Harbang Union High School

Harbang Union High School ^ Harbang Union High School.
^ It was established in 1956.
^ It is situated in near the Harbang Bazar.

জরুরি বিজ্ঞপ্তি ‎এতদ্বারা হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ২০২৫ এ অংশগ্রহণ করে যেই সকল শিক্ষার্থী এক বা একাধিক বিষ...
06/11/2025

জরুরি বিজ্ঞপ্তি
‎এতদ্বারা হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ২০২৫ এ অংশগ্রহণ করে যেই সকল শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে এবং ২০২৬ ইং অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক,সে সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ২৭/১১/২০২৫ ইং হতে নির্বাচনী পরিক্ষা ২০২৫ইং অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষায় সকল নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হচ্ছে ।
‎বিঃদ্র:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর নির্দেশনা মোতাবেক, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হলে কোন শিক্ষার্থীকে ২০২৬ ইং অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষায় ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না।
‎বিষয়টি অতীব জরুরি।
নির্দেশক্রমে,
Kamal Hossain
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

📅 🔍 আজকের সাধারণ জ্ঞান (২০ জুলাই ২০২৫)🎓 প্রশ্ন: বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?✅ উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (Univ...
19/07/2025

📅 🔍 আজকের সাধারণ জ্ঞান (২০ জুলাই ২০২৫)

🎓 প্রশ্ন: বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?

✅ উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)
📍 প্রতিষ্ঠিত: ১ জুলাই ১৯২১
📍 অবস্থান: রাজধানী ঢাকা
📍 উপাধি: "পূর্বের অক্সফোর্ড" নামে পরিচিত

---

📝 জানার কারণ:
🔹 এটি বাংলাদেশের শিক্ষা আন্দোলনের মূল কেন্দ্র
🔹 ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা
🔹 প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত আসে

📚 মন্তব্যে উত্তর দাও:
👉 বাংলাদেশের প্রথম নারী উপাচার্যের নাম কী?

---

#আজকের_সাধারণ_জ্ঞান #শিক্ষার্থীর_ঘরে_জ্ঞান
Harbang Union High School

📚 তুমি কি জানো? — বাংলাদেশের সংবিধান সম্পর্কে 🇧🇩সাধারণ জ্ঞান মানে শুধু তথ্য মুখস্থ করা নয়—নিজের দেশ, সমাজ ও ইতিহাস সম্পর...
17/07/2025

📚 তুমি কি জানো? — বাংলাদেশের সংবিধান সম্পর্কে 🇧🇩

সাধারণ জ্ঞান মানে শুধু তথ্য মুখস্থ করা নয়—
নিজের দেশ, সমাজ ও ইতিহাস সম্পর্কে সচেতন হওয়াও তার অংশ।

🔍 আজ জানো বাংলাদেশের সংবিধান সম্পর্কে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য:

1️⃣ বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়: ৪ নভেম্বর ১৯৭২
2️⃣ কার্যকর হয়: ১৬ ডিসেম্বর ১৯৭২
3️⃣ সংবিধানের মূল ভিত্তি: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ
4️⃣ মোট অনুচ্ছেদ আছে: ১৫৩টি (পরিবর্তন হতে পারে)
5️⃣ সংবিধান কোথা থেকে শুরু? — “আমরা, বাংলাদেশের জনগণ…”

📌 কেন শিক্ষার্থীদের জানার দরকার?
✔️ দেশ সম্পর্কে সচেতন নাগরিক হওয়ার জন্য
✔️ সাংবিধানিক অধিকার ও দায়িত্ব বোঝার জন্য
✔️ বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য

---

🎯 মনে রাখো:
"যে নিজের দেশের আইন জানে না, সে নিজের অধিকারও জানে না!"

#সাধারণ_জ্ঞান #বাংলাদেশ_সংবিধান

16/07/2025

🧠 প্রতিদিন শিখি, প্রতিদিন বাড়ি সাধারণ জ্ঞানে! 📘

সাধারণ জ্ঞান শুধু পরীক্ষায় নয়—জীবনেও কাজে লাগে।
যে যত জানে, সে তত এগিয়ে।

📌 জানো কি? 🔹 পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? — প্রশান্ত মহাসাগর
🔹 বাংলাদেশের জাতীয় ফুল কী? — শাপলা
🔹 মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? — চামড়া (ত্বক)

🔍 প্রতিদিন ১টি করে তথ্য জানো, নিজের ভাণ্ডার সমৃদ্ধ করো।
👉 নিজে জানো, বন্ধুদেরও জানাও!

