23/05/2026
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীসহ অন্যান্য সকলের জন্য উন্মুক্ত স্পেশাল স্পোকেন ইংলিশ ক্লাস 📢
ক্লাস নিবেন IELTS 7 Plus Series-এর লেখক "মাসুদ স্যার "✨
🗓️ ক্লাসের সময়সূচি:
🔹 আগামীকাল রবিবার দুপুর ১২টা।
🏆 মেধার ভিত্তিতে প্রদান করা হবে:
🎁 আকর্ষণীয় গিফট
🎓 স্কলারশিপ
💸 বিশেষ ডিসকাউন্ট
নিজের ইংরেজি দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এখনই যোগ দিন আমাদের সাথে! 🌟
23/05/2026
এসএসসি শেষ। এখন কী করবা?
বেশিরভাগ স্টুডেন্ট এই ছুটিতে শুধু ঘুমায়,
স্যোশাল মিডিয়া স্ক্রল করে, আর ভাবে,
"কলেজ শুরু হলে সব দেখা যাবে।"
কিন্তু যারা জীবনে আসলেই এগিয়ে যায়,
তারা এই ৩-৪ মাসকে অন্যভাবে ব্যবহার করে।
আজকে বলবো সেটা তুমি কীভাবে করবা।
আগে যা অবশ্যই করবা,
ঘুরবা। প্রচুর ঘুরবা।
আড্ডা দিবা। বন্ধুদের সাথে পাগলামি করবা।
এই মুহূর্তটা জীবনে একবারই আসে।
কিন্তু শুধু এতোটুকুতে থামলেই সমস্যা।
৩টা স্কিল ডেভলপ করে ফেলো,
যেগুলো তোমার বাকি জীবন বদলে দিতে পারে।
১/ টাইপিং + বেসিক কম্পিউটার স্কিল
এখন পুরো দুনিয়ার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে যারা কম্পিউটার, এআই ইউজ করে দ্রুত কাজ করতে পারে।
আর যারা দ্রুত টাইপ করতে পারে,
তারাই বাকিদের চেয়ে দ্রুত কাজ করতে পারে।
এক মাস ডেইলি ২০-৩০ মিনিট টাইপিং প্র্যাকটিস করো।
টাইপিং ডট কম সহ বিভিন্ন ওয়েবসাইটে তুমি ফ্রিতেই টাইপ শিখতে পারবা।
আজ থেকেই শুরু করো।
২/ ইংরেজিতে কথা বলার অভ্যাস করো।
ইংরেজি পড়তে পারো, লিখতে পারো,
কিন্তু বলতে গেলেই আটকে যাও।
এটা তোমার দোষ না, এটা এদেশের শিক্ষাব্যবস্থার সমস্যা।
এখন সময় আছে, প্রতিদিন মাত্র ১৫-২০ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে বা ফোনের ক্যামেরা অন করে ইংরেজিতে কথা বলো।
৩ মাস পরে নিজেই নিজের লেভেল দেখে অবাক হয়ে যাবা।
৩/ Canva দিয়ে গ্রাফিক্স ডিজাইন
বা CapCut দিয়ে ভিডিও এডিটিং শিখে ফেলো।
আজকের দুনিয়ায় যে নিজের আইডিয়া ভিজ্যুয়ালি বা ভিডিওতে প্রেজেন্ট করতে পারে, সেই এগিয়ে থাকে।
Canva ফ্রি। ক্যাপকাট এর একটা অংশও ফ্রি।
YouTube এ এগুলা দিয়ে ডিজাইন
আর এডিট করার প্রচুর ফ্রি টিউটোরিয়াল আছে।
কন্টেন্ট ক্রিয়েশন, কলেজে প্রেজেন্টেশন, পোস্টার, প্রজেক্ট, সবখানে এই স্কিলগুলো কাজে লাগবে।
আর এগুলা শিখে তুমি আয় করাও শুরু করতে পারো।
আর হ্যাঁ, এই ছুটিতে অন্তত ১০-১৫ টা বই পড়ে ফেলো।
প্রতিদিন ৫-১০ পৃষ্ঠা হলেও পড়ো।
আমি আমার পছন্দের ১০ টা বইয়ের লিস্ট দিয়ে দিচ্ছি।
১/ দ্য আলকেমিস্ট
২/ Atomic Habits
৩/ How To win Friends & Influence People
৪/ সোফির জগৎ
৫/ যদ্যপি আমার গুরু
৬/ হাউ অ্যান ইকোনমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্র্যাশেস
৭/ সংগঠন ও বাঙালি
৮/ অপেক্ষা
৯/ প্রিজনার্স অব জিওগ্রাফি
১০/ একজন কমলালেবু।
বইয়ের তালিকাটা আমার ব্যক্তিগত পছন্দের উপর বানানো। তোমরা চাইলে যেকোনো বই দিয়ে পড়া শুরু করতে পারো।
