01/06/2026
আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের আয়া জনাবা মায়া শীলের স্বামী আজ মৃত্যুবরণ করেন।
অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুমের আত্মার শান্তি কামনা করে। আজ রাত ১০টায় মরহুমের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকগণ উপস্থিত থেকে শোকাহত পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশ করেন।
21/05/2026
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অর্ধ বার্ষিক ও ১০ম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষা-২০২৬ইং এর সময়সূচি।
18/05/2026
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখে নাও।
কেন্দ্র: হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
20/04/2026
অত্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কেন্দ্র Hathazari Girls' High School & College হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
কত নং কক্ষে তোমার রোল নং আছে এবং ভবন নামগুলো দেখে নাও।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।
26/03/2026
আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ এর সুযোগ্য অধ্যক্ষ জনাব সাইফুর রহমান এর সভাপতিত্বে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত।
এসময় সকল শহিদদের আত্নার মাগফেরাত কামনায় ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব আবু রায়হান চৌধুরীর মমতাময়ী মাতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাহার আত্নার মাগফেরাত কামনার জন্য, সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব হাফিজুর রহমান এর সুস্থতা কামনায় ও সহকারী শিক্ষক জনাব সাদ্দাম হোসেন এর শারীরিক সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।
21/02/2026
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ ইং।
বিদ্যালয়ের অডিটোরিয়ামে সুযোগ্য অধ্যক্ষ জনাব সাইফুর রহমানের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়, যাদের রক্তের বদৌলতে আমরা বাংলা ভাষা পেয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সকল ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।