Shahid Kamruzzaman Textile Institute, Manda,Naogaon.

Shahid Kamruzzaman Textile Institute, Manda,Naogaon. শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট মান্দা নওগাঁ।

ইয়ার্ন কাকে বলে?টেক্সটাইল ইয়ার্ন হল অবিরাম দৈর্ঘের এমন এক পদার্থ যা দিয়ে দুই বা ততোধিক ফাইবার একত্রে প্যাচিয়ে তৈরি করা হ...
23/11/2023

ইয়ার্ন কাকে বলে?
টেক্সটাইল ইয়ার্ন হল অবিরাম দৈর্ঘের এমন এক পদার্থ যা দিয়ে দুই বা ততোধিক ফাইবার একত্রে প্যাচিয়ে তৈরি করা হয়। ইহা পরবর্তিতে উইভিং, নিটিং, ফিনিশিং ইত্যাদি প্রক্রিয়ায় ফেব্রিক বা অন্য কোন টেক্সটাইল পণ্য প্রস্তত করা যায়।

ইয়ার্ন হল এক প্রকার strand বা তন্তু যা প্রাকৃতিক বা কৃত্রিম ফাইবা বা ফিলামেন্ট দিয়ে গঠিত। ফাইবার চুলের মত দেখতে ছোট এক প্রকার চিকন আকৃতির কোন বস্তু আর ফিলামেন্ট ফাইবারের চেয়ে আকারে দীর্ঘ হয়।

টেক্সটাইল ইয়ার্ন বিভিন্ন রক প্রাকৃতিক ফাইবার দিয়ে তৈরি করা যায়, যেমন কটন বা লিনেন ফাইবার, ভেড়ার থেকে প্রাপ্ত উল ফাইবার, রেশম থেকে তৈরি সিল্ক জাতিয় ফাইবার। ইয়ার্ন আবার কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি করা যায়। যেমন, নাইলন, পলিস্টার, এক্রিলিক ইত্যাদি।

যে পদ্ধিতিতে ইয়ার্ন উৎপাদন করা হয় তাকে স্পিনিং বলা হয়। এই স্পিনিং কাজ হাত বা মেশিন উভয়ের সাহায্যেই করা যায়। যে সব ইয়ার্ন উইভিং কাজে ব্যবহৃত হয় তা শক্ত ভাবে প্যাঁচানো হয়। এর উপরিভাগ মসৃন থাকে। তবে নিটিং এর ক্ষেত্রে যে ইয়ার্ন ব্যবহার করা হয় তা আঁটশাটভাবে না প্যাঁচালেও হয়। কিছুটা ঢিলা হলে সমস্যা হয় না।

ইয়ার্ন তৈরি করার বিভিন্ন রকমের পদ্ধতি আবির্ভাব হওয়ায় বিভিন্ন রকমের ইয়ার্ন বাজারে সহজলভ্য হয়েছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বৈশ্বিক ভাবেও অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহের জন্য প্রচুর পরিমানে ইয়ার্ন উৎপাদন করছে। এর ফলে, ইয়ার্নের ক্ষেত্রে অনেক বিশেষায়িত কিছু টার্ম রয়েছে যার সাথে আমাদের পরিচিত হওয়া প্রয়োজন।

এখানে যদিও ঐসব কিছু আলোচনার সুযোগ নেই, তবে ইয়ার্ন কত প্রকার হতে পারে এর উপরেই ফোকাস থাকার চেষ্টা করব।

ইয়ার্নের আলোচনায় অনেক সময় সুতার প্রসঙ্গ চলে আসতে পারে। কেননা তাদের মধ্যে বেশ সাদৃশ্য রয়েছে। ফলে মাঝে মাঝে এক রকম মনে হতে পারে। কিন্তু তারা এক রকম নয়। কিছুটা বেসিক পার্থক্য আছে।

ইয়ার্ন ও সুতার উপর ধারণা পরিস্কারের জন্য নিচে এদের মধ্যে বিদ্যমান পার্থক্য তুলে ধরা হল-

ইয়ার্ন ও থ্রেডের মধ্যে পার্থক্য

১.ইয়ার্ন একাধিক ফাইবার স্পিনিং করে তৈরি করা হয়। X থ্রেড বা সুতাদুই বা ততোধিক ইয়ার্ন শক্ত করে প্যাঁচিয়ে তৈরি করা হয়।

