বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা

বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা

Share

.


“দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে
একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান”


EIIN No: 104457

.

Photos from বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা's post 30/04/2026

✨ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ ✨

বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

প্রিয় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, মনোমুগ্ধকর পরিবেশনা এবং সবার আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে উঠেছিল আনন্দমুখর ও স্মরণীয়।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও সাংস্কৃতিক চর্চার এক অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে।

সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Photos from বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা's post 28/04/2026

🏆 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ 🏃‍♂️

আলহামদুলিল্লাহ! বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শৃঙ্খলা ও উচ্ছ্বাস পুরো আয়োজনকে করেছে প্রাণবন্ত ও স্মরণীয়।
বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও ক্রীড়াচেতনার চমৎকার পরিচয় দিয়েছে। 🏅

মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের শিক্ষার্থীদের দীন ও দুনিয়ার কল্যাণে সফলতা দান করেন।

বি:দ্র: আগামীকাল থেকে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ, আপনারা আমন্ত্রিত।

20/04/2026

📘দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা 📘

বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসাসহ সারাদেশ থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।

আল্লাহ তাআলা তোমাদের সকলের মেহনত কবুল করুন, পরীক্ষা সহজ করে দিন এবং তোমাদেরকে উত্তম ফলাফল অর্জনের তাওফিক দান করুন। 🤲

📖
اللّهُمَّ لا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করে দেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি চাইলে কঠিন বিষয়কেও সহজ করে দিতে পারেন।
তোমরা যেন আত্মবিশ্বাস, ধৈর্য ও একাগ্রতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো—এই কামনাই করছি।

📖 رَبِّ زِدْنِي عِلْمًا —
হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান বৃদ্ধি দান করুন।

সবার জন্য রইলো শুভকামনা ও দোয়া। সফলতা তোমাদের সঙ্গী হোক। 🌟
#দাখিল_পরীক্ষা #দোয়া #শুভকামনা

Photos from বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা's post 16/04/2026

দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন;

বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল ২০২৬ সালের পরীক্ষার্থীদের সম্মানে আয়োজিত দোয়া অনুষ্ঠান আজ এক অনন্য, সুশোভিত ও হৃদয়স্পর্শী পরিবেশে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

প্রভাষক শেফায়েত হোসেনের সাবলীল সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উদ্বোধনী বক্তব্যে সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান শিক্ষার্থীদের প্রতি মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরাফাতুর রহমান ও ইয়াছমিন আক্তার। পরবর্তীতে শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সিনিয়র শিক্ষক মনিরুল আলম ফারুকী এবং প্রভাষক আমানত উল্লাহ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রোগ্রাম সফল করার জন্য সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তারা দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, পরীক্ষার প্রস্তুতি, করণীয় ও বর্জনীয় বিষয়াদি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পরিশেষে, সকল পরীক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রভাষক নিজামুদ্দিন।

আল্লাহ তাআলার নিকট প্রার্থনা—তিনি যেন সকল শিক্ষার্থীর পরীক্ষা সহজ করে দেন, উত্তম ফলাফল দান করেন এবং তাদেরকে দ্বীন ও নৈতিকতায় সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে কবুল করেন, আমিন।

-এডমিন

Photos from বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা's post 06/04/2026

বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত;

আজ, বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে গার্ডিয়ান সমাবেশের আয়োজন করে। প্রভাষক ও শ্রেণি শিক্ষক শেফায়েত হোসেন এর সঞ্চালনায় শিক্ষার্থী নুর মুহাম্মদ নাসিম এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জনাব সেলিম উদ্দীন, যিনি শিক্ষার গুরুত্ব এবং অভিভাবকদের শিক্ষার সঙ্গে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান আলোচকের বক্তব্য উপস্থাপন করেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, যিনি শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের করণীয় ও বর্জনীয় এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটসহ সার্বিক বিষয়গুলো নির্দেশনামূলকভাবে তুলে ধরেন।

সমাবেশের সমাপনীতে শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস সংক্রান্ত জরুরি নির্দেশনা দেন, উপস্থিতির গুরুত্ব ব্যাখ্যা করেন এবং শিক্ষার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

যে সকল অভিভাবক সমাবেশে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

05/04/2026

দশম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবক/অভিভাবিকাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
অত্র মাদ্রাসার ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের আসন্ন দাখিল ফাইনাল পরীক্ষা সংক্রান্ত সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে একটি অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে।

সমাবেশের সময়সূচি:
তারিখ: ০৬ এপ্রিল ২০২৬ (সোমবার)
সময়: সকাল ১১:০০টা
স্থান: নতুন বিল্ডিং, ২য় তলা

