Hardi Mir Sumsuddin Ahmmed High School

Hardi Mir Sumsuddin Ahmmed High School Hardi Mir Sumsuddin Ahmmed High School

Page Id [:144640595675595]

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হারদী।যেখানে ব্রিটিশ আমলে ছিল থানা হেডকোয়ার্টার ছিল। অথচ শিক্ষার আলো ছিল না তেমন। তাই এলাকার জনসাধরণের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় হারদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। পরবর্তীতে ১৯৯৯ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে হিসাবে স্বীকৃতি লাভ করে। তখন এর নামকরণ হয় হারদী মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়। বিজ্ঞান,ব

ানিজ্য,মানবিক ও কাম্পিউটার বিষয়ে দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টি সুনামের সাথে এলাকার শিক্ষার চাহিদা পুরণ করে চলেছে।

খনার বচন
13/02/2025

খনার বচন

28/08/2024

মহাবিশ্ব বস্তু নয়, সময় দিয়ে তৈরি, কি আজব লাগছে শুনতে?

চারপাশে এত এত বস্তু—ঘরবাড়ি, পাহাড়-পর্বত, মাটি-পাথর, পথ-ঘাট, ধাতু-অধাতু, পৃথিবী-চাঁদ, গ্রুহ-উপগ্রহ-নক্ষত্র— চারপাশে যা কিছু দেখা যায়, সবই বস্তু। তার পরও যদি বলা হয়, মহাবিশ্ব এসব বস্তু দিয়ে তৈরি নয়, তৈরি এমন একটা কিছু দিয়ে দেখা যায় না, দেখা যায়, ছোঁয়া যায় না। এটাকে অবিশ্বাস্য মনে হতে পারে, দার্শনিকের অতি কল্পনাও ভাবতে পারেন। কিন্ত এই কথা যিনি বলেছেন তিনি বিশ্বজুড়ে সুপরিচিত একজন কসমোলজিস্ট—কার্লো রোভেলি।

তিনি শুধু বিজ্ঞানী নন, জনপ্রিয় বিজ্ঞানের লেখক হিসেবেও সারা বিশ্বে তার কোটি কোটি পাঠক রয়েছে। রোভেলি তার ‘দ্য অর্ডার অব টাইম’ বইয়ের একটা অধ্যায়ের নাম দিয়েছেন ‘দ্য ওয়ার্ল্ড মেড অব ইভেন্ট, নট থিংস’। দেখা যাক, সেই অধ্যায়ে নিতি কী বলতে চেয়েছেন। ওই অধ্যায়ের হুবুহু অনুবাদে আমরা যাব না, নিজেদের মতো করে ব্যাখ্যা করব, মূল বক্তব্যটা।
মহাবিশ্ব দেখলে আপনার কী মনে হয়?

আচ্ছা, মহাবিশ্বের কথা বাদ দিন, মোটা দাগে পৃথিবীকে দেখলে কী মনে হয়?

মনে হয়, এটা স্থির ও স্থায়ী একটা জায়গা। পৃথিবীর ঘূর্ণনের কথা বাদ দিয়ে ভাবুন। ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, জড়বস্তু—সব কিছু মনে হয় স্থির, নট নড়ন-চড়ন। আসলে কিন্তু তা নয়, পৃথিবী পরিবর্তনশীল।

সব সময় এখানে কোনো না কোনো ঘটনা ঘটছে। সবখানে, সব বিন্দুতে। গোটা পৃথিবীটা আসলে এসব ঘটনার একটা নেটওয়ার্ক।
পাহাড়-পর্বতের মতো জড় পদার্থ একেবারে চিরস্থির বলে মনে হলেও তার ভেতরে অণু-পরামাণুতে চলছে নিউক্লিয়ার ক্রিয়া, নইলে কোনো পদার্থই স্থির থাকতে পারত না।

অন্যদিকে ঘড়ির কী?

ঘড়ির কাঁটা মানেই সময় নয়।

ঘড়ির কাঁটা হলো পৃথিবীতে ঘটনা ঘটছে তা পরিমাপের মাপকাঠি। এটা পরম কোনো মাপকাঠি নয়। একটা বস্তু বা ঘটনার তুলনায় আরেকটা বস্তু বা ঘটনার পরিবর্তন কিভাবে ঘটছে, ঘড়ির কাঁটা আসলে সেটাই মাপে। অর্থাৎ পৃথিবী একটা বিশাল পরিতর্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সব সময়। ঘড়ির কাঁটা আমাদের সেটাই মেপে দেখাচ্ছে।
আন্দোলন কি বস্তু? কিংবা গান গাওয়া, কিংবা যুদ্ধ কিংবা মৃত্য—এগুলো সবই একেকটা ঘটনা। আমরা, মানে মানুষেরা কি কোনো বস্তু নাকি ঘটনা? একই প্রশ্ন হতে পারে সব প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবদের ক্ষেত্রেও। প্রাণীগুলো যদি চলাফেরা নাও করে, তা-ও তাদের শরীরের ভেতরে সব সময় শারীরিক ক্রিয়া ঘটছে, রাসায়নিক ও নিউক্লিয়ার-বিক্রিয়া চলছে। সুতরাং ঘটনা ঘটছেই।

গোটা পৃথিবীটাকে আমরা যতই স্থির ভাবি না কেন, শেষ পর্যন্ত সব কিছু হিসাব-নিকাশ হবে পরমাণুতে গিয়ে, যেখানে মৌলিক কণারা কোয়ান্টাম ক্ষেত্রের জটিল কম্পন ছাড়া কিছুই নয়। এসব ক্ষেত্রে কণারা যেমন খুব দ্রুত জন্ম ও মৃত্যুর মধ্য দিয়ে যায়।

