17/06/2026
অনেক অনেক ধন্যবাদ রাউজান উপজেলার স্বনামধন্য কোচিং System Tron এর কর্ণদ্বার Fahad Mehmud ভাইকে।
এই বৃষ্টি মুখর দিনেও আপনার শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং চাতক পাখির ন্যায় গভীর মনোযোগ মেহমানদের বক্তব্য শুনার দৃশ্য সত্যি আমাদের মুগ্ধ করেছে!
07/06/2026
ঈদের পর সেকেন্ড টাইম ব্যাচের সাপ্তাহিক টেস্ট-৪ শেষ হল, মঙ্গলবার বুকাবুলারির উপর এক্সাম।
02/06/2026
আজ ২ জুন ২০২৬, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
25/05/2026
Tanvir Ahmed Jenith
ঢাবির বিবিএ, চবির বিবিএ এবং আইন বিভাগে পড়ার সুযোগ পেয়েছিল।
এখন পড়াশুনা করছে ঢাবির ব্যবস্থাপনা বিভাগে!
Pramit Chowdhury
ঢাবির বিবিএ এবং চবির বিবিএ তে চান্স পেয়েছে!
এখন চবির হিসাববিজ্ঞান বিভাগে অধ্যায়নরত।
জেনিথের ঢাবিতে ক্লাস শুরু হয়ে যাওয়ায় সংবর্ধনায় আসতে পারেনি। প্রমিথের বন্ধু জেনিথ আসেনি বলে সেও সংবর্ধনায় আসেনি। ঈদের বন্ধে দুই বন্ধু মিষ্টি নিয়ে হাজির!
দুইজনেই Index Hathazari Branch শাখার ২৫-২৬ ব্যাচের স্টুডেন্ট!
23/05/2026
"বহু শক্তিমান হাল ছেড়ে দেয়
হার মানে বহু দ্রুতগামী,
জীবন যুদ্ধে জিতবে তারা
ভাববে যারা জিতবই আমি"।
২০২৫-২৬ সেশনে Index Hathazari Branch থেকে সেকেন্ড টাইমার হয়েও যারা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছে, তাদের একাংশ!
22/05/2026
২৫-২৬ সেশনে Index Hathazari Branch থেকে ঢাবি ছোঁয়ার সুযোগ হয়েছিল যাদের!
22/05/2026
Muntaha
Department of statistics
University of Chittagong
21/05/2026
২০২৬-২৭ সেশনের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ইনডেক্সের বিশেষ সার্ভিসসমূহ—
🔹 এইচএসসি-২৬ ব্যাচ আসার আগেই সম্পূর্ণ সিলেবাস একবার শেষ করা হবে।
🔹 নিয়মিত সাপ্তাহিক এক্সামের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন করা হচ্ছে।
🔹 প্রত্যেকটি সাপ্তাহিক পরীক্ষায় Vocabulary অংশকে বিশেষ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
🔹 এইচএসসি-২৬ ব্যাচ শুরু হওয়ার পর পুনরায় সকল বিষয় প্রথম থেকে শুরু করা হবে।
🔹 একই ফিতে ডাবল সার্ভিস নিশ্চিত করা হচ্ছে, পাশাপাশি ফিও রাখা হয়েছে তুলনামূলক কম—কারণ তারা সেকেন্ড টাইমার।
ফলে শিক্ষার্থীরা ইনডেক্সের সাথে একটি সুসংগঠিত ও কার্যকর প্রস্তুতি সম্পন্ন করতে পারছে, যা তাদের এডমিশনে ভালো রেজাল্ট ও টপার হওয়ার পথকে আরও সহজ করে তুলবে ইন শা আল্লাহ।
20/05/2026
আদিবা তাসনিয়া
ফিন্যান্স বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়!
"আসসালামু আলাইকুম। আমার নাম আদিবা তাসনিয়া। আমি একজন সেকেন্ড টাইমার। এবার ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ২১তম স্থান অর্জন করেছি।
সেকেন্ড টাইমারদের যাত্রা কখনোই সহজ হয় না, আমারটাও ছিল না। প্রথমবার চান্স না পাওয়ার পর আমি অনেক ভেঙে পড়েছিলাম। কী করব বুঝতে পারছিলাম না। বাসা থেকে বলছিল প্রাইভেটে ভর্তি হয়ে যেতে, কিন্তু আমার মন মানছিল না। আমার লক্ষ্য ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়-সেই স্বপ্নটাই আমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে।
যেমন ইচ্ছা, তেমন কাজ-আবার নতুন করে প্রস্তুতি শুরু করলাম। প্রথমবার যেসব ভুল করেছিলাম, সেগুলো যেন আর না হয়, সেটা মাথায় রেখে পড়াশোনা শুরু করি। প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছি, কারণ তাঁর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। সারাটা দিন কেটেছে পড়াশোনার মধ্যে।
মূলত ইনডেক্সের বইগুলো দিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। বইগুলো খুবই সহায়ক ছিল-প্রতিটি টপিক সুন্দরভাবে গুছানো, তাই পড়তেও সহজ লেগেছে। নিয়মিত প্র্যাকটিস, মডেল টেস্ট এবং নিজের দুর্বলতা নিয়ে কাজ করাই ছিল আমার সাফল্যের চাবিকাঠি।
শেষ পর্যন্ত আল্লাহর রহমত এবং আমার মা-বাবার দোয়ায় আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।
আগামীতে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের একটাই কথা বলব-ভেঙে পড়লেও থেমে যেও না। ৪/৫ মাসের কষ্ট তোমাকে ৪/৫ বছরের শান্তি দিতে পারে। নিজের উপর বিশ্বাস রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো। পরিশ্রম করে যাও। তুলনা করো না নিজেকে অন্যের সাথে-তোমার যাত্রা তোমার নিজের। প্রতিটি মানুষের সময় আলাদা, তোমার সময়ও আসবে। নিশ্চয়ই তুমি সফলতা পাবে।"
15/05/2026
সাদিয়া!
২০২৫ সালে আলিম শেষ করেছিল আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে। আলিম শেষ করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য যুক্ত হয়েছিল Index Hathazari Branch এর সাথে।
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'লা তাকে নিরাশ করেননি। এখন পড়াশুনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। তাছাড়া সে ইনডেকস হাটহাজারী শাখার এইচএসসি রিগুলার ব্যাচের স্টুডেন্ট ছিল। পেয়েছিল জিপিএ-৫।
আমরা তার জীবনের সর্বাঙ্গিন কল্যাণ কামনা করি!