামগনের মধ্যে মতানৈক্য রয়েছে।হানাফি মাজহাবের অভিমত হচ্ছে নাভীর নিচে হাত বাঁধবে। আর শাফেঈ মাজহাবের অভিমত হচ্ছে বুকের উপর হাত বাঁধবে। উভয় মাজহাবেরই দলীল রয়েছে এবং উভয় মাজহাবই সঠিক।তথাপি তাদের মধ্যে কোন ধরণের ফিৎনা-ফাসাদ নেই। কিন্তু যারা লা-মাজহাবী তথা আহলে হাদীস-সালাফী দাবিদার তারা শাফেঈ মাজহাব মতানুসারে বুকের উপর হাত বেঁধে বলে বেড়ায় হানাফীদের নামাজ শুদ্ধ নয়,মূলতঃ তারাই আমাদের মাঝে প্রবেশ করে মারাত্বক ফিৎনা সৃষ্টি করছে।তাই হানাফী মাজহাব অনুযায়ী নাভীর নিচে হাত বাঁধার মাসয়ালাটি সহীহ হাদীস এবং ফিকাহর দলীল দ্বারা নিম্নে পেশ করা হলো।

♦❊♦হাদীস শরীফের আলোকে নাভীর নিচে হাত বাঁধার দলীল-

১.
এ বিষয়ে বোখারী এবং মিশকাত শরীফে বর্ণিত হয়েছে-
عن سهل بن سعد قال كان ناس يؤمر ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى فى الصلوة.
(الصحيح البخارى. المجلد الاول ـ١٠٢ـ كتاب الصلوة باب وضع اليمنى على اليسرى فى الصلوة. المشكواةـ٧٥ كتاب الصلوة باب صفة الصلوة)
অর্থাৎ-সাহাবী হযরত সাহল ইবনে সা'আদ(রাঃ) হতে বর্ণিত,তিনি বলেন,মানুষকে নামাযের মধ্যে ডান হাত বাম হাতের কব্জির উপর রাখার আদেশ দেওয়া হত।
(বোখারী শরীফ-১/১০২,
মিশকাত শরীফ-৭৫)
অত্র হাদীস দ্বারা বুঝা গেল,ডান হাত বাম হাতের কব্জির উপর বাঁধবে।

২.
তিরমিজি শরীফে এ বিষয়ে বর্ণিত রয়েছে-
عن قبيصة بن هلب عن ابيه قال كان رسول الله صلى الله عليه و سلم يؤمنا. فيأ خذ شماله بيمينه. (الترمذى المجلد الاول ـ٥٩.
ابن ماجة ـ٥٩)
অর্থাৎ-হযরত কাবীসা ইবনে হুলব এর পিতা হুলব হতে বর্ণিত,তিনি বলেন,রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন আমাদের নামাযের ইমামতি করতেন,তখন ডান হাত দিয়ে তাঁর বাম হাত ধারণ করতেন।
(তিরমিজি শরীফ-১/৫৯,
ইবনে মাজাহ শরীফ-৫৯)
৩.
এ মাসায়ালা সম্পর্কে আরো বলা হচ্ছে-
قال و فى الباب عن وائل بن حجر. و غطيف بن الحارث و ابن عباس و ابن مسعود و سهل بن سهل قال ابو عيسى. حديث هلب حديث حسن
(الترمذى المجلد الاول ـ٥٩)
ইমাম তিরমিজি(রহঃ) বলেন,এই অধ্যায়ে ওয়ায়েল ইবনে হুজর,গুতাইফ ইবনে হারেছ,ইবনে আব্বাস,ইবনে মাসউদ,সাহল ইবনে সাহল থেকেও হাদীস বর্ণিত আছে,ইমাম আবু ঈসা তিরমিজি(রহঃ) বলেন-হুলব এা বর্ণিত হাদীসটির সনদ হাসান পর্যায়ভূক্ত।(তিরমিজি শরীফ-১/৫৯)

