SunShine School

SunShine School SunShine School

Address:
House-99, Madhya Basudebpur, Banglahili-5270,
Hakimpur, Dinajpur, Bangla

Web: http://sunshineschool.online
Youtube:https://www.youtube.com/c/sunshineschool
Google Plus: https://plus.google.com/+SunshineschoolToday/
Address:
House-99, Madhya Basudebpur, Bangla,Hili-5270,
Hakimpur, Dinajpur, Hakimpur

মোঃ শাহাজাহান আলী স্যার গতকাল রাত্রি ৮ টায় ইন্তেকাল করেছেন। তিনি উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এর স...
10/01/2021

মোঃ শাহাজাহান আলী স্যার গতকাল রাত্রি ৮ টায় ইন্তেকাল করেছেন। তিনি উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সানশাইন স্কুল পরিবার গভীর ভাবে শোকাহত।
সৃষ্টিকর্তার কাছে আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত একটি লাল সবুজের পতাকা।সকল বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাই। লাল সবুজ...
16/12/2020

৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত একটি লাল সবুজের পতাকা।
সকল বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাই।
লাল সবুজের এই পতাকার সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের।

বাংলাদেশে ঈদ উল-আজহা শনিবার, অথচ বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বন্যাদুর্গতরা এখনো ঘরে ফিরতে পারেনি। ২১ জেলায় ৩০ লা...
30/07/2020

বাংলাদেশে ঈদ উল-আজহা শনিবার, অথচ বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বন্যাদুর্গতরা এখনো ঘরে ফিরতে পারেনি। ২১ জেলায় ৩০ লাখের বেশি মানুষ এখন পানিবন্দী (সুত্রঃ প্রথম আলো)। অনেকের ঘড়বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও করোনাভাইরাসের কারনে অর্থনীতিতে দেখা দিয়েছে স্থবিরতা। নিম্ন আয়ের মানুষেরা এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যাপীড়িত।

অনেকের ঘরে নেই দু মুঠো অন্নের সংস্থান। এই ঈদে আমাদের সকলের উচিত বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তাই সবাই মিলে আসুন আমরা বন্যাকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেই এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব৷ সবকিছুকে জয় করে আমরা যদি এবারের ঈদে ক্ষুধার্ত অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটাতে পারি, তাহলে ঈদের আনন্দ ও উদ্দেশ্য সার্থক হবে।

ত্যাগের জন্য এর চেয়ে সুন্দর কোরবানির ঈদের সুযোগ আর হয়তো আমরা নাও পেতে পারি। ঈদ একাধারে উৎসব ও ইবাদত। এবার ঈদ হোক সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার, পাশের মানুষের প্রতি সদয় ও ঔদার্য্যের হাত প্রসারিত করার উত্তম সুযোগ সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন। বুকে সুতীব্র আশা-এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে পরাস্ত করে আমরা জয়ী হবোই।

ঈদ মোবারক

দুখুমিয়া, দাসত্বের শৃঙ্খল ভেঙে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির পথ দেখিয়ে তুমি বাংলা সাহিত্যকে নিয়ে গেছো অনন্য এক উচ্চতায়। ...
25/05/2020

দুখুমিয়া, দাসত্বের শৃঙ্খল ভেঙে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির পথ দেখিয়ে তুমি বাংলা সাহিত্যকে নিয়ে গেছো অনন্য এক উচ্চতায়। দূর হতে চেয়ে দেখো আজ তোমারই লিখা মিশে গেছে কোটি কোটি বাঙ্গালীর চেতনায়। "মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।" আজ গোটা বিশ্বই গায় সাম্যের গান। তুমি চির ভাস্বর হয়ে থাকবে আমাদের মাঝে।

ঈদের আনন্দ তখনি বহুগুন বেড়ে যায় যখন আমরা অন্যদের সাথে দুঃখ কষ্ট এবং আনন্দগুলি ভাগাভাগি করে নেই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ূক প্...
24/05/2020

ঈদের আনন্দ তখনি বহুগুন বেড়ে যায় যখন আমরা অন্যদের সাথে দুঃখ কষ্ট এবং আনন্দগুলি ভাগাভাগি করে নেই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ূক প্রতিটি প্রাণে, জয় হোক মানবতার। ঈদ মোবারক।

৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা-২০১৯ এ সানশাইন স্কুলের শিক্ষার্থীদের "প্রোজেক্ট-123" ২য় স্থান অর্জন করেছে।
23/12/2019

৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা-২০১৯ এ সানশাইন স্কুলের শিক্ষার্থীদের "প্রোজেক্ট-123" ২য় স্থান অর্জন করেছে।

সানশাইন স্কুলে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তি চলছে। অনলাইনে ভর্তি হতে নিচের লিংক থেকে ফরমটি সঠি...
23/11/2019

সানশাইন স্কুলে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তি চলছে। অনলাইনে ভর্তি হতে নিচের লিংক থেকে ফরমটি সঠিকভাবে পুরন করুনঃ http://sunshineschool.online/admission/

২০১৯ সালের প্রোসপেক্টাসঃ
http://sunshineschool.online/prospectus/prospectus-2019

২০১৮ সালের প্রোসপেক্টাস
http://sunshineschool.online/prospectus/prospectus-2018

টি-টোয়েন্টির হাজারতম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে বাংলার টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট টিমকে অভি...
03/11/2019

টি-টোয়েন্টির হাজারতম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে বাংলার টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন।

প্রতি বছর ১৪ হাজারের মতো শিশু পানিতে ডুবে মারা যায়। অর্থাৎ গড়ে প্রতি দিন ৪০ জন শিশু প্রাণ হারাচ্ছে পানিতে ডুবে।”“ধরুন ...
22/09/2019

প্রতি বছর ১৪ হাজারের মতো শিশু পানিতে ডুবে মারা যায়। অর্থাৎ গড়ে প্রতি দিন ৪০ জন শিশু প্রাণ হারাচ্ছে পানিতে ডুবে।”
“ধরুন একটি ক্লাসে ৪০ জন শিক্ষার্থী থাকে। আর প্রতিদিনই এদেশে এমন একটি ক্লাসরুম খালি হয়ে যাচ্ছে পানিতে ডুবে মৃত্যুর কারণে।”
অথচ আমরা কিভাবে এতবড় একটি বিষয়ে নিশ্চুপ আছি !!!
সানশাইন স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সাঁতার শেখার গুরুত্ব বিষয়ক লিফলেট বিতরন।

আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্...
14/08/2019

আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকীতে সানশাইন পরিবার গভীরভাবে শোকাহত।

Address

Madhyabasudebpur, Banglahili
Hakimpur
5270

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801978501111

Alerts

Be the first to know and let us send you an email when SunShine School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SunShine School:

Shortcuts

Share

Category