BanglaHili Hilful Fuzul Madrasah, Hakimpur, Dinajpur

BanglaHili Hilful Fuzul Madrasah, Hakimpur, Dinajpur Along with creating good moral character of the students, Hillful Fujul Madrasa will make every effort to prevent terrorism and militancy. InshaAllah

15/02/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,, #আলহামদুলিল্লাহ, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্...
24/01/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,,
#আলহামদুলিল্লাহ, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত ২ দিন ব্যাপী প্রতিষ্ঠান প্রধানগণের ৫ম বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত কেন্দ্রীয় অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালায় BanglaHili Hilful Fuzul Madrasah, Hakimpur, Dinajpur-র পক্ষ থেকে অংশগ্রহণ করেন মুহাম্মাদ আব্দুন নূর, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও মুহাম্মাদ আমিনুর ইসলাম, সহকারী শিক্ষক।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার শেষে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার অর্জন করেন বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মুহাম্মাদ আব্দুন নূর।
ফালিল্লাহিল হামদ।

15/01/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,,
আলহামদুলিল্লাহ, হিফয বিভাগের ছাত্র সামিউল ইসলামের মুখে সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত.....

10/01/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসা, বিশাপাড়া-নওপাড়া (বটতলী), হাকিমপুর, দিনাজপুর এর জন্য ০১ জন হাফেজ (নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত) নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫-০১-২৬ ইং তারিখের মধ্যে জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি সংযুক্ত করে বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার পরিচালক/সাধারণ সম্পাদক বরাবর আবেদন পৌঁছাতে হবে।
অথবা যাবতীয় তথ্যের পিডিএফ হোয়াটসঅ্যাপ (০১৭৪৩-১২০৪৬৪, ০১৭১৭-৫০৬৮৬৫) পাঠানোর জন্য বলা হলো।
যোগাযোগঃ মুহাম্মাদ আব্দুল মালেক
(সাধারণ সম্পাদক) ০১৭১৮-৯৫৩৭৫৫

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,, ২০২৬ ইং শিক্ষাবর্ষে ইতিমধ্যেই ১৮ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদ...
30/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,,
২০২৬ ইং শিক্ষাবর্ষে ইতিমধ্যেই ১৮ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ।
আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে..
মনে রাখবেন, সন্তান আপনার তাই সিদ্ধান্তও আপনার।
আপনারা আপনাদের সোনামণিকে সু-সন্তান ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আজই বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসায় ভর্তি করিয়ে দিন। আমরা আপনার সন্তানকে সু-শিক্ষা দেওয়ার জন্য বদ্ধ পরিকর ইনশাআল্লাহ.....
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭৪৩-১২০৪৬৪

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,আলহামদুলিল্লাহ, বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্ক...
25/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
আলহামদুলিল্লাহ, বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৫ ইং সুসম্পন্ন হয়। ফালিল্লাহিল হামদ।

24/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসায় ভর্তি চলছে!!!
যোগাযোগঃ ০১৭৪৩-১২০৪৬৪

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আলহামদুলিল্লাহ, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্...
22/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহ, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় এই প্রথমবার বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার মাত্র ০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তন্মধ্যে ০১ জন ওমর ফারুক ফাহাদ (সোনাপুর) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ফালিল্লাহিল হামদ্। সকলেই উক্ত প্রতিষ্ঠানের জন্য দোআ করবেন, যেন উক্ত প্রতিষ্ঠানকে দয়াময় আল্লাহ কবুল ও মঞ্জুর করেন,,,আমীন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,,বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসা, বিশাপাড়া-নওপাড়া বটতলী, হাকিমপুর, দিনাজপুর এর ১৪৪৭-১৪...
15/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,,
বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসা, বিশাপাড়া-নওপাড়া বটতলী,
হাকিমপুর, দিনাজপুর এর ১৪৪৭-১৪৪৮ হিজরী, ১৪৩২-১৪৩৩ বাংলা ও ২০২৬ ইং সনের ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,০৭.১২.২০২৫ ইং রোজঃ রবিবার থেকে বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হয়...
08/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
০৭.১২.২০২৫ ইং রোজঃ রবিবার থেকে বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।