২ ইয়ার্ন সুতার তুলনায় কম শক্তিশালি। X থ্রেড বা সুতা ইয়ার্নের তুলনায় অধিক শক্তিশালি।

৩ ইয়ার্ন সাধারণত: সুতার চেয়ে ওজনে ভারি। X থ্রেড বা সুতা সাধারণত: ইয়ার্ন চেয়ে ওজনে হালকা।

৪ ইয়ার্ন উইভিং বা নিটিং প্রক্রিয়ায় কাপড় তৈরিতে এবং সুতা তৈরিতে ব্যবহৃত হয়। X থ্রেড বা সুতা কাপড় বা অন্য কোন জিনিস সেলাই কাজে ব্যবহার করা হয়।

৫ ইয়ার্ন সুতার তুলনায় পাতলা হয়। X থ্রেড বা সুতা ইয়ার্নের তুলনায় ঘন হয়।

৬ ইয়ার্ন বড় প্যাকেজে বিক্রি করা হয়। X থ্রেড বা সুতা ছোট প্যাকেজে বিক্রি করা হয়।

ইয়ার্ন -প্রতিদিনই আমরা এমন জিনিস ব্যবহার করে চলছি যা টেক্সটাইল ইয়ার্ন দিয়ে তৈরি হওয়া। একটু চিন্তা করুন, যে জামাটি আপনি গ...
17/11/2023

ইয়ার্ন -
প্রতিদিনই আমরা এমন জিনিস ব্যবহার করে চলছি যা টেক্সটাইল ইয়ার্ন দিয়ে তৈরি হওয়া। একটু চিন্তা করুন, যে জামাটি আপনি গায়ে পড়েছেন বা যে কার্পেটের উপর দিয়ে হাটছেন।

আপনি কি কখনোও আপনার প্রিয় জামাটি বা খুব কাছ থেকে লক্ষ করে দেখেছেন? হ্যা, আপনার জামাটি এমন কাপড় দিয়ে বানানো যা টেক্সটাইল ইয়ার্ন বুনিয়ে বা উইভিং প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে। যে কার্পেটের উপর দিয়ে হাটছেন, তাও এই ইয়ার্ন দিয়ে তৈরি করা হয়েছে।

টেক্সটাইল ফাইবারের প্রধান শর্ত কি কি?আমরা আগেই জেনেছি যে, প্রত্যেক ফাইবার জাতীয় পদার্থই টেক্সটাইল ফাইবার হতে পারে না। কো...
14/10/2023

টেক্সটাইল ফাইবারের প্রধান শর্ত কি কি?

আমরা আগেই জেনেছি যে, প্রত্যেক ফাইবার জাতীয় পদার্থই টেক্সটাইল ফাইবার হতে পারে না। কোন ফাইবারকে টেক্সটাইল ফাইবার হতে হলে অত্যাবশ্যকিয় কিছু শর্ত পূরণ করতে হয় যা নিম্নরুপ-

- ফাইবারের দৈর্ঘ প্রস্থের তুলনায় ১০০০ গুন বেশী হতে হবে।

- এটিকে অবশ্যই যথেষ্ট পরিমানে শক্ত ও ইলাস্টিক হতে হবে এবং স্পিনিং এর মাধ্যমে ভাল মানের ইয়ার্ন তৈরি করার ক্ষমতা থাকতে হবে।

- ফাইবারটিকে ফ্লেক্সিবল এবং সুক্ষ গঠনের হতে হবে।

- একে ডাইং করার সুযোগ থাকতে হবে।

- এটি যাতে সহজলভ্য হয়, এর দাম যেন নাগালের বাইরে চলে না যায়।

টেক্সটাইল ফাইবার কি, কাকে বলে?টেক্সটাইল ফাইবার কি – জানার জন্য প্রথমে ফাইবার সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। ফাইবার চুলের ...
03/10/2023

টেক্সটাইল ফাইবার কি, কাকে বলে?