আর হ্যাঁ, আরেকটা কাজ করো,
যেটা তোমাকে সবার চেয়ে আলাদা করবে।
একটা ডায়েরি বা নোটবুকে লেখা শুরু করো।
প্রতিদিন না হলেও চলবে। সপ্তাহে অন্তত ৩ দিন।
শুধু লিখো, আজকে কী করলাম, কী ভাবলাম, কী শিখলাম।
৫ বছর পরে পিছনে তাকালে বুঝবে, এই অভ্যাসটাই তোমাকে নিজেকে চিনতে সাহায্য করেছে।
বেশিরভাগ মানুষ নিজেকে চিনতেই পারে না।
তুমি যেন সেই দলে না পড়ো।
মনে রাখবে, এসএসসির রেজাল্ট কী হবে,
সেটা নিয়ে ভেবে এখন তেমন কোনো লাভ নেই।
এই ছুটিতে কী কী করছো,
সেটাই তোমার আগামীর ভবিষ্যৎ তৈরি করছে।
আর হ্যাঁ, যত পারো ঘুরো, হাসো, উপভোগ করো ,
পারলে পুরো দেশ, নিজের জেলা বা শহর ঘুরে দেখো,
আর পাশাপাশি নিজের ভবিষ্যত গড়াও শুরু করো।
21/05/2026
সকলের জন্য উন্মুক্ত স্পেশাল স্পোকেন ইংলিশ ক্লাস 📢
ক্লাস নিবেন IELTS 7 Plus Series-এর লেখক ✨ মাসুদ স্যার ✨
🗓️ ক্লাসের সময়সূচি:
🔹 শুক্রবার দুপুর ১২টা
🔹 রবিবার দুপুর ১২টা
🏆 মেধার ভিত্তিতে প্রদান করা হবে:
🎁 আকর্ষণীয় গিফট
🎓 স্কলারশিপ
💸 বিশেষ ডিসকাউন্ট
নিজের ইংরেজি দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এখনই যোগ দিন আমাদের সাথে! 🌟
16/05/2026
IELTS ৬.০ এবং কম্পিউটার দক্ষতা ( Word, Excel) সম্পন্ন একজন স্টাফ প্রয়োজন।
15/05/2026
আমাদের কিডসদের সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার প্রদান করেছেন আমাদের সিনিয়র শিক্ষার্থী কায়েস।
14/05/2026
আমাদের হোস্টেলে সম্প্রতি আরও ১০টি নতুন সিট খালি হয়েছে।
মেয়েদের জন্য সাশ্রয়ী হোস্টেল —
কলেজ ও স্কুল ছাত্রী, চাকরিজীবী মহিলা ও IELTS শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শান্ত পরিবেশে থাকার সুযোগ।
প্রধান সড়কের পাশে, তাই যাতায়াত খুবই সহজ ও নিরাপদ।
রিকশা ও টমটম সহজলভ্য
সুবিধাসমূহ:
🛏 খাট (Bed)
📚 টেবিল ও চেয়ার ও ফ্যান
🌐 Wi-Fi ইন্টারনেট
💧 পানি ও বিদ্যুৎ
🧹 পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ
IELTS ও Spoken English শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা
💰 রুম ভাড়া + সব সুবিধা মাত্র ২০০০ টাকা
📚 ২৪/৭ পড়াশোনা সংক্রান্ত সহায়তা
🚨 সীমিত সময়ের সুযোগ — দ্রুত বুকিং করুন! 01772766101
01753347455
14/05/2026
📢 জরুরি নোটিশ: IELTS ব্যাচের সময় পরিবর্তন 📢
আইইএলটিএস (IELTS) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ বিকেল ৩:৩০ মিনিটের নতুন ব্যাচটি অনিবার্য কারণবশত আজকে শুরু হচ্ছে না।
🗓 উক্ত ব্যাচের ক্লাস আগামী রবিবার (১৭ মে) বিকেল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। বিস্তারিত জানতে ইনবক্স করুন বা সরাসরি অফিসে যোগাযোগ করুন।
ধন্যবাদ,
কর্তৃপক্ষ
[Head Start]
10/05/2026
নতুন ব্যাচ অ্যালার্ট! 📢
সবুজবাগ ক্যাম্পাসে আমাদের নতুন CD IELTS Batch শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার, ১৪/০৫/২০২৬ তারিখ বিকাল ৩:৩০ টায়।