20/11/2024
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি (পাস) ৩য় বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের প্রভাষক জনাব মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মু্যযাম্মেল হুসাইন। এসময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জনাব মো: আনম মফিজুর রহমান।