টেক্সটাইল ফাইবার কি – জানার জন্য প্রথমে ফাইবার সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। ফাইবার চুলের মত পাতলা ধরণের এমন পদার্থ যার দৈর্ঘ প্রস্থের তুলনায় বেশী থাকে। আর টেক্সটাইল ফাইবার হল ঐ সমস্ত ফাইবার যার মধ্যে কাপড় তৈরির গুনাবলী বিদ্যমান থাকে। যেমন, ফাইবারটিকে স্পিনিং করে ইয়ার্ন তৈরি করা যায় কিনা, এটি ইলাস্টিক প্রকৃতির কিনা এবং পরিশেষে এটি দিয়ে প্রস্তুতকৃত কাপড় বা পোশাকটি টেকসেই হলে ফাইবারটিকে একটি টেক্সটাইল ফাইবার হিসাবে ধরে নেওয়া যাবে।

টেক্সটাইল ফাইবারের সঙ্গা অন্যভাবেও বলা যায়, এই ফাইবার হল এমন ধরণের পদার্থ যা প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় এবং কৃত্রিম ভাবেও তৈরি করা যায় যা দিয়ে স্পিনিং এর মাধ্যমে ইয়ার্ন তৈরি করা যায় এবং পরবর্তিতে নিটিং এবং উইভিং প্রক্রিয়ায় মানসম্পন্ন ও টেকসই কাপড় বা ফেব্রিক তৈরি করা যায়। এরপর তা ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং এর মাধ্যমে ব্যবহার উপযোগী একটি মানসম্পন্ন কাপড় হিসাবে তৈরি গ্রাহকের নিকট বাজারজাত করা যায়।

টেক্সটাইল ফাইবারের একটি গুরত্বপূর্ণ বিষয় হল ইহা কমপক্ষে ৫ মিলি মিটার লম্বা হতে হবে। দৈর্ঘে এর চেয়ে কম হলে ইহা স্পিনিং করার উপযোগী হবে না।

আরেকটি মনে রাখার জন্য গুরত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেক টেক্সটাইল ফাইবার একই মান সম্পন্ন হয়না। প্রতিটি ফাইবার ভিন্ন ভিন্ন মান সম্পন্ন হয় যা দিয়ে ভিন্ন ভিন্ন মানের পোশাক প্রস্তুত করা হয়। যেমন, কোন কোন টেক্সটাইল ফাইবার অন্য ফাইবারের তুলনায় অধিক তাপ ধারণ করতে পারে, কোন কোন ফাইবার দিয়ে তৈরি করা পোশাক অধিক টেকসই বা মজবুত হয়। আবার কোন কোন ফাইবারের পোশাক পরিধানে অধিক আরামদায়ক অনুভুত হয়। এজন্য আপনার চাহিদামত পোশাকটি কি ধরণের হবে তা নির্ণয়ের পূর্বে টেক্সটাইল ফাইবার সম্পর্কে আপনার একটি পরিপূর্ণ ধারণা থাকতে হবে।

আরেকটি উদাহারণ দিলে পরিস্কার হয়ে যাবে, যেমন ধরুন আমরা রান্না করার সময় মসলা ব্যবহার করি। একেক মসলার এক এক ধরণের স্বাদ। এজন্য, রান্নায় মসলা দেওয়ার আগে ঠিক করে নিতে হবে আপনি কোন কোন মসলা দিবেন এবং কি পরিমানে দিবেন যাতে রান্না করা খাবারের স্বাদ আপনার পছন্দমত হতে পারে।

একটি কথা বলে রাখা প্রয়োজন, সব ফাইবার কিন্তু কাপড় তৈরির উপযোগী নয়। এজন্য প্রত্যেক টেক্সটাইল ফাইবারই ফাইবার হিসাবে গণ্য কিন্তু প্রত্যেক ফাইবার টেক্সটাইল ফাইবারের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

যেমন, তুলা বৃক্ষ হতে প্রাপ্ত তুলায় আঁশ বা ফাইবার থাকে যাকে আমরা কটন ফাইবার বলে থাকি। এই কটন ফাইবার যথেষ্ট শক্তিশালি প্রকৃতির হয় এবং এদেরকে সহজেই ভাঁজ করা যায় এবং স্পিনিং এর মাধ্যমে ইয়ার্ন তৈরি করা যায়। ফলে এই ধরণের ফাইবার হল টেক্সটাইল ফাইবার।

অপরদিকে, আপনি কি কখনোও লক্ষ করেছেন, ভুট্টার উপরে লেগে থাকা চিকন লম্বা আকারের তন্তুর ন্যায় এক ধরনের বস্তু? হ্যা, দেখতে ফাইবারের মতই চিকন ও পাতল হলেও এরা নরম প্রকৃতির, শক্ত নয়। এদেরকে প্যাঁচানোর পর ইয়ার্ন তৈরি করলে টেকসই হয়না, সহজেই ছিড়ে যায়। ফলে এরা ফাইবার হলেও এদেরকে টেক্সটাইল ফাইবার বলা যাবেনা।

