09/01/2019
সাধারণ জ্ঞান
ব্যাংক সম্পর্কিত--
,
১।বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উঃ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।
২।কোন ব্যাংকের পরিবর্তিত রুপ বা দায় দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? উঃ স্টেট ব্যাংক অব পাকিস্তান।
৩।বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কতজন? উঃ ৯ জন
৪।বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে? উঃ আ ন ম হামিদুল্লাহ।
৫। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? ফজলে কবির(১১তম)
৬। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল—উঃ ৪বছর
৭। বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি? উঃ ১০টি
৮।শাখাগুলো কি কি? উঃ মতিঝিল ও সদরঘাট (ঢাকা); চট্টগ্রাম; রাজশাহী; খুলনা; বরিশাল; সিলেট; বগুড়া; রংপুর; ময়মনসিনংহ(সর্বশেষ--২০১৩)।
৯। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর কতজন থাকেন? উঃ ৩ জন।
১০।প্রথম নারী নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্ণর কে? উঃ নাজনীন সুলতানা।
১১। বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে? উঃ শফিউল কাদের।
১২। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উঃ ১৯৭৩সালে।
১৩। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উঃ ১৯৯৮ সালে।
১৪। বাংলাদেশে প্রথম বেসরকারী ব্যাংক কোনটি? উঃ আরব-বাংলাদেশ ব্যাংক লি(১৯৮২)
১৫।বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক—উঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক(১৯৪৮-চট্টগ্রাম)।
১৬।গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? উঃ ১৯৮৩সালে।
১৭।ইসলামী ব্যাংক ব্যাবস্থা ও ইসলামী ব্যাংকিং চালু হয়—১৯৮৩সালে।
১৮। বাংলাদেশে ইসলামী ব্যাংক মোট ৯টি(সর্বশেষ—ইউনিয়ন ব্যাংক লি-২০১৩)।
১৯।উপমহাদেশে প্রথম ব্যাংক ব্যাবস্থা চালু হয়—মোঘল আমলে।
২০।টেলিফোন ব্যাংকিং এবং ATM পদ্ধতি প্রথম চালু করে— স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
২১।বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে?
উঃ IFIC Bank
২২।বিশ্বের সবচেয়ে প্রাচীন ব্যাংক—সানসী ব্যাংক(খ্রীঃ পূর্ব ৬০০ অব্দে চীনে প্রতিষ্ঠিত)।
২৩।বিশ্বের প্রথম সরকারি ব্যাংক—ব্যাংক অব ভেনিস(১১৫৭সালে,
ইতালি)।
২৪।প্রথম নোট ইস্যুকারী ও সনদপ্রাপ্ত ব্যাংক—ব্যাংক অব সুইডেন(১৬৫৬ সালে)।
২৫।প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক—ব্যাংক অব ইংল্যান্ড(১৬৯৪ সালে)।
২৬।উপমহাদেশে প্রথম ব্যাংক—হিন্দুস্তান ব্যাংক(১৭০০ সালে)।
২৭।বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্পঋন সংস্থার বিলুপ্তির
মাধ্যমে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়-- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড(BDBL)
২৮।দেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু
করে—ডাচ বাংলা ব্যাংক(DBBL)।
২৯।ব্যাংক ব্যাতীত আর্থিক প্রতিষ্ঠান—৩৩টি।
৩০।সেনাবাহিনী পরিচালিত ব্যাংক—ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।
৩১।বাংলাদেশের বীমা প্রতিষ্ঠার পথিকৃত—খুদা বক্স।
৩২।বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বীমা—দুটি(জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশন)।
৩৩।একমাত্র বিদেশী বীমা কোম্পানী—মেটলাইফ আমেরিকান ইন্সুরেন্স কোম্পানি।
৩৪।গ্রামীন ব্যাংকের ধারনা বাংলাদেশের বাইরে যে দেশ প্রথম চালু করে—মালয়েশিয়া।
৩৫।The regulatory agency for the
insurance sector in Bangladesh—IDRA.
৩৬।বাংলাদেশে IMF এর কার্যালয়—বাংলাদেশ ব্যাংকের ৫ম তলায়।
৩৭।নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে—স্বর্ণ।
৩৮। বাংলাদেশ ব্যাংকের সুদের
হার(Bank Rate)—৬%.
৩৯।সরকারি নোট—৩টি[১টাকা,২
টাকা ও ৫টাকা(২০১৫)]। প্রাঃতথ্য—সরকারি নোটে সাক্ষর থাকে
অর্থ সচিবের। অন্যথায়, ব্যাংকনোটে থাকে গভর্ণরের সাক্ষর।
৪০।কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক নিম্নে দেয়া হলো---
=======================================
ভারত-----------রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া(১৯৩৫)
পাকিস্তান--------ষ্টেট ব্যাংক অব পাকিস্তান(১৯৪৮)
চীন------------পিপলস ব্যাংক অব চায়না(১৯৪৮)
যুক্তরাষ্ট্র----------দি ফেডারেল রিজার্ভ সিস্টেম(১৯১৩)
রাশিয়া----------ব্যাংক অব রাশিয়া(১৮৬০)
সুইজারল্যান্ড------দি সুইস ন্যাশনাল ব্যাংক(১৯০৬-৭)
যুক্তরাজ্য---------দি ব্যাংক অব ইংল্যান্ড(১৬৯৪)
ইতালি----------দি ব্যাংক অব ইতালি
জার্মানি----------জার্মান ফেডারেল ব্যাংক(১৯৫৭)
সুইডেন---------ব্যাংক অব সুইডেন[রিকস ব্যাংক](১৬৬৮)
ফিলিপাইন-----সেন্ট্রাল ব্যাংক অব ফিলিপাইন(১৯৯৩)
মালদ্বীপ-------মালদ্বীপ মনিটারী অথারিটি(১৮৯১)
শ্রীলঙ্কা--------সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা(১৯৫০)===============================
ভুল থাকার কথা নয়,তবুও কোন ইনফো ভুল থাকলে কমেন্টে জানাবেন এডিট করে দিবো 🙂