উক্ত সমাবেশে সকল অভিভাবক/অভিভাবিকাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনার সক্রিয় অংশগ্রহণ আপনার সন্তানের শিক্ষাগত অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুরোধক্রমে,
অধ্যক্ষ / শ্রেণি শিক্ষক
বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা
ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।

Photos from বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা's post 30/03/2026

দীর্ঘ ছুটি শেষে বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসায় আবারও পুরোদমে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। নতুন উদ্যম, নতুন প্রত্যাশা এবং প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।

19/03/2026

🌙✨ আসস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ✨🌙

আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন, আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

পবিত্র ঈদ-উল-ফিতর ১৪৪৭ হিজরি উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অগ্রিম ঈদ মোবারক।

📖 মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন:
“وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ”
“যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ কর এবং আল্লাহ তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য তাঁকে মহিমান্বিত কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।” (সূরা আল-বাকারা: ১৮৫)

মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সকলের সিয়াম, কিয়াম ও অন্যান্য ইবাদতসমূহ কবুল করেন এবং আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।

সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সর্বাঙ্গীন কল্যান কামনা করছি,ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, আনন্দ, ও শান্তি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও

ঈদ মোবারক❤️❤️।

Photos from বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা's post 16/03/2026

রমাদান স্পেশাল কোর্সের ফাইনাল পরীক্ষা, ভাইভা, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন;

পবিত্র রমজান মাস উপলক্ষে বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত রমাদান স্পেশাল কোর্স–এর ফাইনাল পরীক্ষা, ভাইভা এবং সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
কোর্সের সমাপনী দিনে শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ ও শৃঙ্খলার সাথে লিখিত ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে। পরবর্তীতে তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে ভাইভা পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

যেসব শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেছে এবং যারা কৃতিত্বের সাথে পুরস্কার লাভ করেছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি । তাদের এই সাফল্য ভবিষ্যতের শিক্ষা ও দক্ষতা অর্জনের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ বিশ্বাস করে যে, এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, দক্ষতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অধ্যক্ষ
বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা
ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।

Final Examination, Viva, Certificate and Award Distribution Ceremony of Ramadan Special Course Completed;

On the occasion of the holy month of Ramadan, the final examination, viva, and certificate & award distribution ceremony of the Ramadan Special Course was successfully completed at Bottoli Islamia Alim Madrasah in a well-organized and disciplined environment.

On the concluding day of the course, students participated in the written final examination with full attention and discipline. Subsequently, a viva was conducted to assess their acquired knowledge, skills, and progress.

After the examination, during a brief closing ceremony, certificates were distributed among the participating students, and awards were presented to those who achieved outstanding results.

Heartfelt congratulations and best wishes are extended to all students who successfully completed the course, received certificates, and earned awards for their outstanding performance. Their success will serve as an inspiration for future learning and skill development.

The madrasah authority believes that such educational initiatives play a vital role in enhancing students’ knowledge, skill development, and confidence.

Sincere thanks and gratitude are expressed to the teachers, students, guardians, and well-wishers who contributed to the successful completion of this program.

Principal
Bottoli Islamia Alim Madrasah
Fateyabad, Hathazari, Chattogram.

Photos from বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা's post 10/03/2026

শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 🌙

আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় মোট ৩৪ জন ছাত্র ও ২৫ জন ছাত্রীসহ ৫৯ জন শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ বাস্তবায়নে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।

🌙 সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও
আন্তরিক ঈদ মোবারক।

Photos from বটতলী ইসলামিয়া আলিম মাদরাসা's post 06/03/2026

ইফতার ও দস্তারে ফজিলত মাহফিল অনুষ্ঠিত;

পবিত্র মাহে রমজানের বরকতময় পরিবেশে বটতলী ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে ইফতার ও দস্তারে ফজিলত মাহফিল–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি মাওলানা শেফায়েত হোসেন এর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও না‘আতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ মাহে রমজানের তাৎপর্য, রোজা, ইফতার করানোর ফজিলত এবং দ্বীনি জীবন গঠনে রমজানের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

বক্তাগণ তাদের আলোচনায় মুসলিম উম্মাহর ঐক্য, তাকওয়া অর্জন এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে আছরের নামাজ জামাতের সাথে আদায় করা হয়। নামাজের পর সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

আল্লাহ তায়ালা আমাদের এই আয়োজনকে কবুল করুন এবং সকলকে দ্বীনের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমীন।

অধ্যক্ষ
বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা।

Want your school to be the top-listed School/college in Hathazari?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Battali, Fatehabad
Hathazari
4335