Technical Training Center -TTC, Haluaghat, Mymensingh

Technical Training Center -TTC, Haluaghat, Mymensingh Government of the People's Republic of Bangladesh. Ministry of Expatriate Welfare and Foreign Employment. Bureau of Manpower Employment
and Training(BMET).

Technical Training Centre-TTC,Haluaghat, Mymensingh ,
Estd in 27/07/2022.

নোটিশ
16/06/2026

নোটিশ

Ttc Haluaghat   -এ জুলাই-সেপ্টেম্বর/২০২৬ ইং সেশনে নিয়মিত কোর্সগুলোর জন্য ফরম বিতরন ও জমাদান কার্যক্রম চলমান। আপনারা যার...
05/06/2026

Ttc Haluaghat -এ জুলাই-সেপ্টেম্বর/২০২৬ ইং সেশনে নিয়মিত কোর্সগুলোর জন্য ফরম বিতরন ও জমাদান কার্যক্রম চলমান। আপনারা যারা নিম্নলিখিত কোর্সগুলোতে ভর্তি হতে চান অতি শিঘ্রই ফরম সংগ্রহ করুন।

১. কম্পিউটার অপারেশন
২. সুইং মেশিন অপারেশন
৩. ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং
৪. কনজ্যুমার ইলেকট্রনিক্স কোর্স
৫. মটর ড্রাইভিং

বিশেষ সুবিধা:

প্রশিক্ষণ শেষে উপবৃত্তি প্রদান করা হবে (শর্ত সাপেক্ষে)।

দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ।

আধুনিক সরঞ্জাম ও ল্যাব সুবিধা।

জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ কতৃক সার্টিফিকেট অর্জনের সুবিধা।

যোগাযোগের ঠিকানা:
হালুয়াঘাট টিটিসি অফিসে সরাসরি যোগাযোগ করুন অথবা নির্ধারিত হটলাইন +৮৮০৯৬৯৬৫৭২৫৩৭ নম্বরে কল করুন।
ভর্তির সময়সীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ পর্যন্ত।

ঈদ মোবারক
28/05/2026

ঈদ মোবারক

প্রবাস ফেরত আহত/অসুস্থ প্রবাসী কর্মীদের চিকিৎসায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) থেকে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত আ...
20/05/2026

প্রবাস ফেরত আহত/অসুস্থ প্রবাসী কর্মীদের চিকিৎসায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) থেকে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়—যাতে প্রয়োজনের সময় চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার দ্রুত সহযোগিতা পায়।

✅ আবেদন করার মাধ্যম:
অনলাইন : https://portal.wewb.gov.bd/ এবং প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে।

👤 কারা আবেদন করবেন:
প্রবাস থেকে ফিরে আহত/অসুস্থ হওয়ার ১ (এক) বছরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের সাথে যে কাগজপত্র জমা দিতে হবে
বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক, পাসপোর্টের কপি, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি(আগমনী সিলসহ) এবং অসুস্থ কর্মীর ছবি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রবাসী কল সেন্টার–এ:
টোল ফ্রি (দেশ থেকে): ১৬১৩৫ | বিদেশ থেকে: +৮৮০৯৬১০০১০২০০০
www.wewb.gov.bd

জনাব জামিল আহমেদ, ৭ মে ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অ...
16/05/2026

জনাব জামিল আহমেদ, ৭ মে ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মহাপরিচালক (ডিজি) পদে যোগদান করেন। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

* স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক
* অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)
* উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
* সহকারী কমিশনার (ভূমি)

প্রশাসনিক দক্ষতা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং জনসেবামুখী কর্মদক্ষতার সমন্বয়ে তিনি সরকারি প্রশাসনে একজন সৎ ,কর্তব্য পরায়ণ, অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), হালুয়াঘাট, ময়মনসিংহ-এর আয়োজনে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো ASSET প্রকল্পের আওতায় পরিচালি...
14/05/2026

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), হালুয়াঘাট, ময়মনসিংহ-এর আয়োজনে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো ASSET প্রকল্পের আওতায় পরিচালিত শর্ট কোর্স ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), হালুয়াঘাট, ময়মনসিংহ-এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সোলায়মান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট জনাব মিস জাকিয়া সুলতানা রোজি এবং অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা জনাব মুহাম্মদ ফেরদৌস আলম।
সমাপনী অনুষ্ঠান শুরুর পূর্বে বিশেষ অতিথিবৃন্দ ASSET প্রকল্পের অধীনে পরিচালিত ৫টি ট্রেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের কার্যক্রম ও অর্জিত দক্ষতা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে সমাপনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার এই উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Ttc Haluaghat   -এ জুলাই-সেপ্টেম্বর/২০২৬ ইং সেশনে নিয়মিত কোর্সগুলোর জন্য ফরম বিতরন ও জমাদান কার্যক্রম চলমান। আপনারা যার...
11/05/2026

Ttc Haluaghat -এ জুলাই-সেপ্টেম্বর/২০২৬ ইং সেশনে নিয়মিত কোর্সগুলোর জন্য ফরম বিতরন ও জমাদান কার্যক্রম চলমান। আপনারা যারা নিম্নলিখিত কোর্সগুলোতে ভর্তি হতে চান অতি শিঘ্রই ফরম সংগ্রহ করুন।

১. কম্পিউটার অপারেশন
২. সুইং মেশিন অপারেশন
৩. ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং
৪. কনজ্যুমার ইলেকট্রনিক্স কোর্স

বিশেষ সুবিধা:

প্রশিক্ষণ শেষে উপবৃত্তি প্রদান করা হবে (শর্ত সাপেক্ষে)।

দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ।

আধুনিক সরঞ্জাম ও ল্যাব সুবিধা।

জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ কতৃক সার্টিফিকেট অর্জনের সুবিধা।

যোগাযোগের ঠিকানা:
হালুয়াঘাট টিটিসি অফিসে সরাসরি যোগাযোগ করুন অথবা নির্ধারিত হটলাইন +৮৮০৯৬৯৬৫৭২৫৩৭ নম্বরে কল করুন।
ভর্তির সময়সীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ পর্যন্ত।

দেশ-বিদেশ প্রকল্পের আওতায় “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি...!!!
11/05/2026

দেশ-বিদেশ প্রকল্পের আওতায় “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি...!!!

গতকাল ময়মনসিংহ -১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল MP মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ...
06/05/2026

গতকাল ময়মনসিংহ -১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল MP মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হালুয়াঘাট টিটিসির অধ্যক্ষ, জনাব মোহাম্মদ সোলায়মান, মাননীয় সংসদ সদস্য সাথে টিটিসির প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এ সময় তিনি টিটিসির যেকোন বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিদেশ ফেরত অসুস্থ ও মৃত কর্মী পরিবহনে বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্স সেবা প্রদান।............................................
16/04/2026

বিদেশ ফেরত অসুস্থ ও মৃত কর্মী পরিবহনে বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্স সেবা প্রদান।......................................................................
বুকিং করার জন্য/ বিস্তারিত জানতে: .....................................................................
কল করুন প্রবাসী কল সেন্টারে:
১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি )
+৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে)..................................................................
ফ্রি অ্যাম্বুলেন্সের আবেদন ফরম:
লিংক নিচে: https://urli.info/1nA-S

Address

Haluaghat Upazila

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801746017322

Alerts

Be the first to know and let us send you an email when Technical Training Center -TTC, Haluaghat, Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Technical Training Center -TTC, Haluaghat, Mymensingh:

Shortcuts

Share

Category