14/06/2024
নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন 💖
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Education, Chittagong University Road, Hathazari.
SchoolBari is a website.It has also a Facebook group and a page for your helping.SchoolBari always try to provide authentic information any kind of learning .So stay with SchoolBari and help.
14/06/2024
নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন 💖
পেইজে শয়তানের মুখ পড়েছে।বেশি বেশি কমেন্ট দরকার।
10/06/2024
অভিনন্দন
31/05/2024
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সুখে দিন কাটাচ্ছে;
দুঃখের নিউজ তো কতোই হলো এবার একটু সুখের (শোকের) নিউজ হওয়া জরুরি।🙂
আমরা প্রথমে বেসিক নিড অর্থ্যাৎ খাবারের কথা চিন্তা করি;
-ক্যাম্পাসের যেকোন হোটেলেঃ
- ১) ভাত এক্সট্রা-১টা স = ২৫ ৳
২)মুরগি/মাছ/গরুর বট= ৭০-৮০৳
৩)ভর্তা/ভাজি/শাক = ৩০-৪০৳
তাহলে কি দাড়ালো?দৈনিক খরচ কতো?
---সকালের নাস্তা খরচ = ৫০/-
--দুপুরের খাবার খরচ =১০০/-
---রাতের খাবার খরচ = ১০০/-
--সারাদিনের রিক্সাভাড়া= ৫০/-
-- চা/নাস্তা ও অন্যান্য = ৫০/-
একাডেমিক/মেডিকেল = ৫০/-
একজন শিক্ষার্থীর দৈনিক খরচ- ৪০০/-
সুতরাং মাসিক খরচ, ৪০০*৩০= ১২,০০০৳
যদি ক্যাম্পাসের আবাসিক হলে না থাকে তবে মেস/কটেজ/বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল সহ একজন শিক্ষার্থীর মাসিক খরচ (১২-১৫,০০০)৳
এখন আপনারাই বলেন একজন শিক্ষার্থী কোন ধরণের ইনকাম ছাড়াই মাসে ১২-১৫ হাজার টাকা ব্যয় করে চলতে হয় চবি ক্যাম্পাসে।এটা কি সুখের সংবাদ নয়? খুউব সুখের সংবাদ।
-এখন বলতে পারেন ডাইনিং বা ক্যান্টিনে খাইলে তো খরচ কম হয়।জ্বি না! ওইখানেও একজন শিক্ষার্থীর দৈনিক ১৫০/- টাকা খরচ হয়।কিন্তু....! সে খাবার কি আদৌ খাওয়ার যোগ্য? টানা তিনদিন খাওয়া সম্ভব? একে তো নোংরা পরিবেশনা তার উপর মানহীন খাবার (বাজে রান্না)।
- তাহলে টিউশন বা পার্টটাইম জব করলেই তো হয়..! জ্বি হয়,কিন্তু ছাত্রাবস্থায় যথেষ্ট সুযোগ চবিতে নাই। টিউশন যেন হাওয়াই মিঠাই! কোন টিউশনের খোঁজ পেলে লোকেশন বা স্যালারির হিসাব করতে করতেই লুফে নেয় যে কেউ..😑 তাও যদি একটা পাওয়া যায় সপ্তাহে (৫দিন - ২ ঘন্টা) পড়িয়ে মাসিক সম্মানী ২/৩/৪ হাজার।যেখানে শহর টু ক্যাম্পাস যাতায়াত করতেই ১০০০ টাকা ও দৈনিক ৬-৭ ঘন্টা সময় ব্যয় হয়।
সকল শিক্ষার্থীর ফ্যামিলি কি মাসে ৮-১৫ হাজার টাকা প্রোভাইড করার এভিলিটি রাখে? অনেকের বাবা মা তো দিবে দূরে থাক বরং সন্তান যদি কামাই করে তাদের কিছু দেয় তবে হাফ ছেড়ে বাঁচে।দিলে দুটো ভাত-কাপড় কিনতে পারে আর না দিলে পারে না।
এভাবে যদি সকাল থেকে রাত ঘুমানোর অব্দি একটি শিক্ষার্থীর অস্তিত্ব সংকটে ভুগতে হয়,খাবারের সাথে ও নিজের মনের সাথে যুদ্ধ করতে হয় তার উপর অন্যান্য ঝামেলা তো থাকেই সব সামলিয়ে কি করে একটা শিক্ষার্থী একাডেমিক পড়াশোনায় মনযোগ দিবে? কি করে ভালো রেজাল্ট হবে? কি করে মেধা বিকশিত হবে? কি করে ভালো গবেষণাপত্র বের হবে? কি করে সরকারি চাকরির প্রস্তুতি নিবে?