📚 সাধারণ জ্ঞান চর্চা করো, আত্মবিশ্বাসী হও।

#সাধারণ_জ্ঞান #জানো_ও_বুঝো #শেখার_আলো Union High School

INSTITUTE NAME : HARBANG UNION HIGH SCHOOL(106173)ZILLA : COX'S BAZAR(23)THANA : CHAKORIA(234)APP : 202PASS : 117PERCENT...
10/07/2025

INSTITUTE NAME : HARBANG UNION HIGH SCHOOL(106173)
ZILLA : COX'S BAZAR(23)
THANA : CHAKORIA(234)
APP : 202
PASS : 117
PERCENT : 57.92%
GPA5 : 0

দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছে...
20/08/2024

দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার দপ্তরটির পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক লুৎফুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সরকার নিম্নোক্ত শপথবাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে:

‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

এমতাবস্থায়, সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর উপরোক্ত শপথবাক্য পাঠের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এর আগে ২০২২ সালে স্কুল-কলেজ, মাদ্রাসায় নতুন শপথ পাঠ করার বিষয়ে দিকনির্দেশনা দেয় সরকার।

নির্ধারিত ওই শপথ বাক্যটি ছিল- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে,বৈষম্যবিরুধী ছাত্র আন্দো...
17/08/2024

হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে,বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বিদ্যালয় বন্ধ থাকার পর নতুন অন্তবর্তীকালীন সরকারের সিন্ধান্তমতে আগামীকাল ১৮ই আগস্ট ২০২৪ রোজ রবিবার হতে সকল শ্রেণির শ্রেণি কার্যক্রম রুটিন অনুসারে চালু হচ্ছে।তাই সকল শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ের উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য স্থগিতকৃত বিদ্যালয়ের যাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য সরকার কর্তৃক নতুন নির্দেশনা না আসা পর্যন্ত রুটিন অনুসারে শ্রেণি কার্য চলমান থাকবে।
Kamal Hossain
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
Copy by
Md. Abdul Gani
Timeline

26 শে মার্চ কেন স্বাধীনতা দিবস পালন করা হয়?১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকে স্বাধীনতা দিবসের মাধ্যমে সূচনা হয় রক্তক্ষয়ী মু...
26/03/2024

26 শে মার্চ কেন স্বাধীনতা দিবস পালন করা হয়?

১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকে স্বাধীনতা দিবসের মাধ্যমে সূচনা হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের। দীর্ঘ নয় মাসের এই যুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগ ও রক্তের মাধ্যমে আমরা বিজয় লাভ করি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। অর্জিত হয় মহান স্বাধীনতা। তারপর থেকেই প্রতিবছর ২৬ মার্চকে পালন করা হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে।

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, CHITTAGONGRESULT OF SSC EXAMINATION, 2023Institution: HARBANG UNION HIGH SC...
28/07/2023

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, CHITTAGONG
RESULT OF SSC EXAMINATION, 2023

Institution: HARBANG UNION HIGH SCHOOL (EIIN: 106173)
Centre: CHAKARIA-4, Thana/Upazilla: CHAKORIA, Zilla: COX'S BAZAR
No. of Students: { Examinee: 233, Appeared: 230, Passed: 192, Percentage of Pass: 83.48, GPA 5: 19 }
INST: 106173 - HARBANG UNION HIGH SCHOOL
BUSINESS STUDIES: PASSED=98; NOT PASSED=23; GPA5=2;
HUMANITIES: PASSED=46; NOT PASSED=18;
SCIENCE: PASSED=48; GPA5=17

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, CHITTAGONGRESULT OF SSC EXAMINATION, 2022Institution: HARBANG UNION HIGH SC...
28/11/2022

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, CHITTAGONG
RESULT OF SSC EXAMINATION, 2022

Institution: HARBANG UNION HIGH SCHOOL (EIIN: 106173)
Centre: CHAKARIA-4, Thana/Upazilla: CHAKORIA, Zilla: COX'S BAZAR
No. of Students: { Examinee: 214, Appeared: 212, Passed: 183, Percentage of Pass: 86.32, GPA 5: 15 }
INST: 106173 - HARBANG UNION HIGH SCHOOL
BUSINESS STUDIES: PASSED=87; NOT PASSED=13; GPA5=1;
HUMANITIES: PASSED=71; NOT PASSED=18; GPA5=3;
SCIENCE: PASSED=25; GPA5=11

হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা পত্রের সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।কোন...
11/10/2022

হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা পত্রের সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
কোন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোন অবস্থায় এসএসসি পরীক্ষারয় অংশগ্রহণের সুযোগ নেই।তাই সকল শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
Kamal Hossain
প্রধান শিক্ষক
হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
01779-160947

Address

Harbang

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Harbang Union High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category