Sohi E-Quran

Sohi E-Quran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sohi E-Quran, Education, Hat Naogaon.

25/04/2024

আরবি হরফ ২৯টি
মাখরাজ ১৭টি

21/04/2024

'আখিরাত নিয়ে ব্যস্ত মানুষদের হাতে সময় নেই শত্রুতা করার, হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদের মতো অনর্থক কাজ করার।'

ড. খালিদ আদ-দুরাইস (হাফি.)

19/04/2024

আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

17/04/2024

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ لَہُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی ﴿۸﴾
আল্লাহ! তিনি ছাড়া অন্য কোন মা‘বূদ নেই, সমস্ত উত্তম নাম তাঁরই।

toha /08🌻

26/02/2024

যেকোনো সমস্যা, বিপদ-আপদ এবং দুঃখ-কষ্টে সহজ পাঁচটি আমল করুন। ইনশাআল্লাহ্ সহজেই সেই দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাবেন।
১. রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করা:
একজন সাহাবি নবীজিকে বলেছিলেন, তাঁর উপর প্রচুর দরুদ পাঠ করবেন। তখন নবীজি তাঁকে বলেন, "যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে। [তিরমিযি: ৪/৫৪৯, হাকিম: ২/৪৫৭, আত তারগিব: ২/৪৯৮; হাদিসটি সহিহ]
২. ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করা:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন; সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিযিকের ব্যবস্থা করে দেবেন।" [আবূ দাউদ: ১৫২০, ইবনে মাজাহ: ৩৮১৯, তাবরানি: ৬২৯১]
৩. নফল সালাত আদায় করা (২ রাকাত):
মহান আল্লাহ্ বলেন, "হে ইমানদারগণ, তোমরা সবর (ধৈর্য) ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। আর নিশ্চয়ই একাজ বিনয়ী ও খোদা ভীরু ছাড়া অন্যদের জন্য খুবই কঠিন।" [সুরা বাকারা: ৪৫]
৪. সাদাকাহ (দান) করা:
আল্লাহ্ বিভিন্ন কারণে আমাদেরকে দুঃখ-কষ্টে নিপতিত করেন। কখনো পরীক্ষা করার জন্য, কখনো শাস্তিস্বরূপ। এমতাবস্থায় আল্লাহ্কে খুশি করার বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "অবশ্যই সাদাকা আল্লাহ তা‘আলার ক্রোধকে ঠান্ডা করে, আর খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করে। [তিরমিযি: ১৯০৯]
৫. দু'আ করা:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যমিনের বুকে যেকোন মুসলিম আল্লাহর কাছে কোন দু'আ করলে - যে দু'আর মধ্যে কোন পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোন দু'আ না থাকে - আল্লাহ্ তার দু'আ কবুল করবেনই। তাকে তার প্রার্থিত বস্তু দিবেন অথবা তদানুসারে তার কোন বিপদ কাটিয়ে দিবেন।" [তিরমিযি: ৫/৫৬৬, হাকিম: ১/৬৭০; হাদিসটি সহিহ]
অতএব, আমাদের জীবনে যে কোনো দুঃখ, কষ্ট, বিপদআপদ আসুক, আমরা মোটেও ঘাবড়াব না। এই আমলগুলো করব আর আল্লাহর নিকট দু'আ করবো। ইনশাআল্লাহ্ সকল সমস্যার সমাধান হবে।
|পোস্টটি তাসবিহ পেইজ হতে নেওয়া হয়েছে।|

25/02/2024

আসসালামু আলাইকুম

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআন তেলাওয়াত পারদর্শী ব্যক্তিরা সম্মানিত ফেরেশতাগণের সঙ্গে থাকবে। আর যারা আটকিয়ে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে তারা দ্বিগুণ সওয়াব পাবে।’ (মুসলিম, হাদিস: ১৮৯৮)

25/02/2024

যারা সহীহ হাদীস মানে আর কুরআন এর আয়াতের দলীল ছাড়া চলেনা বলে দাবী করে তাই তারা নাকি ইমাম মাজহাব মানেনা।
ওকে ফাইন!
কিন্তু আমার জানতে ইচ্ছে করে তারা যে সহীহ হাদীসের কথা বলে!
কুরআন এর আয়াতের দলীল এর কথা বলে!
তাদেরকে কে পার্থক্য করে বলে দেয় যে কোন হাদীস সহীহ আর কোন হাদীস জয়ীফ?
তারা কি করে বুঝে যে কোন পরিস্থিতিতে কোন কোন আয়াত মানছুখ হয়ে গিয়েছে?
আহলে হাদীস লা মাজহাবী কেউ থাকলে জবাব দিবেন প্লিজ।

©তোহফা রোকেয়া।🌼

23/02/2024

প্রেমরোগ সিরিজ (পর্বঃ ৪০)

প্রিয় ভাই-বোন, দুনিয়া আমাদের ভোগ-বিলাসের জন্য নয়। বিষয়টি ভালোভাবে বুঝতে ছোট একটা গল্প শুনুন,

"এক ভদ্রলোক ট্রেন থেকে নামলেন, আরেক ট্রেনে উঠবেন ত্রিশ মিনিট পর। এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসলেন।
ওয়েটিং রুমে ঢুকে তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা, তাই একটি ঝাড়ু কিনলো এরপর সে রুম ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশী একটা আরাম দায়ক নয়, তাই সে একটি আরাম দায়ক চেয়ার কিনলো। এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো।
ফলশ্রুতিতে সে অনেক ক্লান্ত হয়ে গেল, যখনি সে তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মূহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল......."

আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর কেউ পৃথিবীতে নেই।
কিন্ত আপনি কি জানেন এই লোকটি কে?
এই লোকটি আর কেউ নয়
আপনি - আমি!!!
অবাক হলেও এটাই সত্য, আমরা দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য।
১ম ট্রেন আমাদের জন্ম....
২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম।
আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম।।
যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো।
অথচ এই দুনিয়ার জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি।
যে আমরা ভুলেই গেছি, আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।
আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো?

(গল্পটি সংগৃহীত ও পরিমার্জিত)

তাই আসুন আমরা দুনিয়া নয় পরকালকে প্রাধন্য দেই। দুনিয়ার জীবনে আপনি কখনোই প্রকৃত সুখ পাবেন না কারণ এটা খুব-ই নিকৃষ্ট জায়গা!

"তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে নিয়ে পরিতুষ্ট হয়েছ?
জেনে রাখ, আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভোগের উপকরণ একেবারেই নগণ্য ও তুচ্ছ।"
(সুরা তাওবা, : ৩৮)

এ বিষয়ে জৈনক একজন শায়েখ বলেন,
"দুনিয়াকে খেয়ে ফেলতে উদগ্রীব মানুষের সমস্যা হলো, শেষ অবধি দুনিয়া তাদেরকেই খেয়ে ফেলে!"

23/02/2024

আল্লাহ ছাড়া দুনিয়া আর আখেরাতে আর কোনো অভিভাবক নেই🌻

20/02/2024

কলকলার হরফ পাঁচটি.
। ﻖ - ﻄ - ﺐ - ﺝ - ﺪ.

19/02/2024

وَ الَّذِیۡنَ کَفَرُوۡا وَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿۱۰﴾

পক্ষান্তরে যারা কুফরী করেছে এবং আমার বিধানসমূহকে মিথ্যা জেনেছে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী।

[🍁মায়েদা/১০]

তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? 💗
17/02/2024

তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? 💗

Address

Hat Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohi E-Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category