মোদ্দকথা হলো, পৃথিবীকে আমরা কিভাবে দেখব? এটাকে যদি স্থির বস্তু ভাবি, তাহলে এর কোনো কিছুই বোঝা সম্ভব নয়। কিন্তু যখন আপনি ঘটনার দিকে মনোযোগ দেবেন, তখনই একে বুঝতে পারবেন। মহাবিশ্বের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মহাবিশ্বের প্রতিটা স্থান একেকটা ঘটনার ফল। আসলে পদার্থবিদ্যার জন্মই হয়েছে ঘটনা ব্যাখ্যা করার জন্য, এ জন্য দেখবেন পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখার নামের সঙ্গে মেকানিকস বা গতিবিদ্যা যুক্ত থাকে।

-সংগ্রহিত।।

01/08/2024

আগুন খেলায়।।
-আনোয়ার রশীদ সাগর।
নক্ষত্র আগুন পুষে রেখেছি বুকের মাঝে
কখনো পুড়িয়ে মারে কখনো জল ঢালে রন্ধ্রে রন্ধ্রে -
পরিপক্ব অভিনেত্রী কীভাবে সাদা জলজপ্রাণী গুলোকে নিঃশব্দে নিঃসংকোচে ভাসিয়ে দেয় অজানায়!
লাল লাল নদীগুলোতে স্নান করে তারণ্য,
মেঘগুলো ভেসে ভেসে রক্তবৃষ্টি ঝরায় পথে-প্রান্তরে
ভারাক্রান্ত রক্তভেজা বাতাস বয়ে যায় রাজপথে,
স্নানহীন কবুতরগুলো বেওয়ারিশ পুতে রাখে আঞ্জুমান।পবিত্র স্লোগানে স্লোগানে সুগন্ধি ছড়ায় মুক্তির মর্মমূলে,
বিচ্ছিন্ন আগাছা মগডালে বসে বসে হাসে আর কাঁদে
সবুজ আর লালের মাঝে মায়ের আহাজারি সর্বত্র -
প্রিয় সন্তান আমার, বাপ আমার ভেসে গেলি ক'নে?
একবার বুকে আয়,আঁচলে ঢেকে রাখি।
সর্বগ্রাসী রক্তপিপাসু নক্ষত্র মোচড় দেয় বুকের ভিতর
আগুন খেলা খেলতে খেলতে পুড়িয়ে দেয় হৃদপিণ্ডটাও;
রক্তফ্রেমে বেঁধে রাখি কালো অন্ধ চ্যাপ্টারটি,
ইতিহাস কথা বলবে দেওয়ালে দেওয়ালে, রেখে যাবে
বাবা-মা, ভাইবোনের হৃদয়ে রক্তস্নাত বাংলা, মাঠঘাট প্রান্তর ভারাক্রান্ত হয়ে শুনবে যুগ-যুগান্তর মায়ের আর্তনাদ।

রাসেলস ভাইপার সম্পর্কে সঠিক তথ্য জানুন রাসেলস ভাইপারের কাছ থেকেই। #প্রাণীCool
24/06/2024

রাসেলস ভাইপার সম্পর্কে সঠিক তথ্য জানুন রাসেলস ভাইপারের কাছ থেকেই।

#প্রাণীCool

25/05/2024
22/01/2024

জীবনের হিসাব
– সুকুমার রায়

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে।
বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”
খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে
নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে?
বলত কেন লবনপোরা সাগরভরা পানি?”
মাঝি সে কয়, “আরে মশাই , অত কি আর জানি?”
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তাকি?
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাকি।”
আবার ভেবে কহেন বাবু, “বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?”
বৃদ্ধ বলে, “আমায় কেন লজ্জা দেছেন হেন?”
বাবু বলেন, “বলব কি আর, বলব তোরে কি তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন, “একি আপদ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকিআজি?”
মাঝি শুধায়, “সাঁতার জানো? মাথা নাড়েন বাবু”
মুর্খ মাঝি বলে, “মশাই , এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব কারো পিছে,
তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে!

10/06/2022

#নতুন_শিক্ষা_নীতি
সরকার আজ নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
এক পলকে দেখে নিন পুরোটা:
👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে
👉 পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
👉 তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
👉 চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
👉 বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
👉 দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।
👉 প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
👉 প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
👉 নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।
এগুলো হলো:-
১। ভাষা ও যোগাযোগ
২। গণিত ও যুক্তি
৩। জীবন ও জীবিকা
৪। সমাজ ও বিশ্ব নাগরিকত্ব
৫। পরিবেশ ও জলবায়ু
৬। বিজ্ঞান ও প্রযুক্তি
৭। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
৮। শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা
৯। মূল্যবোধ ও নৈতিকতা এবং
১০। শিল্প ও সংস্কৃতি।

হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ...
28/03/2022

হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সুযোগ্য চেয়ারম্যান জনাব,মোঃআশিকুজ্জামান ওল্টু। সভাপতির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাঃ আনোয়ারুল ইসলাম,সহকারি
প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম ও অন্যান্য শিক্ষক কর্মচারি ও ছাত্র ছাত্রী।
খেলা ধুলা ,কবিতা আবৃত্তি এবং রচনা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

হারদী মীর শামসুদ্দীন  আহাম্মদ মাধ্যমিক  বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর  ভাষন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা...
08/03/2022

হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Address

Hardi, Alamdanga, Chuadanga
Hardi
7211

Alerts

Be the first to know and let us send you an email when Hardi Mir Sumsuddin Ahmmed High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hardi Mir Sumsuddin Ahmmed High School:

Shortcuts

Share

Category