ওহ হ্যা, জব বা টিউশন করাবেন ভালো কথা কিন্তু তার জন্য যদি আপনি ক্লাস মিস দেন তাহলে সেবছর এটেন্ডেন্স ৭০% না থাকলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।জীবনযুদ্ধে আরো একবছর পিছিয়ে যাবেন।
এর কি সমাধান নাই?
অবশ্যই আছে..
১)ডাইনিংগুলো ও ক্যান্টিনগুলোতে ভর্তুকি দিয়ে খাবারে মান বাড়াতে হবে এবং দাম কমাতে হবে ও তদারকি করতে হবে।
২)ক্যাম্পাসে ব্যায়বহুল পরিবহনকে নিষেধ দিয়ে সহজলভ্য পরিবহন দিতে হবে এবং ভাড়া কমাতে হবে (টেম্পু/নছিমন/অটো/সিএনজি)
৩)খাবারের হোটেলগুলোতে লাভের মাত্রা নির্ধারিত করে দিয়ে নির্দিষ্ট চার্ট তৈরি করে তা বাধ্যতামূলক করে দিতে হবে।
৪)হতদরিদ্র শিক্ষার্থীদেরকে আইডেন্টিফাই করে ডিপার্টমেন্ট ভিত্তিক বৃত্তি প্রদান করতে হবে।
৫)জীবিকার তাগিদে কেউ টিউশন/প্রজেক্ট/পার্ট টাইম জব করতে চাইলে আবেদন সাপেক্ষে তাদের সুযোগ দিতে হবে।
৬)ক্যাম্পাসের আশেপাশের আবাসিক বিল্ডিং বা মেসগুলোতে তদারকি করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৭)যারা শহরে বাসা ভাড়া নিয়ে থাকে তাদের আরো খরচ।তাই যাতায়াতের সুবিধার জন্য শাটলের বগি বাড়াতে হবে।
৮)ভালো শিক্ষা দেওয়ার জন্য ভালো মানের মেরুদণ্ডওয়ালা শিক্ষক নিয়োগ দিতে হবে। তাহলেই কেবল সম্ভব এ সমস্যা থেকে কিঞ্চিত রেহাই পাওয়া।
এই মহা সুখের (পড়ুন যন্ত্রণার) নিউজটা কি দেশবাসী বা সকল ছাত্র সমাজের জানা উচিৎ না? শেয়ার করে প্রত্যেককে নিজের খরচের হিসাবটা আরেকবার মনে করিয়ে দেন।
-Md Milon Sheikh
08/03/2024
চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের পাশে বরাবরের মতো এবারও নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এছাড়াও পরীক্ষার্থীদেরকে তাদের ফ্যাকাল্টি চিনিয়ে দেওয়া, রাস্তা ক্লিয়ার রাখার কাজটিও করেছে উক্ত সংগঠনটি।
08/03/2024
🧲গঠনতন্ত্র- ২০২৪ অনুযায়ী নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ২০২৪-২৫ অর্থবছরের নতুন কমিটি ঘোষণা করা হলো (০১-০৩-২০২৪)সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা 🌼💗
সভাপতি : এমদাদ আলী
সি. সহ-সভাপতি : এ এইচ সোহেল
সাধারণ সম্পাদক : জুনায়েদ আহমেদ
সাংগঠনিক সম্পাদক: নূর মোহাম্মদ মান্না
🩸একই দিনে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সাবেক কমিটির;
সভাপতি : শামীম আজাদ
সি. সহ-সভাপতি : আবিদ হাসান জয়
সাধারণ সম্পাদক : মোঃ মিলন শেখ
সাংগঠনিক সম্পাদক: ইমন আহমেদ
26/02/2024
নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা।
Fresher Reciption of Netrakona Student's Association University of Chittagong.
Session 2022-23 🎉🎈
13/01/2024
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত মাননীয় মন্ত্রী মহোদয়গণ; নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা 🌼💝
11/07/2023
শোক সংবাদঃ
শোকাহত ও বিনম্র শ্রদ্ধা
মদন,মোহনগঞ্জ, খালিয়াজুড়ি আসনের (নেত্রকোনা --৪) টানা তিনবারের সংসদ সদস্য সর্বজন শ্রদ্ধেয় "রেবেকা মমিন" ভোর ৪.৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।