 #আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,, #ভর্তি চলছে,, ভর্তি চলছে,,ভর্তি চলছে,, বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসায় (বিশাপাড়া -ন...
19/11/2025

#আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
#ভর্তি চলছে,, ভর্তি চলছে,,ভর্তি চলছে,,
বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসায়
(বিশাপাড়া -নওপাড়া বটতলী) ভর্তি চলছে,,,,,
#আপনি কি আপনার সোনামণিকে প্রকৃত ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার পাশাপাশি সৎ চরিত্রবান এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান?
তাহলে আমরাই দিচ্ছি সে সুযোগ ইনশাআল্লাহ।
#মাদরাসার বিভাগ সমূহঃ
⇨মক্তব বিভাগ
⇨হিফয বিভাগ
⇨সোনামণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত।
#ভর্তি কার্যক্রম শুরুঃ
⇨০১ ডিসেম্বর ২০২৫ থেকে।
#আপনার সোনামণিকে ভর্তি করতে দ্রুত যোগাযোগ করুন- অফিসঃ ০১৭৪৩-১২০৪৬৪।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,, #আলহামদুলিল্লাহ..বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার সাবেক শিক্ষার্থী মুহাম্মাদ ইফাযুদ্দী...
05/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
#আলহামদুলিল্লাহ..
বাংলাহিলি হিলফুল ফুযূল মাদরাসার সাবেক শিক্ষার্থী মুহাম্মাদ ইফাযুদ্দীন ২০২২ সালের শুরুতে অত্র মাদরাসায় হিফয শুরু করে অতঃপর রাজশাহী মারকাযে ঐ বছরের শেষের দিকে ভর্তি হয়।

আল্লাহর অশেষ মেহেরবানীতে ০৩.১১.২০২৫ ইং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর হিফয বিভাগের আমাদের দুই জন স্নেহের ছাত্র যথাক্রমে
১. হাফেয আব্দুল গফূর ছিফাত
পিতা: মুহাম্মাদ লুৎফর রহমান
(নারায়ণপুর, কাকনহাট, রাজশাহী)
২. হাফেয মুহাম্মাদ ইফাযুদ্দীন
পিতা: মুহাম্মাদ ইউনুস আলী
(হিলি, হাকিমপুর, দিনাজপুর)
হিফয সমাপ্ত করেছে আলহামদুলিল্লাহ।

তাদের হিফয সমাপ্ত হওয়া উপলক্ষ্যে আজ হিফয-মক্তব বিভাগের সহ-পরিচালক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকিরের সভাপতিত্বে তাদের শেষ ছবক শুনানোর মাধ্যমে 'হিফয সমাপনী' অনুষ্ঠান পরিচালনা করা হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন হিফয-মক্তব বিভাগের সম্মানিত পরিচালক হাফেয মুহাম্মাদ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন সহকারী শিক্ষক (কিতাব বিভাগ) হাফেয মুহাম্মাদ মশীউর রহমান। অনুভূতিমূলক বক্তব্য পেশ করেন অত্র দুই হাফেযের পিতাদ্বয়। এছাড়াও উপস্থিত ছিলেন হিফয বিভাগের সহকারী শিক্ষকমন্ডলী যথাক্রমে :-
১. হাফেয মুহাম্মাদ রবীউল ইসলাম
২. হাফেয মুহাম্মাদ সালীম
৩. হাফেয মুহাম্মাদ ওবায়দুল্লাহ
৪. হাফেজ মুহাম্মাদ যাকারিয়া
উল্লেখ্য যে, অত্র হাফেযদ্বয় ২০২৫ সালের ২২ ও ২৩ নং হাফেয।
আমরা বর্তমানসহ সকল হাফেযদের সার্বিক জীবনে কল্যাণ ও সফলতা কামনা করছি এবং আল্লাহর নিকট তাদের উপর তাঁর রহমত ও বরকত প্রার্থনা করছি।

Address

Rangpur, Dinajpur
Hakimpur
5270

Telephone

+8801916505595

Website

Alerts

Be the first to know and let us send you an email when BanglaHili Hilful Fuzul Madrasah, Hakimpur, Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category