টেক্সটাইল ফাইবারটেক্সটাইল ফাইবার কি, বিষয়টি টেক্সটাইল জগতের একটি বুনিয়াদি বিষয়। এটি টেক্সটাইল মেনুফেকচারিং প্রক্রিয়ার এক...
27/09/2023

টেক্সটাইল ফাইবার

টেক্সটাইল ফাইবার কি, বিষয়টি টেক্সটাইল জগতের একটি বুনিয়াদি বিষয়। এটি টেক্সটাইল মেনুফেকচারিং প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরত্বপূর্ণ অংশ। কাপড় তৈরি করা রান্না করার মত সহজ কোন বিষয় নয়। কাপড় বা গার্মেন্টস পোশাক তৈরিতে অনেক কিছুর প্রয়োজন হয় যা ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। যেমন, ফাইবার, ইয়ার্ন, সুতা, কাপড়, ডাইং, প্রিন্টিং ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। তারপর তাতে সৈন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রকার এমব্রয়ডারি কাজের প্রয়োজন হয়। এভাবে একটি পোশাক পণ্য ব্যবহার উপযোগী করে গড়ে তুলে গ্রাহকের নিকট পৌঁছে দেওয়া হয়।

একটি ভাল মানের খাবার তৈরির সময় যেভাবে সবচেয়ে উত্তম মানের বিভিন্ন প্রকার খাদ্য উপাদান সংগ্রহ করা হয়, তারপর প্রক্রিয়াজাত বা রান্না করে খাবার টেবিলে সরবরাহ করা হয় ঠিক একইভাবে একটি ভাল মানের পোশাক তৈরির ক্ষেত্রেও কাপড়ের নানা ধরণের কাঁচামাল সংগ্রহ করে তা বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে গ্রাহকের নিকট আকর্ষণীয় করে গড়ে তোলা হয়।

আর এই তৈরি পোশাকের মুল ভিত্তিই হল ফাইবার। ফাইবার হল এমন এক বস্তু যা সরু বা চিকন ও পাতলা প্রকৃতির হয়। এদের প্রস্থের চেয়ে দৈর্ঘ যথেষ্ট পরিমানে বেশী হয়। এরা সাধারণত: প্রস্থের চেয়ে লম্বায় শত-সহস্রগুন বেশী হয় যা অনেকটা চুলের মত আকৃতি প্রদান করে। একটি তৈরি পোশাকের সবচেয়ে ক্ষুদ্রতম একক।

কাজেই আপনি যদি খুব ভাল মানের একটি পোশাক তৈরি করে উপস্থাপন করতে চান তাহলে সবার আগে আপনাকে এই ফাইবারের প্রতিই মনযোগ দিতে হবে। ফাইবারটি গুনগত মান কেমন, এটি কোথা থেকে উৎপত্তি, এর টেকসই কেমন হবে ইত্যাদি বিষয়ে নজর দিতে হবে।

প্রথমেই উল্লেখ করা হয়েছে যে, টেক্সটাইল ফাইবার কাপড় তৈরির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এর জন্য সবার আগেই আপনার জানা দরকার টেক্সটাইল ফাইবার কি, টেক্সটাইল ফাইবার কাকে বলে, টেক্সটাইল ফাইবার কত প্রকার- কি কি, টেক্সটাইল ফাইবারের বৈশিষ্ট কি – ইত্যাদি বিষয়।

25/09/2023

কোথায় চাকুরী করবেন?

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করার পর কেউ বেকার রয়েছে এমন নজির নেই।তবে দুই এক জনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের পর আপনি টেক্সটাইল ইন্ড্রাস্টির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন গার্মেন্টস ও বায়িং হাউজে উচ্চ বেতনে চাকুরী পেতে পারেন।

তাছাড়াও প্রাইভেট পর্যার্য় স্থাপিত দেশী বিদেশী বিভিন্ন টেক্সটাইল মিল, ফ্যাশন হাউজ, বুটিক হাউজ ইত্যাদিতেও চাকুরীর সুযোগ রয়েছে।

আবার বিভিন্ন কম্পোজিট শিল্প যেমনঃ নিটিং, স্পিনিং ও উইভিং শিল্পেও টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কাজ করতে পারেন। তাছাড়া আমাদের দেশের বিভিন্ন ব্যাংক, বিমা, ডাকবিভাগ, ও ক্ষুদ্র ও কুটির শিল্প, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ঋণদানকারী প্রতিষ্ঠান, ব্র্যাক, আশা, শিল্প ঋণ বিতরন সংশ্লিষ্ট পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারা চাকরির করে থাকে। বলা যায় শুধুমাত্র দেশের ভিতরেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য বিশাল কাজের সুযোগ রয়েছে।

কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন?ইঞ্জিনিয়ার একটি ইংরেজি শব্দ যার অর্থ প্রকৌশলী। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে প্রকৌশলের মাধ্যম...
22/09/2023

কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন?