৪.
তিরমিজি শরীফের বর্ণিত হাদীসের পরে আরো বলা হলো-
والعمل على هذا عند اهل العلم من اصحاب النبى صلى الله عليه وسلم و التلبعين و من بعدهم يرون ان يضع الرجل يمينه على شماله فى الصلوة و راى بعضهم ان يضعهما فوق السرة وراى بعضهم ان يضعهما تحت السرة (الترمذى ـ ١. ٥٩)
সাহাবী,তাবেঈন ও পরবর্তী যুগের উলামাগণ এই হাদীস অনুসারেই আমল গ্রহণ করেছেন। তাঁরা নামাজে বাম হাতের উপর ডান হাত রাখার পক্ষে মত দিয়েছেন।কেউ কেউ উভয় হাত নাভীর উপর রাখার পক্ষে আবার কেউ কেউ উভয় হাত নাভীর নিচে রাখার পক্ষে মত দিয়েছেন।
(জামে তিরমিজি-১/৫৯)
উল্লেখ করা যেতে পারে যে,ইমাম শাফেঈ(রহ.)এর মতে বুকের উপর হাত বাঁধবে,হানাফীদের মতে নাভীর নিচে।যেহেতু আমরা শতকরা ৯৯% জনই বাংলাদেশে হানাফী,সেহেতু আমরা আমাদের মাজহাব মতই আমল করব,শাফেঈ মাজহাব আমাদের নিকট গ্রহণযোগ্য নয়।
৫.
উক্ত মাসয়ালা সম্পর্কে মুয়াত্তা ইমাম মোহাম্মদ(রহ.)গ্রন্থে উল্লেখ রয়েছে যে,
قال محمد ينبغى للمصلى اذا قام فى صلاته ان يضع باطن كفه على رسغه اليسرى تحت السرة.
(مؤطا للامام محمد ـ١٦٠)
ইমাম মুহাম্মদ (রহ.) বলেন মুসল্লী যখন তার নামাজে দাঁড়ায় তখন তার উচিৎ সে যেন তার ডান হাতের কব্জির ভিতরের তালুর অংশ বাম হাতের কব্জির উপর নাভীর নিচে স্থাপন করে।[মুয়াত্তা ইমাম মুহাম্মদ(রহ.)-১৬০]

উল্লেখিত হাদীসে নাভীর নিচে হাত বাঁধার বর্ণনা এসেছে।
৬.
আবু দাউদ শরীফে বর্ণনা করা হয়েছে-
عن ابن مسعود انه كان يصلى فوضع يده اليسرى على اليمنى فرأه النبى صلى الله عليه و سلم فوضع يده اليمنى على اليسرى.
(ابو داؤد ـ١ـ١١٠.
ابن ماجة ـ ٥٩)
প্রখ্যাত ফকীহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ(রাঃ) থেকে বর্ণিত,তিনি ডান হাতের উপর বাম হাত রেখে নামাজ পড়ছিলেন,সেই সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দেখতে পেয়ে তার বাম হাতের উপর ডান হাত রেখে দিলেন।
(সুনান আবু দাউদ শরীফ-১/১১০,
সুনান ইবনে মাজাহ-৫৯)

[চলমান]

Photos from জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা's post 16/06/2026

""যানজট নিরসনে স্বারকলিপি প্রদান """
অদ্য ১৬/০৬/২০২৬ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উত্তর চট্টগ্রামের প্রাণকেন্দ্র হাটহাজারী পৌরসভাসহ বিভিন্ন বাজার যানজট নিরসন, অবৈধ স্থাপনা-পার্কিং ও অপরিকল্পিত যানচলাচল বন্ধের দাবিতে উপজেলা নিবার্হী কর্মকর্তা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার পক্ষ থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকবৃন্দ। স্বারকলিপি উপজেলা নিবার্হী কর্মকর্তা মহোদয়ের পক্ষে গ্রহণ করেন- উপজেলা প্রশাসনিক প্রধান কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব।

Photos from জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা's post 16/06/2026

১৬ জুন ২০২৬ মঙ্গলবার
~~~~~~~~~~~~~~~~~
আজ চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আরিফুর রহমান সাহেবকে যোগদান অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভাস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার পক্ষ থেকে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী, উপাধ্যক্ষ মুফতি জাকের আহমদ সিদ্দিকী ও মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম।

Photos from জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা's post 16/06/2026

১৬/০৬/২০২৬ মঙ্গলবার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থায় * নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে* ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিবসে -
"ইসলামী আকিদা, নৈতিক মূল্যবোধ, শিষ্টাচার,তাকওয়া,সত্যবাদিতা ও আখলাক ইত্যাদি বিষয়ে" প্রশিক্ষণ দিচ্ছেন - হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী।

Photos from জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা's post 15/06/2026

১৫/০৬/২০২৬ সোমবার।
~~~~~~~~~~~~~~~~
হাটহাজারী পৌরসভাস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার এসেম্বলি।

Photos from জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা's post 14/06/2026

১৪-০৬-২০২৬ রবিবার
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার এসেম্বলি।
https://jwskm.edu.bd/event-details.php?id=40

Want your school to be the top-listed School/college in Hathazari?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


হাটহাজারী পৌরসভা
Hathazari
4330

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00