ইঞ্জিনিয়ার একটি ইংরেজি শব্দ যার অর্থ প্রকৌশলী। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে প্রকৌশলের মাধ্যমে কোন কাজ সুসম্পন্ন করাকে বুঝায়। বিশ্বায়নের এই যুগে শিল্প ইন্ডাস্ট্রির সংখ্যা ক্রমশই দ্রুত গতিতে বাড়ছে। আর এ কারণেই বাড়ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব।

নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র এবং পরীক্ষিত মাধ্যম হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষা। সারা বিশ্বে জেনারেল শিক্ষার চেয়ে বর্তমানে কারিগরি শিক্ষা বেশি জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে। তাই প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে অতি সহজ ভাবে, কম সময়ে, কম খরচে, কম জনশক্তিতে করা যায়।

টেক্সটাইলের গুরুত্ব?কাপড় ছাড়া আপনি কি চলতে পারবেন? বিনা কাপড়ে বাইরে বের হতে পারবেন? কল্পনা করুন তো কাপরবিহীন একটি পৃথিবী...
21/09/2023

টেক্সটাইলের গুরুত্ব?

কাপড় ছাড়া আপনি কি চলতে পারবেন? বিনা কাপড়ে বাইরে বের হতে পারবেন? কল্পনা করুন তো কাপরবিহীন একটি পৃথিবী। বর্তমান যুগের টেক্সটাইল ছাড়া পৃথিবীকে চিন্তাই করা যায় না। মানুষের বেঁচে থাকার চাহিদাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চাহিদা টেক্সটাইল পূরণ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেক্সটাইল এর ব্যবহার হয়। টেক্সটাইল পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সর্বপরি টেক্সটাইলের গুরুত্ব অপরিসীম।

টেক্সটাইল কি?টেক্সটাইল শব্দটি সর্বপ্রথম ওভেন/বোনা কাপড়ের ক্ষেত্রে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে টেক্সটাইল শব্দটি একটি বহ...
20/09/2023

টেক্সটাইল কি?

টেক্সটাইল শব্দটি সর্বপ্রথম ওভেন/বোনা কাপড়ের ক্ষেত্রে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে টেক্সটাইল শব্দটি একটি বহুল ব্যবহৃত শব্দ যার মধ্যে সকল প্রকার ফাইবার যেমনঃ তুলা, পাট, উল, সিল্ক, হেম্প ইত্যাদি, সকল প্রকার প্রক্রিয়া যেমনঃ উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং ইত্যাদি সবগুলোই টেক্সটাইলের মধ্যে অন্তর্ভুক্ত।

টেক্সটাইলের কাঁচামাল থেকে শুরু করে গার্মেন্টস ফিনিশিং পর্যন্ত যতগুলো প্রসেসিং হয় সবগুলোই টেক্সটাইলের অন্তর্ভুক্ত।

টেক্সটাইল (Textile) শব্দটি হল ল্যাটিন, বিশেষণ টেক্সটিলিস (textilis) থেকে এসেছে, যার অর্থ হল বোনা, যা নিজেই টেক্সটাস থেকে উদ্ভূত, অর্থাৎ the past participle of the verb texere টেক্সার to weave যার অর্থ হল বোনা।

20/09/2023

নওগাঁয় শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান স্থাপনের পর জেলায় শিক্ষার আরও একটি দ্বার উন...

25/05/2023

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য হলো স্ট্যাচু অফ ইউনিটি যার উচ্চতা ১৮২ মিটার

25/05/2023

পানামা বিশ্বের একমাত্র স্থান যেখানে কেউ প্রশান্ত মহাসাগরে সূর্য উঠতে এবং আটলান্টিকের উপর অস্ত যেতে দেখে

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahid Kamruzzaman Textile Institute, Manda,Naogaon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category